| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ আবুল কাসেম
আমি একজন অতি সাধারণ মানুষ ।নিজের সম্পর্কে বিশেষ কিছু লিখার মতো নেই । তবে চিন্তা চেতনায় আমিও একজন মানুষ ।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশকে খুব ভালবাসেন , আমাদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও দেশকে খুব ভালবাসেন । কিন্তূ দু'জনের ভালবাসা একই রকম নহে !!! যদি একই রকম হতো তাহলে দেশের যেকোন প্রয়োজনে তাঁরা অভিন্ন অবস্থানেই থাকতেন । কিন্তূ বাস্তবে দেখা যায়, দেশের বিষয়ে যে যতো ভাল কথাই বলুননা কেন একজন আরেকজনেরটা মানেননা । ফলে তাঁদর বিপরীতমুখী দেশপ্রেমের যাতাকলে গণতন্ত্র, রাজনীতি, অর্থনীতি আর দেশের সাধারণ মানুষ সবসময় নিষ্পেষিত হচ্ছেই উপরন্তূ দেশ দীর্ঘকালীন ভিত্তিতে মারাত্মক অবকাঠামোগত স্থবিরতায় আক্রান্ত হচ্ছে । অথচ একটি দেশে মানুষের মৌলিক চাহিদাগুলো স্থায়ীভাবে সমাধানের জন্য একটি স্থিতিস্থাপক ব্যবস্থাপনার অধীনে অবকাঠামোগত ব্যবস্থা একান্ত অপরিহার্য । তারপর যে যেই রাজনীতিই করুননা কেন জনগণ কষ্ট পাবেনা।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:১৭
রানার ব্লগ বলেছেন: ওনাদের ভালবাশা ওনাদের প্রয়োজন মাফিক, যখন প্রয়োজন ভালবাশেন যখন প্রয়োজন ছুরে মারেন, জানেন ত ভালবাশা নিম্নগামী এবং ভালবাশা শুধু কাছেই তানে না দুরেও ঠেলে দেয়।