| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন শাহ জানায় মিনতি
কেউ কইরো না কারো ক্ষতি,
শতগুণে হইয়া অতি
নিজের পরেই পতিত,
হায়রে সবাই যদি জানিত আর
সবাই যদি মানিত।।
কাউরে দিলে কোন কথা
কইরো না তার অন্যথা (২)
আঘাত দিলে আসে ফিরে
হইয়া আরো শাণিত।।
কারো কাছে থাকলে দেনা
তাড়াতাড়ি দিয়া দেও না(২)
যত সময় থাকবে দেনা,
ততই বেশি ক্ষতিতো।।
©somewhere in net ltd.