| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ আরাফাত হোসেন জীবন
Jibu0595
বর্তমান যুগে আমার মতো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের দাড়ি রাখা মনে হয় অপরাধ। আপনি বলতে পারেন, এটা তো ধর্মের কাজ, এটা অপরাধ হতে যাবে কেন?? কেন এটা অপরাধ??
মুখে দাঁড়ি হলেই আমাদের ভাবনারা একটা গতি পেয়ে যায়, এ হলো "হুজুর"।
হুজুর" ই একমাত্র এমন একটা শব্দ যেটা দ্বারা একজন মানুষকে সম্মান করা যায় অপরদিকে তাকে অপমান, অপদস্থ ও ছোটও করা যায় । যে এ নাম ধরে ডাকে এবং যাকে ডাকা হয় একমাত্র তারাই বুঝে কি উদ্দেশ্য ছিলো ঐ সম্বোধনের পিছনে!!
একটা ছেলের দাড়ি রাখা শুরু হয় পরিবারের অমতে। তাদের ভয়ের কারণ একটাই। দাড়ি রাখলে পুলিশে ধরে নিয়ে যায়, এই সেই।উনাদের আর কি দোষ বলুন!! পরিবারের কেউ বিপদে পড়ুক, সেটা কে চায় বলুন?
তারপর আসি আত্মীয়দের কথায়। দাড়ি রাখার পরে হঠাৎ একদিন কোন আত্মীয়ের বাসায় যাওয়ার পর আপনি কেমন আছেন জিজ্ঞেস না করেই বলে উঠে "ওমা! দাড়ি রাখছো কেন? তুমিতো এখনও ছোট। দাড়ি রাখলে তো বিয়ের সময় মেয়ে পাবেনা, এই সেই! "
দাড়িওয়ালা রা বন্ধু-বান্ধব, ক্লাসমেট, বড় ভাইদের দ্বারা প্রায়ই humiliate হওয়া লাগে। আড্ডাতে যখন ওদের এন্ট্রি হয়, তখনই সবাই বলা শুরু করে, " এই দেখ জঙ্গি আসছে, তালেবান আসছে।" তারপর তার কোন বন্ধু, তাকে অন্যদের সাথে পরিচয় দেয়ার শুরুতেই বলবে, " এ হচ্ছে জঙ্গি, মিঃ বাংলাভাই। আবার অনেক সময় তো লাদেন বলেও পরিচয় দেয়! "
তারপর নতুন করে কেউ দাড়ি রাখলে বলে, কিরে তোর তো ছাগইল্যা(!!) দাড়ি উঠছে। নাউজুবিল্লাহ!! দাড়ি, মহানবী (স) এর আদর্শ। দাড়ি নিয়ে মজা করা মানে উনাকে অপমান করা। বুঝলাম আপনি নেহাৎ মজা করেই এসব বলেন, কিন্তু মজা করার আর কি অন্য কিছু নাই?
বাস্তব কিছু তিক্ত অভিজ্ঞতার কথা বলি। একবার লোকাল বাসে করে যাতায়াতের সময় বাসের হেল্পার বলে , “এই হুজুর, ভাড়াটা দেন”। হাফ ভাড়া দিয়ে "স্টুডেন্ট" বলতে চাইলে বলে উঠল , “হুজুর, আবার কীয়ের ইশটুডেন্ট”। তারপর আমার আইডি কার্ড চাইলো। আমি দেখাতে নারাজ ছিলাম কারণ আমার কয়েক সীট সামনে আরেকজন দাড়ি ছাড়া সে ও হাফ ভাড়া দিয়েছে, কিন্তু তখন তার কাছ থেকে আইডি কার্ড চায়নি!
সেদিন ক্লাসে এক প্রফেসর স্যার ক্লাস নেয়ার মাঝখানে গুটিকয়েক দাড়িওয়ালা ছাত্রদের বলল, " তোমরা এই অল্প বয়সে দাড়ি রাখছো কেন? দাড়ি রাখলে যে স্মার্ট দেখা যায় না তোমাদের! বরং বুড়া বুড়া লাগে। এখন লাইফকে ইনজয় করার সময়, সো স্মার্ট হও আর ইনজয় কর। "
আমি সব সময় ঐ ভাবে পাঞ্জাবি টুপি পরিনা কিন্তু আমার ক্লাসে কিছু বন্ধু আছে যারা টুপি পান্জাবী পড়ে সাথেও দাড়ি ও আছে। প্রায় সবাই ওদের ' হুজুর ' নামে ডাকে। তাদের যে একটা নিজস্ব নাম আছে, এটা যেন ওরা ভুলেই গেছে।
তারপর সামান্য কিছুতেই বলে উঠে, " ঐ তুইনা হুজুর ,ছি!ছি! তুই হুজুর হয়ে এই কাজ করতে পারলি!! ইত্যাদি। সব চেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যখন একজন হুজুর বা হুজুররুপী কোন মানুষ একটা ভুল করে ,তখন সাধারণেরা সম্পন্ন হুজুর জাতীটাকে দোষারূপ করে।(হুজুর ও তো একজন মানুষ। তার ভুল কি হতে পারেনা??)
আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো, দাড়িওয়ালাদের দেখলেই , তাদের যোগ্যতা বিচারের আগেই " হুজুর" উপাধি দিতে দেরি হয় না।আপনার তো কোন অধিকার নেই কাউকে মাপার আগেই বিচার করা লোকটি কেমন।
তারপর এক বন্ধুর কথা বলি। ভার্সিটিতে ১ম দিন ডিপার্টমেন্ট হেডের সাথে দেখা করতে গেল। বেচারা রুমে ঢুকতেই ম্যাডাম বলল, " এই ছেলে তুমি আবার বোমা-টোমা আনছো নাকি সাথে?" বলেই মুচকি হাসা করলো!
একটু ভেবে দেখুন, দাড়ি রাখা নিয়ে পারিবারিক চাপ, বন্ধুদের নিরুৎসাহিতা, সমাজের বিরুপ আচরণের ফলে দিনশেষে তাদের কি অবস্থা হয়???
আচ্ছা কোন দিন কোন নেশাকারী বা মাদকসেবী কে বলেছেন, সে গাঁজাখোর, মদখোর, সিগারেট খোর?
বলেন না! কেন বলেন না জানেন? কারণ এটা ওই ব্যক্তির আত্মসম্মানে লাগবে। আর আপনার সময় ভালো হলে কয়েক ঘা খেয়েও ফেলতে পারেন।
আর একটা ছেলে যখন দাড়ি রাখছে, তখন কেন আপনাদের চুলকানি শুরু হয় দাড়ি নিয়ে? ভালো জিনিসের এপ্রিশিয়েশন করতে শিখুন।।
যে খারাপ কাজ( যদিও এটার তার ব্যক্তিগত ব্যাপার) করছে তাকে কিছু বলছেন না। আর যে ভালো কাজ করছে তাকে অপদস্থ করছেন!
এটা কেমন বিবেক আপনার?
অনেক অনেক সামাজিক ব্যাধির মধ্যো এটাও একটা উল্লেখযোগ্য সামাজিক ব্যাধি, যে একজন পুরুষ দাড়ি রাখলে মানুষ তাকে তুচ্ছতাচ্ছিল্য করে। অার যারা খুনী, ধর্ষক, ও জুলুমকারী তাদেরকে সবাই পেছনে গালাগালি করলেও সামনাসামনি ঠিকই বাপ বা গুরু ডাকে । কারন ওদের বাপেরা ওদেরকে ঠিক মতো **** দিতে পারে । অার দাড়িওয়ালারা নীতিনৈতিকতা, ধর্মজ্ঞান, নম্র ও বিবেকসম্পন্ন হওয়ার কারনে সমাজের নোংরা শ্রেণীর ওই মানুষগুলো তাদের উপর চেপে বসে ।
অার অাজ সমাজ ভালো মানুষকে মূল্যায়ন করতে পারেনা বলেই মানুষ ভালো হওয়ার অাশা ছেড়ে দিয়ে খারাপ হওয়ার প্রতিযোগিতায় নামতেছে,, যার ভবিষ্যৎ পরিনাম খুবই ভয়াবাহ । কারন একটা সময় যখন সমাজ থেকে ভাল মানুষ শেষ হয়ে যাবে তখন মানুষরুপি ওই ভেড়ার দলগুলো বুঝবে ভালো অার মন্দের তফাত কি!!
হ্যা, একটা বিষয় আমি, আমরা সকলেই মিডিয়া থেকে জানছি যে জঙ্গি গোষ্ঠীর অধিকাংশই দাড়িওয়ালা। কিন্তু হলি আর্টিজানের ঘটনার কথা কি বলবেন?
ওখানের অপরাধীদের মধ্যে কয়জনের দাড়ি ছিল?
আশার কথা হলো দাড়ি রেখে যে শুধু হেয়ই হয়েছি তা নয়!অনেক জায়গায় এমন সম্মান পেয়েছি,যার যোগ্য আমি ছিলাম না। তাই দিনশেষে ওই ভালো অনুভূতিগুলোর কথা চিন্তা করেই, দাড়ি রাখা নিয়ে কতিপয় মানুষের বুলি শুনে আর কষ্ট হয় না।
সবশেষে বলতে চাই দাড়ি, পোশাক এগুলো সবার ব্যক্তিগত বিষয়।এগুলো নিয়ে সমালোচনা না করাই উচিত।
" দাড়িওয়ালা মানুষরা খারাপ হয়না,
খারাপ হয় খারাপ মানুষেরা "
বিঃ দ্রঃ আমার এই পোস্টের উদ্দেশ্য কিন্তু কোন দাড়ি না রাখা ব্যক্তিকে হেয় করানো নয়! নিজের অনুভুতি গুলোকে প্রকাশ করছি যাতে
কতিপয় ব্যক্তিদের বিবেক জাগ্রত হয়।

২|
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৮
মোঃ আরাফাত হোসেন জীবন বলেছেন: আমি আপনার সাথে একমত
কিন্তু নূন্যতম এই ভয়টুকু পরিবারের থাকেই।
ওই দৃষ্টিকোণ থেকেই বলা।
৩|
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৯
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: জি ভাই র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস এর কথা মনেপড়ে গেল হাতের তালুতে আগুন রাখা যত কঠিন তার চেয়েও কঠিন হবে একটি সুন্নত পালন করা। এখনই তো সেই সময়।
৪|
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৫
কালো_পালকের_কলম বলেছেন: কিছু বলার নাই
৫|
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি দাড়ি কাটিনা। তো অনেকে বলতো প্রথম প্রথম। কি শিবির কর? তার উপর আমার দাড়ি ঊঠেই কম। তার উপর কাটিং মানে সিস্টেম টাই ফ্রেন্স কাটিং এর মতো।। না সেটা না অনবেরন দেখেছেন এক্স মেন। তেমন। যাই হোক অনেকে বলেছে তুমি হুজুর না আবার দাড়ি রাখো? তুমি কি শিবির।
তবে আমিও কম না। এমন জবাব আমিও দিতে পারি। একবার আমার সামনে যে পরেছে।বাপের নাম মনে রাখবে। কাউকে ছাড় নাই।।আমার দাড়ি রাখবো না গোফ রাখবো। আমার ব্যাপার।
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩২
মোঃ আরাফাত হোসেন জীবন বলেছেন: Inspired bhai
৬|
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩১
জুনায়েদ বি রাহমান বলেছেন: বাংলাদেশের অনেক পুলিশেরও দাড়ি আছে। দাড়ি দেখলেই পুলিশ ধরে নিয়ে যায় এই ধারণা পুরাপুরি সত্য নয়।
তবে দাড়ি রাখলে প্রথম কয়েকদিন আত্বীয় স্বজন, বন্ধুবান্ধবদের ট্রলের স্বীকার হতে হয়।
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
মোঃ আরাফাত হোসেন জীবন বলেছেন: পুলিশ ধরে নিয়ে যায় এটা একটা মিথ।
তাই বলছি ভাই
৭|
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ২:০৬
ইফতেখার ভূইয়া বলেছেন: এক কথায় বলি দাড়ি রাখা অপরাধ নয়। দাড়ি দেখলেই পুলিশ ধরে নিয়ে যায় এই ধারণাটাও পুরাপুরি সত্য নয়। তবে বর্তমান বাংলাদেশের সামাজিকতার প্রেক্ষাপটে তরুন বয়সে দাড়ি না রাখাই ভালো। দাড়ি রাখা না রাখা ব্যক্তিগত ব্যাপার বা সিদ্ধান্ত। এখানে রাষ্ট্র বা পরিবারের কারো কোন কিছু বলার আছে বা থাকা উচিত বলে আমি মনে করিনা।
পাশাপাশি এটাও বুঝতে হবে ধর্ম একটা ব্যাপক বিষয়। এটা ভালোভাবে বোঝার জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন। ধর্মভীরূতা আর ধর্মান্ধতার মাঝে যে একটা সূক্ষ্ম ব্যবধান আছে সেটা বোঝাও জরুরী, কিন্তু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। একজন সাধারন তরুন (সবাই নয়) ধর্ম সম্পর্কে কতটুকু ধারনা রাখেন সেটা অনুমেয়। তাই হাজারো ফরজ আর সুন্নত বাদ দিয়ে অল্প বয়সে দাড়ি রাখার বিষয়টা এখন একটা ফ্যাশন বা ট্রেন্ড এ পরিনত হয়ছে। অল্প কিছু ব্যতিক্রম ছাড়া বেশীর ভাগ তরুনরাই এখন মূলত ফ্যাশনের জন্য দাড়ি রাখে। প্রয়োজন সামাজিক আর পারিবারিক মানসিকতার পরিবর্তন।
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৮
মোঃ আরাফাত হোসেন জীবন বলেছেন: ভালো লাগলো ভাই আপনার কথাগুলো। ধন্যবাদ
৮|
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ২:২৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইসলামী সমাজ ব্যবস্থা না থাকার কারণে এই বিষয়গুলো হয়ে থাকে। অবস্থা এখন এমন হয়েছে, পত্রিকাতে অভিভাবকদের সতর্ক হতে বলা হয় যদি তাদের সন্তানরা ধর্ম কর্ম করে!...
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৯
মোঃ আরাফাত হোসেন জীবন বলেছেন: রূঢ় বাস্তবতা ভাই
৯|
১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৭
নজসু বলেছেন:
আজকাল নাটক ছবির নায়কেরাও তো দাড়ি রেখে স্যুটিং করছে, ফ্যাশন করছে।
এটা হচ্ছে স্মার্টনেস।
আর সাধারন মুসলমান দাড়ি রাখলে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়।
ভাই, শুধু কি জামাত শিবিরেরাই দাঁড়ি রাখতে পারবে?
মুসলমান হিসেবে তো সুন্নাত পালন করতেই পারে।
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২
মোঃ আরাফাত হোসেন জীবন বলেছেন: নির্মম বাস্তবতা।
১০|
১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৮
রাজীব নুর বলেছেন: দাড়ি না রাখলে সমস্যা টা কি? ক্লিনসেভ থাকলে দেখতেও তো ভালো লাগে।
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৬
মোঃ আরাফাত হোসেন জীবন বলেছেন: সেটা সবার ব্যক্তিগত ব্যপার। আমার আলোচনার বিষয় ছিল, দাড়ি রাখতে গিয়ে যে অবস্থারগুলো সম্মুখীন হই।
আর মুসলিম হিসেবে দাড়ি রাখা জরুরি, যতটুকু জানি।
১১|
১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৫
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ আরাফাত- জনাব, খালি দাঁড়ি রাখলে হবে ? কায়দা জানতে হবে । Persona Men, Habib Tazkiria অথবা অন্য কোন নামীদামি সেলুনে চলতি ফ্যাশনে চুল ছেঁটে, দাঁড়ি trim করে, জিন্সের সাথে T-shirt পড়ুন, দেখবেন নিজকে কেমন আড়ং-এর ছেলে মডেলদের মতো দেখায় !
ধর্ম পালন-ও হলো , ফ্যাশন-ও হলো , সমালোচনা ও কটাক্ষের হাত থেকে-ও বাঁচলেন, চাইলে একজন আধুনিক বান্ধবী-ও জুটে যেতে পারে !!
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৪
মোঃ আরাফাত হোসেন জীবন বলেছেন: দাড়ি রেখে আধুনিক বান্ধবী!!!
১২|
১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১২
অপু দ্যা গ্রেট বলেছেন:
আমিও দাড়ি রেখেছি । দাড়িতে সমস্যা নেই । আমাদের দৃষ্টি ভঙ্গিতে সমস্যা । তাছাড়া আমার এক ফ্রেন্ড তারো দাড়ি আছে কিন্তু তাকে আমরা তার নাম ধরেই ডাকি ।
আসলে দাড়ি রাখবে শুধু হুজুররা এটা আমাদের মনের মধ্যে গেথে গিয়েছে । আর দাড়ি রাখলেই সে হুজুর এটাও ধারনা হয়ে গিয়েছে । অথচ বড় বড় কর্পোরেট কোম্পানির সিইও কে জানি যারা দাড়ি নিয়েই চলা ফেরা করেন ।
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৬
মোঃ আরাফাত হোসেন জীবন বলেছেন: সবাইকে পজিটিভ হলে এই সমস্যা দূর হবে একদিন
১৩|
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সংবিধান অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা
অনুচ্ছেদ ১২। (ঘ) কোন বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিপীড়ন, বিলোপ করা হইবে।
৪১। (১) আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা-সাপেক্ষে
(ক) প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রহিয়াছে;
রাষ্ট্রের কোন নাগরিক দাঁড়ি রাখবে কি না এটা তার ব্যক্তিগত বিষয়। আমিও দাড়ি রাখবো, দেখি কী হয়।
(ফালতু লোকের কথা কান দেয়াটা বুদ্ধিমানের কাজ নয়।)
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দাড়ি রাখলে পুলিশে ধরে নিয়ে যায়,
............................ সম্পূর্ণ মিথ্যা কথা,
আমার অনেক জানা ছেলে আছে তাদের তো পুলিশ ধরে না !
কর্মফল এখানে ঘটনার জন্য দায়ী হতে পারে ।