নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

্আেনায়ার েহােসন জীবন

্আেনায়ার েহােসন জীবন › বিস্তারিত পোস্টঃ

এমন একটি ঝড়

০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪০

নতুন শতাব্দীর প্রথম থেকেই

শুরু হয়েছে কালবৈশাখী,

আহত নিহত কত শত তাতে

হিসাব কি কেউ রাখি?

গৃহহারারাই হারালো গৃহ

জেলেরা হারালো তরী,

পুঁজিবাদীদের রয়ে গেল সব

টাকা কড়ি বাড়ি গাড়ি।

এখনও বাংলার আনাচে কানাচে

দেশদ্রোহী রাজাকার,

স্বদেশপ্রেমীর বাকরোধ করে

হাতে নিয়ে হাতিয়ার।

চাঁদাবাজ আর সন্ত্রাসীতে

ছেয়ে গেছে সারা দেশ,

প্রকাশ্যে সবে ধিক্কার জানায়

আড়ালে বলে বেশ।

শোষক মরেনি,হারেনি শাসক

রয়ে গেছে জুলুমবাজ,

শতরূপে তারা বের হয়ে আসে

পরিধানে নব সাজ।

এ শতাব্দীতে প্রত্যাশা তাই

এমন একটি ঝড়,

যে ঝড়ে সব উড়িয়ে নেবে

বঙ্গোপসাগর।

থাকবে শুধুই শান্তিকামী

দূর হবে বিদ্বেষ,

তাদের নিয়েই তৈরী হবে

সোনার বাংলাদেশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.