| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

বাবা এক নিরব যোদ্ধা, কথাটা যতোটা না বুঝেছি তার চেয়ে বেশি শুনেছি। আসলে কিছু কথার কখনই মানে খোজা হয় না বা বুঝেও তার গুরুত্ব দেয়া হয় না। যে সংস্কৃতির যে ভাষারই সে হোক না কেন, কিছু কথা সব সময়ই আড়াল থেকে যায় আবার কিছু বিষয় সর্বদাই অনুধাবনের বাইরে থাকে।
বট গাছের নিচে মানুষ বিশ্রাম নিবে তার নির্মল হাওয়া থেকে অক্সিজেন নিয়ে দেহকে শান্ত করবে তাই হয়তো সৃষ্টিকর্তা একে বিশালতা দিয়েছেন কিন্ত তার ফল দিয়েছেন অতিকায় ছোট যে পথচারি কখনও এর ফল ঝড়ায় আঘাত না পায় আবার সব ধরনের জীব এর উপকারীতা ভোগ করতে পারে। সৃষ্টির অনেক লতা জাতীয় বৃক্ষতে বিশালাকার ফল ধরে কিন্তু বটগাছ এতো বিশালার হওয়া সত্যেও এর ফল ছোট। "বাবা" এই টাও এমনই যত পরিশ্রম, যতো চিন্তা, যতো মায়ায়ই থাক না কেন এদের গুরুত্ব ঠিক বিশালাকার বট গাছে ছোট ছোট ফল দেয়ার মতো যা কারোও চোখে লাগে না।
আমার বাবা আছেন আমি বাবাকে আমার সকল আপনজনদের চেয়ে বেশি ভালোবাসি। হয়তো সমাজে দেখা যায় ছেলেরা মায়ের প্রতি আর মেয়েরা বাবার প্রতি বেশি আকৃষ্ট থাকে। আমার একটা বোনও আছে। কিন্তু আমার বেলায় উত্তরতা ভিন্ন আমি আমার বাবার প্রতি বেশি টান অনুভব করি। কেন তা জানিনা বা এর উত্তর আমার জানা নাই। ছোট বেলা থেকেই আমার মা আমাদের পরিবারটা আগলে রেখছেন, হিসাব পত্র, পরিকল্পনা করা, আমাদীর বেড়ে ওঠায় তার প্লান অনেক বেশি। বাবা শুধু কাজ করেন, অন্য বিষয়গুলা তার ধাতের বাইরে মনে হয়। তবুও আমার কাছে আমার বাবার গুরুত্ব অনেক বেশি। কেন জানিনা আজও বাবার সামান্য কোনো অসুস্থতার কথা শুনলে বা কোনো প্রয়োজন এর কথা শুনলে অস্থির হয়ে যাই, যেটা মায়ের জন্য অনুভব হয় না। তাই বলে মাকে যে গুরুত্ব দেই না তা নয় কিন্তু ঐ যে মানুষ বলে না কাকে বেশি ভালোবাসো? সেখানে আমার উত্তরটা হয় বাবা।
এরপর এলো সেই ক্ষন যেদিন আমাই বাবা হবো জানতে পারলাম। কিন্তু আমার না কেমন জানি অনুভুতি নাই যে আমি বাবা হবো আমারও সন্তান হবে যে আমাকে বাবা ডাকবে। আমি যেমন ছিলাম তেমনিই আছি। অবস্থাটা এরকম আমি বাবা হব! ও। কিন্তু দিন আসে আমারও বাচ্চা ভুমিষ্ঠ হয় সবাই খুবই খুশি কিন্তু আমি তখনও নির্বাক, আমার কোনো অনুভুতি নাই। তবে যেই মুহুর্তে আমাকে আমার বাচ্চা কোলে দেয়া হলো সদ্য ভুমিষ্ঠ একটা তুলতুলে শিশু তখন তার মুখের দিকে তাকাইয়া মনে হইলো আরে এতো আমার কপি। আর কেনো যেনো বুকের মধ্যে একটা হাতুরি পিটানোর অনুভুতি তৈরি হল যে একে আগলে রাখাই আমার কাজ। সেই শুরু তারপর বুঝলাম সন্তানের প্রতি বাবা কেন এতো গুরুত্বপূর্ণ। বাচ্চার এতোটুকু শব্দেও আমার কান সজাগ যা আগে ছিলো না। আমারত সকল অভ্যাস পরিবর্তন হতে লাগ্লো আর সে সাথে আমার বাবার প্রতি টানটাও আরো বাড়তে লাগলো।
আসলে 'মা' একমাত্র ভরসা সৃষ্টিকর্তার মহিমা যার মাধ্যমে শিশু পৃথিবীর বুকে আসে কিন্তু 'বাবা' সেই বটছায়া যা শুধু সকল পরিস্থিতিতে আপনাকে আমাকে আগলে রাখে। ভালোবাসি বাবা। ভালো থাকুক সকল বাবারা।
©somewhere in net ltd.