নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো কিছু চিন্তা করো আর ভালো না লাগলে বইয়ের পাতায় নিজেকে ডুবিয়ে দাও। অনেক কষ্টে নিজেকে শান্ত রাখার পথ তুমি নিজেই খুজে নেও।

জহির আসাদ

জহির আসাদ › বিস্তারিত পোস্টঃ

“নাটক ও গান” এক নতুন ট্রেন্ড!!!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১০



আজকাল আমাদের নাটক পাড়ায় নতুন এক ট্রেন্ড চালু হয়েছে যার নাম নাটক লম্বা করার নামে গান যোগ করা। আগের দিনে দেখতাম গান বলতে সিনেমা বা কোন শিল্পির এ্যালবাম। বাংলাদেশের চলচিত্র শুরু হয় ‘মুখ ও মুখোশ’দিয়ে কিন্তু তাও ভালো যে সেটা ছিলো নির্বাক। আমরা হলিউডের সিনেমা দেখি না আছে কোন গান বিশাল কোন Sound Effect তবুও এগুলো প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে অস্কার, কান চলচিত্র উৎসব ইত্যাদি কত পুরস্কার জিতে নেয়। তারপরও ভারত উপমহাদেশে যেহেতু গানের Tradition রয়েছে তাই বলে আমরা গান দেখতে পাই বিভিন্ন সিনেমার মধ্যে হয়ত কোন রোমান্টিক সিনের কল্পনায় না তো কোন সিনের উপর ভিত্তি করে। ইংলিশ গানের তো অভাব নাই তারপরও কোন Natok/Drama-Movie তে দেখিনা কোন গানের সংমিশ্রণ্ । মাঝে মাঝে যদি কোন গান শোনাও যায় তো তা হয় Background Music হিসেবে।
বাংলাদেশের সিনেমা বা ঢালিউড চলচিত্র আমরা আজ দেখা প্রায় বন্ধ করেই দিয়েছি। কেন? বাংলাদেশের সিনেমার কোয়ালিটি বা ‍গুনগত মান অনেক কম তাই বা প্রত্যেক চলচিত্র এর কাহিনী, ডায়লগ প্রায়ই এক। দেখা যায় কোন চরিত্রের ডায়লগ বলার পর কি হতে পারে তা দশ বছরের কোন শিশুও বলে দেয়। এই্ মানের জন্য আজ দেশের সিনেমাহলের সংখ্যা হাতে গোনা গোটাকতক।
যাক এ কথা গুলো সবারই জানা। যা বলতে নিলাম তা হলো সিনেমার দিকে দর্শকদের আকর্ষণ কমে যাওয়ার পর বাংলাদেশের নাটক বা নাট্য শিল্পের প্রতি দর্শক শ্রোতাগণ বেশ আগ্রহী হয়ে উঠেছেন এবং আমাদের নাট্যশিল্প অনেক বেশী আনন্দও দিয়ে থাকে বিশেষ করে হাস্যরসাত্ত্বক চরিত্রগুলো।
তবে বিশেষ করে বর্তমান সময়ে ৩০ থেকে ৬০ মিনিটের নাটক গুলোতে প্রায়ই দেখা যাচ্ছে পূর্ণ একটা গান চালু করে দেয়া হয়। আমি মনে করি এতে করে অনেক দর্শক তাদের আগ্রহ থেকে একটু একটু করে পিছিয়ে যাচ্ছে। অন্যদিকে যেই শিল্পির গান বাজানো হচে্‌ছ সে কি তার যথাযথ প্রাপ্য পাচ্ছে তাও বিবেচনার বিষয়। আর এত এত নাটক না করে আমি মনে করি আমাদের এই শিল্পের কলাকুশলীদের উচিৎ মান বজায় রাখা। হোকনা সেখানে নাটকের দৈর্ঘ্য ৩০ থেকে ৪০ মিনিট তাতে কি? ৪ থেকে ৬ মিনিটের একটা গানের জন্য নাটকের লেন্থ বাড়ছে ঠিকই কিন্তু সংগে সংগে এর গুনগত মানও হাড়াচ্ছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৫

সনেট কবি বলেছেন: ভাল বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.