| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

পড়ন্ত বিকেলে লালিমার মাঝে
হৃদয়ের কল্পিত সুখের সাগরে,
অস্ফুটে বাসা বাঁধে কেউ---
প্রানের আকুতি হয়ে ফিরে আসে।
অথৈ তরঙ্গরাজি ওরা হানাহানি করে
পিঞ্জর ভাঙবে বুঝি আজ ঐ ত্রাসে।
পত্রপুষ্পতটে মম আঁখি ললাটে
আজ বাজিছে ঢংকা, যেতে হবে কি লংকা?
যে ভুল করিনি নিজে সে ভুলে পা
যে আশা ছিল মনে আজ মরিচিকা তা;
কিসের সুখে - কিসের সন্ধানে- সাথী?
পারো না কি আপন ললাটকে ফিরাতে
পারো না কি পার্শ্ব সকলের বুকেতে
একটু প্রস্ফুটিত করতে সঞ্চারীর?
বেলা শেষের পাখিরা উড়ে চলে ঐ
আপন ভু-লয়ে ফিরবে আশা ফেরারী
স্বাধীন ওরা - সার্বভৌমত্ব নিয়ে চলে,
অফুরন্ত আকাশ অজস্র নীলের মাখামাখি
দু'টি ডানা আজানা পথ পারি দিয়ে চলে।
আপন বলয় ঘোরে ভূলোক
হারায় না গতিপথ তাঁর একটু স্রোত।
মনের মাঝে চিন্তাধারা চলে ঐকান্ত
পাশের সাথিকে বলি একটু শান্ত।
কতজানি ভুল করেছিলো সে
মনে হয় তাঁর ছোঁয়া লাগে সর্বক্ষন
আঁধারে হাতড়ায় অদৃশ্য কিছু-
পায়না সুখ সে হারায় মস্তিষ্ক।
সুখ খুজে বুকের মাঝে লুকিয়ে রাখবে,
আশা নিয়ে পথ চলে দেখে কত স্বপ্ন
অন্তরেতে অন্তিম দুঃখ নিয়র বেড়ায় কত।
পড়ন্ত বিকেলে কৃষ্ণচুড়ার ডালে
লাগে আগুন আরও বেশি লালেতে।
সাথী তুমি থাকো পাশে এততুকু আশা
বুকেতে বাসা গেরো হইওনা ভাসা।।
(জ আসাদ)
©somewhere in net ltd.