| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেরী
"কাউকে ব্লক করা হবেনা। যার ভালো লাগে মন্তব্য করবেন.....না লাগলে নিদেনপক্ষে মাইনাস দিয়ে চলে যাবেন"
স্বরবর্ণ ~~~~
অ আ ই ঈ
উ ঊ ঋ এ
ঐ ও ঔ
ব্যঞ্জনবর্ণ~~~~
ক খ গ ঘ ঙ
চ ছ জ ঝ ঞ
ট ঠ ড ঢ ণ
ত থ দ ধ ন
প ফ ব ভ ম
য র ল শ ষ
স হ ক্ষ ড় ঢ়
য় ৎ ংঃঁ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এই সপ্তাহটা থেকে প্রতিদিন বাচ্চাদের একটা টিউটোরিয়ালে যাচ্ছি। প্রথম দু'টা দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলে যেতে কষ্ট হলেও এখন তো বেশ ভালোই লাগছে। সবচেয়ে যেটা বেশী মজা লাগে সেটা হলো বাচ্চারা যখন টিচারের সাথে সাথে ছড়া, কবিতা,বাংলা ইংরেজী বর্ণমালা মুখে মুখে আওয়াজ করে পড়ে যায় তখন আমি ও সেটা মনে মনে সেভাবেই বলতে থাকি। আজ বাংলা বর্ণমালা পড়ানোর সময় খেয়াল করে দেখলাম যে স্বরবর্ণ ঠিকই বলতে পারছি কিন্তু ব্যন্জ্ঞনবর্ণতে গিয়ে আটকে যাচ্ছি। ওদের সাথে ক থেকে ম পর্যন্ত বলতে পারছি কিন্তু য থেকে ঁ পর্যন্ত বলতে গিয়ে বার বার বর্ণমালাগুলো উল্টাপাল্টা বলছি। অথচ ছোট ছোট বাচ্চারা পারছে। খুব বড় মুখ করে বলি আমার পড়াশুনার পাঠ শেষ হয়ে গেছে আজ লজ্জ্বা লেগেছে এটা ভেবে যে নিজের মাতৃভাষার প্রথম পাঠ হিসেবে যে বর্ণমালাগুলো শিখেছি সেটাই ভুলে গেছি। বাসায় ফিরে এসে প্রথমে সব বর্ণমালাগুলো ভাল করে মুখস্ত করে ডায়রীতে লিখে এখন কি-বোর্ডের সাহায্যে পোস্টের আগে আবারো বর্ণমালাগুলো লিখলাম.........তীব্র লজ্জ্বাবনত মনে নিজেই নিজের কাছে প্রতিজ্ঞা করলাম পরে যাতে আর কোনদিন বর্ণমালাগুলো ভুলে না যাই ...................!!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৬
জেরী বলেছেন: এত খুশী কেন?
২|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫২
জেরী বলেছেন: ব্যন্জ্ঞনবর্ণ বানানটা কিছুতেই কি-বোর্ডের সাহায্যে লিখতে পারলাম না ![]()
০৮ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৪৫
জেরী বলেছেন: ![]()
৩|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৪
ভাঙ্গন বলেছেন: আমার দু:খিনী বর্ণমালা!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৯
জেরী বলেছেন: হু ![]()
৪|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৪
রথে চেপে এলাম বলেছেন: সবটুকু পারি না দেখি
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩০
জেরী বলেছেন: অনেকেরই অবস্হা এমন ![]()
৫|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৪
রাজসোহান বলেছেন: ব্যাঞ্জনবর্ণ আমি তো লিখলাম
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৯
জেরী বলেছেন: ব্যঞ্জন শব্দটাতে আ-কারটা হবেনা
৬|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৭
ই য়া দ বলেছেন: ব্যঞ্জনবর্ণ
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০১
জেরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া....কপি পেস্ট করে পোস্টে ব্যঞ্জনবর্ণ শব্দটা লিখলাম![]()
৭|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৭
সবার প্রিয় বলেছেন: ![]()
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২১
জেরী বলেছেন: ![]()
৮|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০০
আলীবাবা বলেছেন: আমি পারি, আমি ঠিকঠাক সবগুলো বলতে পারি ![]()
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৩
জেরী বলেছেন: ভালো তো![]()
৯|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০১
স্বাগত. বলেছেন:
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৪
জেরী বলেছেন: এত খুশী কেন?
১০|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০৪
রাজসোহান বলেছেন: ব্যঞ্জনবর্ণ এইবার হইছে??
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৫
জেরী বলেছেন: হা![]()
১১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০৫
নীল-দর্পণ বলেছেন: বহুত আগেই ভুলে খেয়েছি। এক বছরের বেশী হবে যখন সুপ্তিকে পড়াতাম তখন পারতাম। এখন আবার ভুলে গেসি।
প্রায়ই চেষ্টা করি মনে করার জন্যে কিন্তু "ল" পর্যন্ত গিয়ে আর পারিনা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৬
জেরী বলেছেন: আবার নতুন করে শিখো
১২|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০৬
চতুষ্কোণ বলেছেন: হুমম। আমারও একই অবস্হা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৮
জেরী বলেছেন: আবারো নতুন করে শিখেন ![]()
১৩|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৭
হারুন আল নাসিফ বলেছেন: Shift+i+g+u=ঞ+্+জ=ঞ্জ
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৮
জেরী বলেছেন: এটা কি ফোনেটিকে হবে?
১৪|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২০
হারুন আল নাসিফ বলেছেন: ঙ জ ঞ ণ ন
য শ ষ স ক্ষ ড় ঢ়
য় ৎ ংঃঁ
এ কয়টা বণের উচ্চারণ পারেন তো?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৯
জেরী বলেছেন: হ্যা......বলতে পারি তো
১৫|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২০
হারুন আল নাসিফ বলেছেন: ঙ জ ঞ ণ ন
য শ ষ স ক্ষ ড় ঢ়
য় ৎ ংঃঁ
এ কয়টা বর্ণের উচ্চারণ পারেন তো?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৯
জেরী বলেছেন: ![]()
১৬|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩৫
করবি বলেছেন:
আমি পারি ।
ঙ জ ঞ ণ ন
য শ ষ স ক্ষ ড় ঢ়
য় ৎ ংঃঁ
এ কয়টা বর্ণের উচ্চারণ অনেকেই ভুল করে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৩১
জেরী বলেছেন: আমি ভুলে গেছিলাম![]()
১৭|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩৫
মাতব্বর বলেছেন: একটু ভুল আছে....
এ ঐ ও ঐ না হয়ে
এ ঐ ও ঔ হবে
মনে হয় 'ছিলিপ অব লেগ' হইয়া গেছে
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৮
জেরী বলেছেন: হ্যা ঠিক করেছি
১৮|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩৮
বাবুনি সুপ্তি বলেছেন: আমিও ম পর্যন্ত খুব ভালো করে পারি তার পরেই ঝামেলা হয়ে যায়
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৭
জেরী বলেছেন: ![]()
১৯|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১৭
শিরীষ বলেছেন: পোস্টের সারল্যে মুগ্ধ !
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৮
জেরী বলেছেন: ধন্যবাদ![]()
২০|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫২
আউলা বলেছেন: স্বরবর্ণ ~~~~
অ আ ই ঈ
উ ঊ ঋ এ
ঐ ও ঐ
এখানে এটা আপনার ভুল
স্বরবর্ণ ~~~~
অ আ ই ঈ
উ ঊ ঋ এ
ঐ ও ঔ
হবে
এখনও স্বরবর্ণ শিখতে পারলেন না! সমবেদনা রইল!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৫৫
জেরী বলেছেন: পোস্ট টা দিয়েই চলে গিয়েছিলাম ভালোকরে এডিট করার সময় ও পাইনি ![]()
২১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৩৪
আমিই জিনিয়া বলেছেন: আমি চেষ্টা করলাম।ম পর্যন্ত গিয়ে আটকে গেছি।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৯
জেরী বলেছেন: ![]()
২২|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪২
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫১
জেরী বলেছেন: ধন্যবাদ![]()
২৩|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৫
রিসাত বলেছেন: র্ণমালাঃ বর্ণেরা ধ্বনিসূচক চিহ্ন কিংবা ধ্বনির লিখিত রূপ কিংবা ধ্বনিকে আমরা যেইভাবে লিখে প্রকাশ করি।
১। স্পর্শ ব্যঞ্জনঃ বাধা পেয়ে উচ্চারিত। “ক” থেকে “ম” পর্যন্ত।
ক) কন্ঠ/জিহ্বামূলীয়-->ক-বর্গ--> “ক,খ,গ,ঘ,ঙ”
খ) তালব্য-->চ-বর্গ-->“চ,ছ,জ,ঝ,ঞ”
গ) মূর্ধন্য-->ট-বর্গ-->“ট,ঠ,ড,ঢ,ণ”
ঘ) দন্ত্য-->ত-বর্গ-->“ত,থ,দ,ধ,ন”
ঙ) ওষ্ঠ্য-->প-বর্গ-->“প,ফ,ব,ভ,ম”
২। অন্তঃস্থ ব্যঞ্জনঃ এদের উচ্চারণ উষ্ম এবং স্পর্শের মাঝামাঝি। “য” থেকে “ল” পর্যন্ত। এবং অন্তঃস্থ “ব” আগে ছিল।
ক) তালব্য-->“য”
খ) মূর্ধন্য-->“র”
গ) দন্ত্য-->“ল”
ঘ) ওষ্ঠ্য-->“অন্তঃস্থ-“ব””
৩। উষ্ম ব্যঞ্জনঃ ঘর্ষণপ্রাপ্ত হয়ে উচ্চারিত। “শ” থেকে “হ” পর্যন্ত।
ক) কন্ঠ/জিহ্বামূলীয়-->“হ”
খ) তালব্য-->“শ”
গ) মূর্ধন্য-->“ষ”
ঘ) দন্ত্য-->“স”
৪। পরাশ্রয়ী ব্যঞ্জনঃ “ং” থেকে “ঁ” পর্যন্ত। রূপান্তরিত স্পর্শ বর্ণ।
ক) কন্ঠ/জিহ্বামূলীয়-->“ং,ঃ,ঁ”
*ঘোষঃ কন্ঠে অনুরণন হয়। মানে উৎপন্ন আওয়াজ কিছু ভেতরে যায় আর কিছু বেরিয়ে আসে এবং যেই আওয়াজটা ভেতরে যায় সেটাও আবার *প্রতিধ্বনিত হয়ে ফেরত আসে। -->প্রতিটি বর্গের ৩য়, ৪র্থ ও ৫ম বর্ণ এবং য,র,ল,য়,হ,ড়,ঢ়।
*অঘোষঃ কন্ঠে অনুরণন হয় না। -->প্রতিটি বর্গের ১ম ও ২য় বর্ণ এবং শ,ষ,স,ৎ,ং,ঃ,ঁ।
*অল্পপ্রাণঃ বাতাসের চাপ কম থাকে। -->প্রতিটি বর্গের ১ম, ৩য় ও ৫ম বর্ণ এবং য,র,ল,স,য়,ৎ,ং,ঃ, ঁ।
*মহাপ্রাণঃ বাতাসের চাপের আধিক্য থাকে। -->প্রতিটি বর্গের ২য় ও ৪র্থ বর্ণ এবং শ,ষ,হ,ড়,ঢ়।
*অনুনাসিকঃ নাকের সাহায্যে উচ্চারিত বর্ণ। -->প্রতিটি বর্গের ৫ম বর্ণ এবং ং,ঁ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫২
জেরী বলেছেন: এত কিছু মনে থাকবেনা ![]()
২৪|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৯
স্বপ্ন নীল বলেছেন: আবার নতুন কইরা বর্ণমালা শিখলাম । জেরীপুরে ধইন্যাপাতা....
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩২
জেরী বলেছেন: ![]()
২৫|
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৯
বড় বিলাই বলেছেন: 'ক্ষ' তো যুক্তাক্ষর, এটা ব্যঞ্জনবর্ণমালায় ঢুকিয়ে দিয়েছেন যে।![]()
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৩
জেরী বলেছেন: 'ক্ষ' টা আমি বাচ্চাদের কয়েকটা বইয়ে দেখেছি। তাই নিশ্চিত হতে পারছি না![]()
২৬|
২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:৩৮
খারেজি বলেছেন:
"কে নিদ্রামগ্ন আমার মায়ের নাম উচ্চারণ করো!"
ভাষা দিবসের শুভেচ্ছা জেরি।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৪
জেরী বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ভাইয়া
২৭|
২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৫৬
সামিউর বলেছেন: স্বপ্ন নীল বলেছেন: আবার নতুন কইরা বর্ণমালা শিখলাম । জেরীপুরে ধইন্যাপাতা....
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৪
জেরী বলেছেন: ![]()
![]()
২৮|
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৮
আমি ভাল আছি বলেছেন: উপরে দেখলাম মাত্র ৪৯ টা মন্তব্য
তাই Half Century করে ফেললাম ![]()
![]()
![]()
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৫
জেরী বলেছেন: আচ্ছা....![]()
২৯|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৩
বোহেমিয়ান কথকতা বলেছেন: class 9 এ উঠে বেশ ভালো ভাবে শিখছিলাম!
এর পর আবার ভুলে গেছি!!
"লী" একটা ছিল না? ![]()
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৬
জেরী বলেছেন: আবার নতুন করে আর ভালো করে শিখেন,যাতে আর ভুলে না যাই
৩০|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৭
তায়েফ আহমাদ বলেছেন: কী মজা!![]()
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫১
জেরী বলেছেন:
![]()
৩১|
০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৪৩
আহমেদ রাকিব বলেছেন: 'ক্ষ' হবে না মনে হয়। ভাল হইছে। রিভাইস দেয়াহ হইল। ![]()
০৮ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৪৪
জেরী বলেছেন: বাচ্চাদের বইয়েতে "ক্ষ" টা আছে দেখেছি
৩২|
০৮ ই মার্চ, ২০১০ রাত ৮:০৪
পলাশমিঞা বলেছেন: সর্বমোট কয়টা,
গুণতে পারবেনা, না গুণে বল ![]()
আমিতো মাঝে মাঝে ভুলে যাই, তখন অভিধান খুলে মনে মনে জপি ![]()
০৯ ই মার্চ, ২০১০ রাত ৮:৫৬
জেরী বলেছেন:
স্বরবর্ণ -১১টা
ব্যঞ্জনবর্ণ-৩৯টা ("ক্ষ"টা বাদ দিয়ে)
৩৩|
০৯ ই জুলাই, ২০১১ রাত ১২:৫৮
হাম্বা বলেছেন: ভুলে যাওয়া বর্ণমালা
০৯ ই জুলাই, ২০১১ রাত ১০:১৫
জেরী বলেছেন: জ্বী এটা আমার লেখার শিরোনাম ![]()
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫১
রাজিব খান০০৭ বলেছেন: