| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[img|https://s3.amazonaws.com/somewherein/pictures/JahirAsad/JahirAsad-1577799121-81eac44_xlarge.jpg
দেখতে দেখতে আরও একটি ইংরেজি বছরের সমাপ্তি হলো। আজ ৩১ ডিসেম্বর ২০১৯, আজ রাত কতো ভাবে কতজন কতে উপায়ে উদযাপন করবে। কাল এ উদত সূর্য্য এর সাথে আমরা সবাই লিখতে শুরু করবো ২০২০ সাল/খ্রিঃ। কতো জন কতো জনকে হারিয়েছি তা হয়তো হিসেব করবো না। কতো জনকে হারোতে যাচ্ছি, কত সমস্যার সম্মুখিন হতে যাচ্ছি তা হয়তো জানি না কারণ আমরা ভবিষ্যৎ সম্মন্ধে অজ্ঞ। কতজনকে হারিয়েছি যারা বিগত ২০১৯ এর এই সকালে আমাদের মাঝে দিব্যি ছিলো। আজ তারা নাই। আজ রাতের উদযাপিত আনন্দ অনুষ্ঠনে বা ফানুস উড়ানোতে বা আতস বাঁজি উৎসবে বা ফাস্ট ফুডের দোকানে কাউকে কি মনে করবো? হয়তো করবো আবার হয়তো “ পুরনো সব গ্লানি মুছে নতুন বছরের আগমেন সাবাইকে শুভেচ্ছা” এই বার্তা এর মতো সমস্ত হাড়ানো ব্যক্তি বা স্মৃতিকে ও হারিয়ে যাবো। হয়তো এটাই আমাদের স্বাভাবিক নিয়ম। আমাদের অবচেতন মনে হয়তো এটা বাঁজবে নতুন সকালে নতুন বছরে আমাদের সময়টা কতো না আনন্দঘন হবে কিন্তু বিগত সময় আমাদের সময়টা কিভাবে পার কারে আসছি তার হিসেব হয়তো কেউ করবো না। আজ এই সমস্ত আনন্দ এর পাশে যদি আমরা প্রকৃতির কথাও একটু স্মরণ রাখি তাহলে আমাদের সমাজটায় হয়তো একটু পরিবর্তন হতে পারে বা পারতো। আমি ব্যক্তিগত ভাবে কখনোই এই নববর্ষ বা নতুন বছর এর রাত উদযাপন করিনা সামর্থ অনুযায়ী চেষ্টা করি অন্যকে সাহায্য করতে।
এখন কিন্ত বাংলা /বঙ্গাব্দ বছরের পৌষ মাস যা শীতের মাস হিসেবে আমরা জানি। এই শীতার্ত সময়ে কতো মানুষ যাদের আবাস স্থল বা একটু ঘুমের জন্য রাস্তার পাশে নিয়ন সাইনের রোড লাইটের নিচের স্থানটুকুই সম্বল। আমারা কি পারিনা এই মানুষগুলোকে নিয়া একটু ফানুস উড়াতে? আমরা কি পারিনা এই মানুষ গুলোকে নিয়ে একটু আতসবাজির ঝলসানো আলোতে নাচতে। আমরা কি পারিনা ফাস্ট ফুড বা বার এর মাস্তিটাকে যদি একটু কমিয়ে এই সহয় সম্বল হীন মানুষগুলো এক মুহুর্তের জন্য একটু মুখে হাঁসি ফুটাতে? হয়তো একটু চেষ্ট করলেই পারি।
যাক অনেক কথা বলাতে চাইলেও বলতে পারিনা বা সামর্থের বাইরে মন থাকলেও যোগ্যতা না থাকার কারনে পারিনা অনেক কিছুই।
সবশেষে আমিও বলি সকল ব্লগারকে আমার পক্ষথেকে নতুন বছরের শুভেচ্ছা ও সমবেদনা ঐ সকল মানুষ গুলোর প্রতি যারা আজও আমাদের আতসবাঁজির শব্দের কারনে বা ফানুস উড়ানোর চিৎকারের জন্য বা লং ড্রাইভে বের হওয়া গাড়ীর শন্দের জন্য তাদের রাস্তার পাশের নির্দয় শীতের মাঝেও একটু ঘুমের ব্যাঘাত ঘটবে।
©somewhere in net ltd.