নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগুন্তক (জয়)

নিতান্তই সাধারণ ।চেনা জানা ,অচেনা অজানা এই শহরে এক আগুন্তক আমি

আগুন্তক (রিক্ত)

মন যা চায় তাই লিখি, মনই তো এই রাজ্যের রাজা\\nসে যে সুরেই গান গায় , তাই হয় আমার কবিতা

আগুন্তক (রিক্ত) › বিস্তারিত পোস্টঃ

অনড়

১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৯

জানিস, তোকে খুব মনে পড়ে
তোকে যখন কল করি
বুকের ভিতর আঁতকে উঠে
কি বলতে কি বলে ফেলি
সাজানো কথাগুলো এলোমেলো হলে
প্রত্যুত্তরে রাগ দেখানো উত্তর যদি মিলে
বুকের ভিতর এই ভয়ে আঁতকে উঠে ।
কিন্তু ফোন যে বেজেই চলে
ওপাশে যে কি করছিস তুই?
এতোই কি ব্যস্ত নিজের সাথে
মানছি ভুল সব আমার ছিলো
ক্ষমাও চেয়েছি জোড় হাতে
তবুও কেন অনড় তুই নিজের মাঝে
হারিয়ে যাচ্ছি ধীরে ধীরে অন্ধকারে
একটু তাকাবার সময় কি নেই ?
তোর চোখে সব কাজল যদি মুছে গিয়ে থাকে
সব আশার আলো যদি নিভে যায়
তাহলে আজ থেকে আমি তোর কাছে মৃত ঘোষিত ...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.