নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরের বাড়ির পিঠা খাইতে বড়ই মিঠা ।

কিরকুট

আমি মানুষ, আমি বাঙালি। আমার মানবিকতা, আমার সংস্কৃতির উপর আঘাত হানতে চাওয়া, ক্ষতিগ্রস্ত করতে চাওয়া প্রাণী মাত্রই আমার কাছে পিশাচ। আমার দেশের উপর আঘাত হানতে চাওয়া প্রাণীদের পালনকারী, প্রশ্রয়দানকারী মাত্রই আমার কাছে পিশাচ, রাক্ষস। হোক সে যে কোনো সাম্প্রদায়িক কিংবা ঢেঁড়স চাষ পরামর্শক।

কিরকুট › বিস্তারিত পোস্টঃ

বাবা দিবসে, বাবা কে

২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:২৯

বাবা,

আমি যখন তোমাকে এই চিঠিটা লিখছি,তখন থেকে ঠিক ছয় হাজার ছয়’শ বাইশ দিন আগে তুমি আমাকে একা করে চলে গেছো। সংখ্যাগুলি লিখতে যত সহজ, তার ভেতরে জমে থাকা শূন্যতাটা বোঝানো ততটাই কঠিন।তোমাকে ছাড়া এই দীর্ঘ সময়ের প্রতিটি দিন টিকে থাকা আমার জন্য বিশাল চ্যালেঞ্জ।

তুমি এমন এক ঠিকানায় চলে গেছো, যেখানে পৃথিবীর কোনো ডাকপিয়ন পৌঁছাতে পারে না। তবু তোমাকে চিঠি লিখতে ইচ্ছে করে। খুব ইচ্ছে করে হলুদ খামে ভরে তোমার নাম লিখি, গোটা গোটা অক্ষরে ঠিকানা লিখি, ডাকটিকিট লাগাই, কোনো পুরোনো ডাকবাক্সে ফেলে দিয়ে নিশ্চিন্তে বেড়িয়ে পরতে, বাবা তো আছেই। কিন্তু জানি চিঠিটা কখনোই তোমার হাতে পৌঁছাবে না। তবু লিখি, কারণ না লিখে থাকলে বুকের ভেতর জমে থাকা পাথর আরো ভারী হয়ে ওঠে।

আমার স্মৃতিতে তুমি আছো, আবার নেই। তোমার মুখটা মনে করতে গেলে চোখ ঝাপসা হয়ে যায়। কণ্ঠস্বরটা মনে করার চেষ্টা করলে এক ধরনের নিস্তব্দতা আমাকে ঘিরে ধরে। যেন তুমি কোনো বাস্তব মানুষ নও, বরং বহুদিন আগে শোনা কোনো রূপকথার চরিত্র। এমন এক আশ্চর্য প্রদীপ, যার গল্পে হাজার আরব্য রজনী পার করা যায়।

আমার বন্ধুরা তাদের বাবাকে নিয়ে অসংখ্য গল্প বলতে পারে। তারা বলতে পারে বাবার হাত ধরে হাঁটার কথা, বকুনি খাওয়ার কথা, একসাথে হাসার কথা, কিংবা বিপদে বাবার বুকের আশ্রয়ের কথা। অথচ আমার কাছে বাবা মানে ছিল ক্রিসমাসের বুড়টার মত।এলে, আমাদের আনন্দে ভুলালে আবার পালিয়ে গেলে।ভিনি ভিডি ভিচি।

বাবা, আজো যখন হেটে যাই পেছন থেকে কে যেনো তোমার গলায় আমার নামটা ধরে ডাকে।সেই ডাক কে এড়িয়ে যাবার মতো শক্তি আমার থাকে না। ভয়ংকর ট্রাফিকের ভেতরেও আমি থমকে যাই, সময় তখন মহাশূন্যের মতো স্থির হয়ে যায় ।এক বুক হাহাকার নিয়ে আমি তোমায় খুজি।

তুমি যখন আমার ছোঁয়ার সিমানায় ছিলে তুমি ছাড়া ঈদ আর ঈদ হতো না সাধারন আর দশটা দিনের মতোই হত। এমন ঈদ আমি অসংখ্য কাটিয়েছি অথচ আজ তুমি নাই ঈদের দিন গুলো তার রঙ ঠিকি পায়, চারিদিকে আলো ঠিকি জ্বলে।

বাবা, একবার এসে আমাকে জড়িয়ে ধর।আমাকে কাঁদাও। আমি কাঁদতে চাই।

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০২৬ বিকাল ৫:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: মহান আল্লাহ আপনার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করুক ।

২| ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০৮

রাজীব নুর বলেছেন: সুন্দর লেখা। দারুন আবেগময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.