নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

্আেনায়ার েহােসন জীবন

্আেনায়ার েহােসন জীবন › বিস্তারিত পোস্টঃ

বিবস্ত্র বৈষম্য

১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১১

কি বিচিত্র বিশ্ব এ যে

বিচিত্র তার রীতি নীতি,

পুঁজির পাহাড় গড়ছে কতক

কেউবা গাচ্ছে উদর গীতি।

শীতাতপে করছে আরাম

বাড়ছে আরো গাড়ি বাড়ি,

বিত্তহীনের শেষ সহায়ও

রাক্ষুসে নদ নিচ্ছে কাড়ি।

কোর্মা পোলাও নষ্ট করে

মেদ কমাতে ঢালছে টাকা,

পুষ্টিহীনের গুষ্টি মরে

ঘুরবে কবে ভাগ্য চাকা?

লাল গালিচায় সওয়ার হয়ে

মাড়িয়ে চলে ফুলের ঢেউ,

একটি ফুলও পায়নি বলে

অনন্তকাল জ্বলছে কেউ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.