| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তাল খুঁজতে গিয়ে
হলাম বেতাল,
পেলাম না তাই
তালের নাগাল।
জানে না কেউ জানে না
আমার এ হাল।।
তালের ঐ অথৈ তলে
ডুবেছি আপন ভুলে,
সে ভুলের মাসুল দিতে
নামছি আরো গহীন জলে(২)
জানি না এমনি ভুলে
আর কত কাল থাকব মাতাল?।।
আমারে বেতাল দেখে
তালজীবিদের তাল যে টুটে,
খুঁজে পায় কার মাথাতে
কত্তোটুকু আছে ঘুটে(২)
ওরা সব তালে থাকে
কার মাথাতে ভাঙবে কাঁঠাল।।
©somewhere in net ltd.