| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ জাকির হোসেন রাজু
সম্পূর্ণ নিজস্ব মতামত লিখার জন্যই আমার এই ব্লগে আগমন। আমার পরিচয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ১ম বর্ষে পড়ছি। আর টুকটাক সাংবাদিকতা করছি
মাঝে মাঝে ইচ্ছে করে পাখি হয়ে যাই, হলুদ অথবা লাল রঙ্গের পাখি। আহ!! মুক্ত আকাশে বাতাশের সাথে পাল্লা লড়ে উড়ে বেড়াবো, যেখানে ইচ্ছা স্বাধীনভাবে পাখা মেলে চলে যাবো।
আচ্ছা সৃষ্টিকর্তা মানুষকে পাখির মত করলে কি এমন ক্ষতি হত! আমাদের পিছনেও দুইটা ডানা দিয়ে দিত। ইয়া বড় বড় ডানা।
নাহ! শুধু ডানা থাকলে কি হবে! আমার তো হলুদ পাখি হওয়ার শখ। হলুদ পাখি খুব ভালো লাগে আমার। আহ! নীল আকাশের সাথে যখন ঐ হলুদ রঙ্গের পাখিগুলো মিশে যায়, এক নামহীন অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি করে। যা ভালো লাগে দেখতে।
আচ্ছা পালক ও দিত তাহলে। দুইটা পাখা আর সবাইকে পালক দিত।
কত শান্তি ওদের। না আছে দেশ, জাতি, ধর্ম, বর্ণ। না আছে মানুষের মত সাম্প্রদায়িকতা, না আছে কোনো লিঙ্গ বৈষম্য। কোনো কালা সাদা পার্থক্য নাই। কোনো যুক্তরাষ্ট-রাশিয়া নাই। বা কোনো মায়ানমার-রোহিঙ্গা নাই অথবা কোনো আইএস-মধ্যপ্রাচ্য নাই। না আছে পাখি পাখি মারার জন্য কোনো গ্রেনেড বা পারমানবিক অস্ত্র।
পাখিদের মধ্যেও জাত ভিন্ন আছে। সেটা সবাই জানি। কিন্ত আজ পর্যন্ত কোনো পাখিতো দেখিনি যে পাখিটা অন্য কোনো পাখিকে মেরেছে শুধুমাত্র সে তার জাতের না বলে। কোনো পাখিতো দেখিনি যে সংখ্যালঘু অন্য কোনো পাখিকে একেবারে জাত ধংস করে দিতে। না! কখনোই তারা করেনা। কারন ঐ অতটুকু সেন্স পাখিদের ও আছে, আমাদের মানুষের নাই।
আমরা শুধুমাত্র সংখ্যালঘু হিন্দু বলে যেমন ঘর বাড়ি জ্বালাও পোলাও করে, ধর্মালয় ভেঙ্গে অথবা উপজাতি বলে সাঁওতাল দের বাড়ি উচ্ছেদ করে বারবার প্রমাণ করি আমরা মানুষ কত নিচে নামতে পারি।
পাখিরা ও তো, মানুষের মত খায়, ঘুমায় সংসার করে, বাচ্চা দেয়, বাচ্চাকে খাইয়ে বড় করে। এমন কোনো পাখিকে কি দেখেছেন যে তোর পালক কালো বলে আমি তোর সাথে সংসার করবোনা। অথবা তুই মেয়ে পাখি, আমার কথামত চললি না কেন??তোরে কোপায়া মেরে ফেলবো???না। ওরা কখনোই করেনা। আল্লাহ ওদেরকে পাখি বদরুল থেকে হেফাজত করুক।
ওরে পাখি জাতি, দেখ তোরা। সৃষ্টিকর্তার দেয়া সকল জাতির সেরা জাতির আজ একি অবস্থা।
ওরা সব পাখি এক। মানুষকে প্রতিনিয়ত শিক্ষা দিয়ে যাচ্ছে। মানুষ আজ অনেক নিচে নেমে গেছে।আল্লাহ পাখিদেরকে রক্ষা করুণ।
পাখিটাকে শুধুমাত্র উদাহরণ হিসেবে ব্যাবহার করেছি। আমি আমার সমাজের চলমান কিছু সমস্যা তুলে ধরলাম শুধুমাত্র। এই সমাজ আমার, এই দেশ আমার। ৭১ এ ৩০ লক্ষ জ্যান্ত প্রাণের তাজা রক্ত দিয়ে এই দেশ পেয়েছি। আজ গুটি কয়েক অন্ধ মানুষের কিছু জঘন্য কর্মের জন্য আমার দেশের এত বছরের ইতিহাস অত সহজে বিনষ্ট করে দিবে। হতে দিবোনা!!!! কখনোই হতে দিবোনা!!!
©somewhere in net ltd.