নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগুন্তক (জয়)

নিতান্তই সাধারণ ।চেনা জানা ,অচেনা অজানা এই শহরে এক আগুন্তক আমি

আগুন্তক (রিক্ত)

মন যা চায় তাই লিখি, মনই তো এই রাজ্যের রাজা\\nসে যে সুরেই গান গায় , তাই হয় আমার কবিতা

আগুন্তক (রিক্ত) › বিস্তারিত পোস্টঃ

অপরিচিতা

১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

চলন্ত বাসে বসে
হটাত দৃষ্টি পাশের সিটে
বসা এক কিশোরী
কৌতূহল তখন শুরু
তাকিয়ে দেখছি আর ভাবছি
তার চোখ দুটো , কপালে কালো টিপ
বাতাসে উড়ন্ত চুলগুলো
জানালার বাইরে মুগ্ধ
কখনো অপলক পলক দৃষ্টিতে
মাঝে মাঝে দুজনে একসাথে
ক্ষণিক চোখে চোখে
বাস চলছে তার নিজ গন্তব্যে ।

কি নাম তার ?
জিজ্ঞেস করলে ক্ষতিই বাঃ কি ?
সাহস করে বলেই ফেলি ,
আচ্ছা আপনার নামটা কি ?

--কেন ?নাম জেনে আপনার কি দরকার ?
কৌতূহল বশতঃ বলতে পারেন
কপালে কালো টিপ ,
ঠোঁটের কোনে হাসি
আর বাতাসে উড়ন্ত চুলে
লাগছিলো বেশ আপনাকে ।
ভালো লাগার সাথে নামটি কি হতে পারে
জানার ইচ্ছে হলো ।
নামটি বললে ক্ষতি কি ?
-- প্রতি উত্তরে , দুঃখিত
ধন্যবাদ সহিত ,সমস্যা নেই
এই তো গন্তব্যের শেষ সময়
আপনাকে নয় , আপনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে
আমি নাম দিলাম
...........................অপরিচিতা

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫০

অপূর্ণ রায়হান বলেছেন: নাম তার কমলা,
দেখেছি তার খাতার উপরে লেখা।
সে চলেছিল ট্রামে, তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায়।
আমি ছিলেম পিছনের বেঞ্চিতে।
মুখের এক পাশের নিটোল রেখাটি দেখা যায়,
আর ঘাড়ের উপর কোমল চুলগুলি খোঁপার নীচে।
কোলে তার ছিল বই আর খাতা।
যেখানে আমার নামবার সেখানে নামা হল না।


ভালো থাকবেন ভ্রাতা :)

১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫২

আগুন্তক (রিক্ত) বলেছেন: দারুন তো , আপনিও ভালো থাকবেন দাদা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.