নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভৃতে যতনে তুলে রেখেছি মন যেন না চিনে নেয় সে

কামরুন নাহার ঊর্মি

নিজেরে আমি চিনি নি আজও

কামরুন নাহার ঊর্মি › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

আমি নারী
-কানাঊ
আমি নারী
আমি কুসুম কোমল
আমি দূর্লভ!
তোমার প্রেমের একশ একটি কমল!
আমি নারী
আমি মেঘবতী
আমি অর্বাচিন
তোমার কর্মের ঝড়ো গতি!
আমি নারী
আমি উন্মুখ
আমি প্রেমময়ী
তোমার যাতনার এক চিলতে সুখ!
আমি নারী
আমি ক্লান্তি হারা
আমি অদ্ভুত
তোমার ভালোবাসার বারি ধারা!
আমি নারী
আমি সিন্ধু
আমি অচীন
তোমার সহস্র উৎকণ্ঠার কেন্দ্রবিন্দু ।
আমি নারী
আমি সিক্ত
আমি অন্ত
তোমার মায়ার টানে রিক্ত।
আমি নারী
আমি পাহাড়
আমি অবিচল
তোমার দানিত ব্যথায় অতল।
নারী আমি বিলীন
তোমার রক্তিম নেত্রাঘাতে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৫

মোস্তফা সোহেল বলেছেন: প্রথমেই সামু ব্লগে আপনাকে স্বাগতম!
আশা করি দ্রুতই প্রথম পাতায় লিখতে পারবেন।
অনেক শুভ কামনা রইল আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.