নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো কিছু চিন্তা করো আর ভালো না লাগলে বইয়ের পাতায় নিজেকে ডুবিয়ে দাও। অনেক কষ্টে নিজেকে শান্ত রাখার পথ তুমি নিজেই খুজে নেও।

জহির আসাদ

জহির আসাদ › বিস্তারিত পোস্টঃ

জাতি কি অন্ধ না আমাদের বিবেক!

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫১



দেশ আজ উন্নয়নশীল দেশের তকমা মেখে এগিয়ে যাচ্ছে উন্নত হওয়ার পথে। দেশে এত এনজিও এত শিশুবান্ধব পরিবেশ। শিশুদের উপর কাজ করে আবার অনেক এনজিও পুরুস্কার প্রাপ্তও হচ্ছে। সরকারি আধাসরকারি ও স্বায়াত্বসাশিত অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা অনেক বড় কথা বলে উচু গলায় মাইক্রোফোনে গলার রগ চরায় আবার বেসরকারী টিভি চ্যানেলে গিয়ে রাত দশটার পর একটা কফির মগ নিয়ে বসে কথার ঝুড়ি সাজিয়ে। শিশু মৃত্যু হার কমিয়ে ও শিশু বান্ধব পরিবেশ তৈরী করে আমাদের মাননীয় প্রধান মন্ত্রী আমাদের এনে দিয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন সম্মাণনা। প্রতিবছর বাজেট প্রণয়ন করা হয় শিশু অধিকার শিশু শ্রম শিশুআইন নিয়ে অনেক পরিকল্পনা করা হয়। বিভিন্ন এনজিও তাদের প্রসপেক্টাস বিলিকরে সরকারের কাছে বিভিন্ন রিপোর্ট প্রদান করে আবার অনেক প্রতিষ্ঠান তো বার্ষিক প্রতিযোগিতায় পুুরস্খারও গ্রহণ করে থাকে। তবে অবাক হওয়ার বিষয় এত এত কিছু থাকার পরও রাস্তায় বাস স্টপে ট্রাফিক জ্যামে ছোট ছোট হার্ডওয়্যারের দোকানে হোটেল-মোটেল গুলোতে আজও অহরহ পরিলক্ষিত হচ্ছে শিশুশ্রম।
উপরের ছবিতে দু’টি শিশুর ছবি দেওয়া হয়েছে (ফটো ক্রেডিট দৈনিক ইত্তেফাক) যারা জানে না তাদের বাড়ি কোথায় তাদের পরিচয়। এখানে প্রশ্ন হচ্ছে আমাদের এনজিও বা বিভিন্ন প্রতিষ্ঠান যারা বড় বড় কথা আ্ওয়ায় বিভিন্ন মিডিয়ায় তাদের কি দ্বায়িত্ব নয় এই সব শিশুদের প্রতি নজর দেওয়া?
যাইহোক আমার আজকের এই লেখাটি শুধু এই কারনে যে, আমাদের সরকারের উচিৎ এমন প্রতিস্ঠানকে এই দ্বায়িত্ব দেওয়া যারা আদতেই কাজ করে শিশুদের নিয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.