নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

্আেনায়ার েহােসন জীবন

্আেনায়ার েহােসন জীবন › বিস্তারিত পোস্টঃ

বাউল গান-৩৮৩

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৪

ওরে কত গুনবি সাল
যুগটা হইল ডিজিটাল,
আর কত লুকাইয়া রাখবি
ভণ্ডামী আর গোপন চাল।।

বলেছিলি গতকাল
আর হবি না বেসামাল,
তবু কেন বারে বারে
দেখি যে তোর একই হাল (২)
তিলেরে করিয়া তাল
তেল মারিবি আর কতকাল ।।

ফাঁদ পাতা আছে জাল
ধরা পড়তে ক্ষণকাল,
নেটওয়ার্কও হইছে সোশাল
লাল করিস না নিজেরই গাল (২)
ধরা পড়লে মিটাবে ঝাল
পাবলিকে তুলবেরে ছাল।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.