| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালপুরুষ
জন্মঃ নারিন্দা, ঢাকা। পেশাঃ নগর গবেষক। শখঃ আড্ডা, বিতর্ক, লেখালেখি, ফটোগ্রাফী, রান্না, বই পড়া, গান শোনা ও ছবি আঁকা। এক সময় রাশিফল ও হস্তরেখা বিদ্যা চর্চায় যথেষ্ট আগ্রহ ছিল। বিশ্বাসঃ মৃত্যু নিশ্চিত জেনেও মৃত্যুর মুখোমুখি হতে আমার ভীষণ ভয়।
বাসনা
আহা! আমি হতাম যদি-
নীল আকাশে ডানা মেলে,
উড়তে থাকা একটি পাখী;
তুমি কী আর অমন করে,
পাতার ভিড়ে শান্ত নীড়ে,
থাকতে বসে রোজ একাকী?
সাধ যে তোমার ঘর বাঁধার,
স্বপ্ন আমার শুধুই ওড়ার;
খোলা আকাশ যদি ডাকে,
মনটা কী আর ঘরে থাকে?
চলোনা আজ উড়বো দুজন,
থাকনা পরে এই সবুজ বন;
নীড় হারানোর ভয়তো নেই,
ক্লান্ত ডানায় ফিরবো তবেই।
মানব মনের স্বপ্নগুলো-
মেলবে ডানা পাখীর মতো
পায়না খুঁজে সেই আকাশ;
ভরষা মনে সঙ্গী পেলে,
উড়বো সেদিন দুজন মিলে,
থাকুক মনে এই বিশ্বাস।
২|
২৮ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:২৮
ভাস্কর চৌধুরী বলেছেন: চমৎকার। ৫
৩|
২৮ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:৪৪
মৃন্ময় আহমেদ বলেছেন: পাখা মেলে দেয় উজাড় উড়াল
বুঝেও উঠে না এ মন
৪|
২৮ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:৫৯
মানবী বলেছেন: সুন্দর কবিতা, ধন্যবাদ কালপুরুষ।
৫|
২৯ শে আগস্ট, ২০০৭ রাত ৩:২২
কমল বলেছেন: আপনার লেখায় টান আছে,যাদুর টান।এক নিমিষেই পড়ার টান।
৬|
২৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:২৯
তারিক হাসান খান নিপু বলেছেন: প্প্ব প্প্ব েপ্প্ব্লপ্প্ম্বপ্প্বগুপ্প্ম েপ্প্বপ্প্ব্লেপ্প্বজ্জপ্প্বক্ক ...........!!!!!!!!!
৭|
২৯ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:৫২
তুমি রাত্রি হলে হবো নিরবতা বলেছেন: সুন্দর![]()
৮|
০১ লা সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:০৫
নীলাঞ্জনা বলেছেন: চমতকার কালপুরুষ!!
৫ দিচ্ছি
৯|
০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:২৮
জাহেদ হাসান সায়মন বলেছেন: Very nice. thanks for ur nice poem
১০|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪৮
শাপলা বলেছেন: ভােলা
৫
?
১১|
২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৫৭
যীনাত বলেছেন: দারুণ ৫।তুমি কী আর অমন করে,
'পাতার ভিড়ে শান্ত নীড়ে,
থাকতে বসে রোজ একাকী?'অংশটা সবচেয়ে ভাল লাগল।
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:২৫
আবু সালেহ বলেছেন: অনেক বাসনা আছে হৃদয় জুড়ে
সব বাসনা কি আর পাখা মেলে...