| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঁইচা থাকতে খোঁজ নিলা না
মরলে খুঁইজা লাভ কি,
কোটি টাকা খরচ করলেও
আমায় পাবে কি? ।।
টেকার ঠ্যাকায় ধইরা রাখতে
পারিলাম না মান,
মইরা গেলে চাইনা কারো
এইটুকু সম্মান (২)
এই জীবনে জমাইছি যা
বইলা যাইতে পারব কি?।।
এই জীবনে দেখছি শুনছি
ভাবছি কত আর,
সেই ভাবনার বাস্তবায়ন
কঠিনো ব্যাপার (২)
এই দুনিয়ার সব মানুষের
শান্তি নিশ্চিত হইবে কি?।।
©somewhere in net ltd.