| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“বুকের গভিরে দীর্ঘ্যশ্বাস”
জিজ্ঞাসা যদি কিছু থাকে তবে
পারাপার উত্তরও তার নিশ্চয় আছে,
জীবনের একটা পর্যায় আসে সকলের
যখন জিজ্ঞাসা থাকে উত্তর হাড়ায়;
মনে হচ্ছে আজ আমি যে পথটায়
নিজেকে হ্যাঁ নিজেকে দাড়ানো দেখছি
এখানে অনেক বা বহু প্রশ্ন ঘোরাফেরা করে-
উত্তর কি দিব? আজ যে বাকরুদ্ধ
অজানাকে আরও জানতে চাই
পৃথিবীর পাঠশালায় আরও পড়তে চাই
কিন্তু দিশা কোথায়—
যে পথহারা তার কোথায় গন্তব্য অনির্ণেয়!
জীবন; হায়রে অবলা, ভোতা মস্তিস্ক।
বহু শত কোটি স্বপ্নের জাল বুনি
কল্পনায় নিজেকে সবার উপরে দেখি!
পেটের ক্ষুদায় অন্ধকারও তো দেখি।
তাহলে তাহলে কি ভিত্তি এই কল্পনার
কোথায় হাড়িয়ে যাই, কোথায় তৃষ্ণা মেটাই
ইট পাথরের মেঝেই যখন শান্তির
পরম শান্তির দু’দন্ডের নিদ্রালয়।
জীবন আর জৈবনে কোনটা সামনে রাখি
প্রত্যাশা আর বাস্তবতা কি ধরা দিবে
হাহাকার শুধু---
বুকের গভীরে দীর্ঘ্যশ্বাস।
নিন্দ্রাহীন জীবন ক্রান্তি ভরা চোখ
অস্থির অগোছালো চলার পথ
দু’চোখ জুড়ে অঝোর কান্নার ধারা
মনের আয়নায় তবু স্বপ্নধারা।
কি নিয়ে আছি আমি? কি??
কড়ি নেই কথা আছে – মন নেই আশা আছে
বালিশ নেই ঘুম আছে।
কল্পধারা বাতাসমুখী উচ্চাশায়
কোথায় কখন বিরাজ করে অবলীলায়।
আহ্ আমি বাঁচবো, আমি লড়বো
কিন্তু কই স্থান তো নেই??
২|
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৪
জহির আসাদ বলেছেন: ধন্যবাদ
৩|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৮
সনেট কবি বলেছেন: সুন্দর
৪|
০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৩
জহির আসাদ বলেছেন: ধন্যবাদ সনেটকবি
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৪
হাবিব ইমরান বলেছেন: ভালো লিখেছেন। চালিয়ে যান। শুভকামনা।