| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভবের এই হাট বাজারে
ফরিয়ারা ঘোরে ফেরে,
কে কখন ব্যবসা করে কোন ফোঁকরে,
জানতে ক'জন পারে মানুষ
বুঝতে ক জন পারে ।।
লিটার মিটার মিনিট গ্রামে
ডলার পাউন্ড ভদকা রামে (২)
কে কোন ধান্দা খোঁজে ফেরে
কোন ফাঁপড়ে।
চিনতে ক জন পারে মানুষ
ধরতে ক জন পারে।।
কার ঘাড়ে কে ডিম পাড়ে
ধারে বাড়ে, ভারে মারে (২)
সইতে ক জন পারে মানুষ
রুখতে ক জন পারে।।
©somewhere in net ltd.