নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

্আেনায়ার েহােসন জীবন

্আেনায়ার েহােসন জীবন › বিস্তারিত পোস্টঃ

ভেড়া

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৫

হায়রে ভেড়া

থেকে গেলি

চির কালই ভেড়া।

মানুষ তোকে পালন করে

তাইতে তুই সুখী,

জানিস নে তো মানুষের

চিন্তা বহুমুখী।

যতদিন তুই বাচ্চা দিবি

দিবি আরো দুগ্ধ,

তত দিনই তোর ব্যাপারে

থাকবে মানুষ মুগ্ধ।

শেষ হলে পর করবে জবাই

রাঁধবে রকমারী,

হাড়গুলিও ফেলবে না তোর

রাঁধবে যে নেহারী।

চামড়াটারে সাইজ করে

কত কিছুই তৈরী করে,

পোশাক বানায় পশম দিয়ে

রূপ দেখে তার নয়ন ভরে।

মানুষরূপী ভেড়াগুলো

এবার জেগে ওঠ,

ব্যবহারের বস্তু থেকে

ঊর্ধমুখী ছুট।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.