| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো কখনো জীবনকে উল্টো পথে ভেবে দেখেছেন? যেমন সংযুক্তির ছবিটা।
ছবিটা কোনো এক ফটোগ্রাফার তুলেছেন এবং অনেকেই পছন্দ করবেন বিশেষ করে যারা প্রকৃতি প্রেমী। আর আমি অকাজের ঢেকি কি করলাম ছবিটাকে উলটে দিলাম, এখন দেখতে ভিন্ন হয়ে গেলো। আমরা বা আমাদের শ্রেনীর যারা আছেন হয়তো সবাই ২৪ ঘন্টার মধ্যে কোনো এক সময় একা একা মনে মনে ভাবেন ইশ আজ যদি আমার লাইফস্টাইল এভাবে না হয়ে এইভাবে হতো জীবনে আর কনো দুঃখ থাকতো না। কিন্তু পরক্ষনেই ভাবছেন নারে আমি যা আছি তাই ভালো হয়তো সৃষ্টকর্তা আমাকে এভাবেই ভালোবাসেন। আসলে দোষটা আমার বা আপনার নয় এটা আমাদের খেটে খাওয়া প্রত্যেকটা মানুষের হয়তো।
জীবন আপনাকে কি দিয়েছে না আপনি জীবনে কি পেয়েছেন কোনটা হিসাব করবেন? হয়তো স্বাভাবিক ভাবেই আমরা এই হিসাব কষি যে যে জীবনে কি পেলাম বা জীবন আমাকে কি দিয়েছে। কিন্তু" আপনি কি কখনো ভেবেছেন জীবনের জন্য আপনি কি করেছেন? জীবনকে আপনি কি দিয়েছেন? আমাদের নিত্য প্রয়োজনে আমরা কতো রকমের পরিশ্রম করি, কতো পরিকল্পনা করি। কিন্তু আপনি জীবন কে যতোটা ভালোবাসেন ঠিক ততটা ভালোবাসা আশা করতে নাই। আপনার যা আছে তাতেই সন্তুষ্ট থাকতে শিখুন।
©somewhere in net ltd.