| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

আজ অনেক দিন পরে আবার কিছু লিখবাে বলে যখনই ঠিক করলাম তখনই ভুলে গেলাম কি লিখতে হবে। তথাকথিত এই সমাজ বা সৃষ্টির জগতে আমরা মানুষ জাতি ছাড়া কোন প্রাণী বা জীব জগতের কোন জীব ভবিষ্যতের জন্য সঞ্চয় করে? মানুষ জাতিকে সৃষ্টিকর্তা সর্বশ্রেষ্ঠ হিসেবে মর্যাদা দিয়েছেন। বিবেক বুদ্ধি দিয়েছেন। কিন্তু আমরা মানব জাতি কি আসলে তার যথার্থ ব্যবহার করতে পারি? একটা ছোট্ট বাবুই পাখি (Tailor Bird) যে গুণে গুণান্বিত তাও তো মনে হয় আমরা মানব জাতি হতে পারিনি। কর্মের তাগিদে কত পরিকল্পনা করি, কত ধরেনর জোচ্চরি করি, কত বাহানা করি। কিন্তু একবারও কি সৃষ্টির অন্য প্রাণীর কথা ভাবি! মানুষ কে যদি আপিন গাধার কাজ করতে বলেন তাও করবে, হিংস্র কাজ যন্তুর কাজ করতে বলেন তাও করবে, আবার সুচারু সুন্দর সাবলিল কাজ করতে বলেন তাও করবে নির্ধিদায়।
আসলে আমরা মানুষ জাতিটাই কেমন স্বার্থপর। মহাজাগতিক এই বিশ্বে পৃথিবী নামক গ্রহটা আসলে কতোটুকু? মহাবিশ্বে কতোলক্ষ্য কোটি এইরকম গ্রহ আছে তার খবর আজও আমাদের মানুষ নামের প্রাণীদের আয়ত্বের বাইরে। এত্তটুকু জায়গায় আমরা কতো টানাহেচড়া করি। কতো ক্ষমতার বড়াই করি। কিন্তু একটা ছোট্ট পাখি বাবুই কোনো বড়াই নাই। নিরলস চেষ্টা করে কতো মার্ধয্যময় বাসা তৈরীকরে ছানা লালন করে ছানারা উরতে শিখে গেলেই বাবা মা বা তাদের বাসা ভুলে যায়। কই তাদের মধ্যে তো কোন রেসারেসি নাই। তারা প্রকৃতির অপার নিয়মেই কেমন বেড়ে উঠছে নতুন সংসার করছে আবার নতুন বাসা বাধছে। তাদের কোন শিক্ষকও নাই তাহলে তারা এতো গুন কোথায় পায়! তাই সর্বোপরি সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য জানাই সৃষ্টিকর্তার উপর ভরসা করি।
©somewhere in net ltd.