| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ জাকির হোসেন রাজু
সম্পূর্ণ নিজস্ব মতামত লিখার জন্যই আমার এই ব্লগে আগমন। আমার পরিচয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ১ম বর্ষে পড়ছি। আর টুকটাক সাংবাদিকতা করছি
তোমার নরম হাতে হাত পরতেই
কৈশোরের সমাপ্তি আর যৌবনের
সূচনা ঘটে আমার।
প্রেম রাজ্যের সুবিশাল কপাট
উন্মোচিত হয় আমাদের জন্যে,
সেদিন পৃথিবীর সব ফুল
সুভাষ ছড়ায় আমাদের সম্মানে,
মাঘের কনকনে শীতেই
বসন্তের হাওয়া বইতে শুরু করে,
প্রকৃতিতে ধন্য ধন্য রব ওঠে,
তোমার আমার প্রেমকাব্যের শুভ সূচনা ঘটে।
আমি তোমাতে খুঁজে পাই স্বর্গ,
আর এই স্বর্গকে চিরস্থায়ী করার জন্যে
আমার জীবন-যৌবন, সপ্ন-আশা
সবকিছু বিলিয়ে দেই তোমার পদতলে,
তোমার চোখেও খুঁজে পাই
এক মহাবিশ্ব ভালোবাসা
স্বর্গ সুখের কোলাহলে
কেটে যেতে থাকে আমাদের জীবন
হয়তো এভাবেই কেটে যাবে বাকীটা...!
.
কিন্তু না!
হঠাৎ কোন এক গোধূলি বেলায়
আবেগহীন, কর্কশ কণ্ঠে তুমি আমায় শুনালে
শতাব্দীর নিষ্ঠুরতম বাক্যটি-
"ভালোবাসি না...।"
.
আমি নিস্তব্ধ, পাথর, ভাষাহীন
আমি পাগল প্রায়,,,,,
জীবনের এই মহাসংকটে,
তোমার প্রতারণা, তোমার বিশ্বাসঘাতকতা
সেদিন আমায় হত্যা না করে এক 'মহাপ্রতারক' তৈরী করে।
পরিবর্তিত "নতুন আমি" এরপর অনেক 'প্রেম' করেছি,
করেছি অনেক 'প্রেম',
হ্যাঁ, মানুষকে কষ্ট দেবার জন্যই করেছি।
কত যে নিরীহ, নিরপরাধ, কমলমতী রমণী
আমার ফাঁদে জীবনের সবচেয়ে দামী বস্তুটি হারিয়েছে,
আমাকে বিশ্বাস করে, ভালোবেসে-
কতজন যে চোখের জলে, হৃদয়ের রক্তক্ষরণে
তীলে তীলে শেষ হয়েছে
সে খবর আমি রাখিনি।
আজ আমি মৃত্যুর মুখোমুখি, হসপিটালের বেডে
সে সকল রক্তাক্ত চোখগুলো যেন আমায় ধিক্কার জানাচ্ছে,
হ্যাঁ, শুধু আমাকেই, শুধু আমাকেই,
কারণ তাঁরা জানেনা,
"কেন হলাম আমি এতো নষ্ট?
কেন আমি প্রতারক?
কার কারনে আমি আজ......?"
হয়তো কারোরই জানবার কথা নয়!
.
আমাকে খলনায়কে পরিণতকারিণী,
হে মায়াবিনী রাক্ষুসী,
আজ তোমায় বলতে চাই,
চলো দুজন একসাথেই জাহান্নামে যাই।।
©somewhere in net ltd.