| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টাল্লু বাবু আজ টাল্লু হয়ে ভ্যাবা চ্যাকা খেয়ে মাথায় হাত দিয়া বসে আছে। আজ যে খ্রিষ্টীয় ১৪ ফেব্রুয়ারী। টাল্লু বাবুর মাথায় আজ অব্দি এতোটুকু বুঝে আসছে না সারা বছরের মধ্যে আজই যদি ভালোবাসার দিন হয় তো বছরের বাকী দিনগুলা সে কিসের মায়া দেখায় সবার প্রতি। আর একটা বিষয় কিছুতেই ধাতস্থ হচ্ছে না যে, মানুষ ভালোবাসা দিবস পালন করছে ঠিক আছে তাইলে এই দিনটায় শুধু সবাই ছেলে বন্ধু আর মেয়ে বন্ধুকেই কেন বুঝে? এমনিতে তো মাকে, বাবাকে, ভাই-বোনকে, স্বামী-স্ত্রী কে কতোজনকে কতো ভাবে ভালোবাসি বলে। তাহলে এই দিনটা আসলেই কেন শুধু ছেলে বন্ধু আর মেয়ে বন্ধুকে বুঝাতে হবে? তাই টাল্লু বাবু আজ প্রতিজ্ঞা করেছে এই দিন আসলেই সে আর স্বাভাবিক থাকবে না, মাল খেয়ে টাল হয়ে ঘুমের দেশে পারি দিবে। আজ আর কোনো ভার্চুয়াল জগতেই থাকবে না, কারন তাহলেই দেখা যাবে ছেলে বন্ধু আর মেয়ে বন্ধুদের গা ঘেষাঘেষির কতো ছবি আপলোড হবে। আবার কেউ কেউ তো এতোটা উৎফুল্ল থাকবে যে তারা আবার প্রশাসনের তারাও খাবে কেউ কেউ তো আর একটু আগ বাড়িয়ে দৈনিক পত্রিকার ছবিতেও আসবে।
একটা ছোট্ট নাটিকা দেখছিলাম যেটাতে অভিনয় করেছেন ভারতের এক্তা পিচ্চি ছেলে আর একজন অভিনেত্রী। খুবই ভালো লাগছে, যেখানে মা ছেলের মধ্যে ভালোবাসার এক অপরুপ বিষয় তারা ফুটিয়ে তুলেছে। ভালোবাসা শুধু এক দিনের জন্য নয় ভালোবাসা প্রতিটা মুহুর্তের জন্য। ভালোবাসা শুধু ছেলে- মেয়ের মধ্যে আবদ্ধ নয় ভালোবাসা পরিবারের মধ্যে, ভালোবাসা স্বামী-স্ত্রীর মধ্যে, ভালোবাসা মা-বাবার মধ্যে, ভালোবাসা ভাই-বোনের মধ্যে, ভালোবাসা মা- সন্তানের মধ্যে, ভালোবাসা বাবা- সন্তানের মধ্যে। টাল্লু বাবু চায় তার ভালোবাসা শুধু এককেন্দ্রিক থাকবে না ভালোবাসাথাকবে সবার মধ্যে, সবার সাথে, সবসময়।
টাল্লু বাবুর এই চিন্তা বিরাজ করুক সবার চিন্তায়, বেচে থাকুক ভু-লোকের সকল ভালোবাসার মানুষ গুলো এবং ভালোবাসা নামক শব্দ।
©somewhere in net ltd.