| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলিমুদ্দি দফাদার
“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”
টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির নায়ক) প্রাপ্ত বয়সে বস্তিবাসীর নানা সুযোগ-সুবিধার পক্ষে সোচ্চার হয়ে মেয়র ইলেকশন করে ঢাকা সিটির মেয়র নির্বাচিত হয়।
প্রায় দেড় যুগ আগে মুক্তি পাওয়া এই চলচ্চিত্র কি বুঝে চিত্রকার লিখেছিলেন জানি না!!!! তবে আজকে "জুলাই"বদৌলতে এমন এক নায়কোচিত টোকাইকে আমরা ঠিক ই পেয়েছি। আশ্চর্যজনক ভাবে এই টোকাই ও নাকি ঢাকা সিটির মেয়র ইলেকশন করবে!!!এই টোকাই জুলাইয়ের আগে লেগুনা চালাবে বলে পোষ্ট দিতো, পৌষ মাসের কনকনে শীতে স্যান্ডেল পড়ে রাজনৈতিক প্রোগ্রাম করতো। আজকে এই টোকাইয়ের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের প্রমাণ পাওয়া গেছে বলে দুদক জানিয়েছেন। কোন সরকারের দুদক!! নাহ কোন ফ্যাসিস্ট সরকারের দুদক নহে; ইহা জুলাইয়ের আরেক শক্তি বিএনপি দুদক!
বাঙালির জীবনে "জুলাই" না আসলে জানতাম ই না টোকাইরা যে নাইকির জুতা পড়তে পারে, ওয়েস্টিনে হংস ভক্ষণ করে, ওমরায় হজ্বে যাইতে পারে। ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ শুধু একজন টোকাইয়ের বিরুদ্ধে, জুলাইয়ে উঠে আসা প্রথম সারীর আরো কয়েকজন টোকাই আছে, টোকাইয়ের সম্মেলিত একটি দল আছে। তাঁদের পাচার করা অর্থের পরিমাণ কতো হতে পারে?
Sorry for keep using the word "টোকাই" (Tokai) in such blogging platform. I know it's a harsh word. But the reality of youth politics in Bangladesh today is such that sometimes only harsh words can capture it.
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৫
কলিমুদ্দি দফাদার বলেছেন:
গত কয়েকবছর ছোট পরিসরে হলেও এবার বড় করে পালন করা হয়েছে মোহাম্মদ আলী জিন্নাহের জন্মদিন।। নতুন দিনের নতুন বন্দোবস্তে আপনাকে জিন্নাহর জন্মদিনের শুভেচ্ছা ও নিশান-ই-হায়দার ভালোবাসা।
জয় বাংলা, জয় পাকিস্তান।
২|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমার পূর্বের লেখা আপনি পড়েছেন কিনা আমার সঠিক মনে নেই। আমি প্রায়ই একটি কথা ব্লগে লিখেছি। বাংলাদেশে তিনটি রাজনৈতিক দল আছে। তিনটি দল আসলে আলাদা কেউ না্, তারা একটি দলের তিনটি ভগ্নাংশ। এরা বাইরে ভেতরে এক ও অভিন্ন। এদের সকলের চরিত্র মুরাদ টাকলার মতো।
আর একটি কথা বলা খুবই প্রয়োজন। ধর্মকে যারা রাজনীতিতে ব্যবহার করছে সবগুলোরে চরিত্র সাতক্ষীরা-৪ আসনের মতোই। ১৯-২০ পার্থক্য থাকতে পারে, তবে ১৫-২০ পার্থক্য নেই। সবগুলো বাইরে ভেতরে মুরাদ টাকলা।
আপনি দেশ বিদেশে ঘুরেছেন - আপনি বলুন এই দেশের মানুষ কতোটা বর্বর?
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
কলিমুদ্দি দফাদার বলেছেন:
হানি ট্রেপ, দূর্নীতি, লুণ্ঠন, ক্ষমতার অপব্যবহার, মিথ্যা প্রতিশ্রুতি কম-বেশি সকল রাজনৈতিক দলে বিদ্যমান। জামাত যেহেতু ধর্মকে ব্যবহার করে এগুলি করে তাই "মুনাফেক" শব্দটা তাঁদের সাথে সবচেয়ে ভালো যায়।
আপনি দেশ বিদেশে ঘুরেছেন - আপনি বলুন এই দেশের মানুষ কতোটা বর্বর? নিম্ন আয়,বেকারত্ব, রাজনৈতিক বিভাজন, দক্ষতার অভাব, অশিক্ষা, ধর্মীয় আবেগ বাঙালিকে আরো বর্বরের, পাশাপশি নিম্ন মানের বাটপার, টাউট ও প্রতারক শ্রেণীতে যুক্ত করেছে। ইহা বিশ্বে আমাদের পরিচয়.....
৩|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
'টোকাই' শব্দটি এতবার পড়লাম যে মনে হলো, লেখক সিনেমার রিভিউ লিখতে গিয়ে নিজেই নতুন সিনেমার স্ক্রিপ্ট বানিয়ে ফেলেছেন। বস্তি থেকে মেয়র - গল্পটা সত্যিই চমৎকার; শুধু সমস্যা হলো, বাস্তব রাজনীতির চরিত্রগুলোকে বোঝাতে গেলে সিনেমার চেয়েও বেশি কল্পনাশক্তি দরকার!
নাইকির জুতা, ওয়েস্টিনের খাবার আর ওমরার টিকিট দিয়ে কারও অতীতের আর্থিক হিসাব প্রমাণ হয় না - সেগুলো বরং নতুন যুগের রাজনৈতিক রূপকথার উপকরণ। আর ১১ হাজার কোটি টাকার অভিযোগ যদি সত্যিই প্রমাণিত হয়, তাহলে টোকাই-তত্ত্ব নয়, হিসাবের খাতাটাই আগে খুলুন।
কারণ, রাজনীতিতে সবচেয়ে মজার ব্যাপার হলো - কেউ টোকাই থেকে হিরো হয়, আবার কেউ হিরোর গল্প বলতে বলতে নিজেই চিত্রনাট্যকার হয়ে যায়!
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০৬
কলিমুদ্দি দফাদার বলেছেন:
আপনার মন্তব্যটা ভালো হয়েছে। কি প্রতি উওর দিবো বুঝতেছি না! যাইহোক যার বিরুদ্ধে অভিযোগ তিনি পুরো ইন্টেরিম জুড়েই ছিলেন সমালোচনার শীর্ষে। ইতিমধ্যে দূর্নীতির যুবরাজের তকমা তার গায়ে। ইহাকে আপনি নতুন দিনের রাজনৈতিক রুপকথা কিভাবে বলছেন? :p এই যুক্তি তো তাহলে সকল রাজনৈতিক দলের ক্ষেত্রেই প্রযোজ্য নাকি? নাকি পছন্দের মত,দল,পাত্র ভেদে তা ভিন্ন হয়?
৪|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩২
সৈয়দ কুতুব বলেছেন: এত টাকা পাচার করা দুই বছরের মধ্যে সম্ভব নয় । মামলা করেছে ক্ষমতাসীন দলের লোকজন । মনে হয় রুটি ভাগাভাগি নিয়ে কোনো বিবাদ ঘটেছে । গলি গলি মে শোর হ্যায় , আ-মা রা ভাইয়া চোর হ্যায় । ![]()
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০৯
কলিমুদ্দি দফাদার বলেছেন:
শুধু একটা দলকে টোকাই বললে পক্ষপাতদুষ্ট আচরন হবে। বিএনপির সঙ্গে থাকা নুরু আর রাশেদ ও আরো বড় টোকাই। নুরু এই সকল চুরি- বাটপারি এদেরকে শিখিয়েছে। নুরুর ফিরিস্তি ও বেড় হবে এক সময়।
৫|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:০৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
নেপালের পাহাড়ে তরুণীর গোপন ভিডিও ধারণের অভিযোগে বাংলাদেশী যুবক আটক - এই ছেলের নেপালে মৃত্যুদন্ড দেওয়া উচিত ছিলো।
বাংলাদেশি কিছু মানুষ দেশে বিদেশে যেই ধরণের নীচ কাজ করে, তার জন্য সমস্ত জাতিকে ছোট হতে হয়।
সোস্যাল মিডিয়াতে এক টাকলা খুব জ্ঞানের কথা বলতো। যখন মনোগ্রাম ট্রেডমার্ক নিয়ে ভুল ব্যখ্যা দিলো সেইদিনই আমি বুঝেছি এই লোক অসত। বাংলাদেশের ভাড়াটে সরকারে সে কোনো একটা পদে ছিলো। টাকা পয়সা চুরি দারি করে প্রবাসে ফিরে গিয়েছে।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:১৭
কলিমুদ্দি দফাদার বলেছেন:
যে নিউজটি দিয়েছেন সেটি দেখেছি। সাম্প্রতিক সময়ে এর বাইরে ও আরো কিছু ঘটনা বাঙালিরা নেপালে করেছে। ব্যাপারটা খুবই নিন্দনীয়। নেপালিরা বাংলাদেশীদের অনেক সমীহ করে পর্যটক হিসেবে। ভিসা অন এরাইভাল সুবিধা এখন বহমান বাংলাদেশীদের জন্যে। এই সুবিধা বাতিল করে দেয় কিনা কে জানে???
টাকলা? হাঙ্গেরিতে বসবাসরত সেফুদার কথা বলছেন নাতো?
৬|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৭
শ্রাবণধারা বলেছেন: তৃতীয় বিশ্বের দেশগুলোতে এধরনের টোকাইদের জন্যই চুরি, ডাকাতি লুন্ঠনের সুযোগ তৈরি করা হয়, যাতে করে পুরো দেশটাকে শোষণ করা যায়।
এখন এই ১১ হাজার কোটি টাকা কিভাবে সে চুরি করলো সেটা আমার মতে আলোচনার মূল বিষয় হওয়া উচিত।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩২
কলিমুদ্দি দফাদার বলেছেন:
জুলাইয়ে উঠে আসা এই বদমাইশ ইতিমধ্যে "দূর্নীতির যুবরাজ" তকমা পেয়েছে। বাপকে ঠিকাদারি লাইসেন্স, নিজ জেলায় অস্বাভাবিক বরাদ্দ, সুপারিশ, সহ একগাদা দূর্নীতির অভিযোগ! আজকে আবার আসলো অর্থ পাচারের অভিযোগে যা কিনা আবার অবিশ্বাস্য!!!!
বিএনপি সম্ভবত লং মার্চের কাউন্টারে জাশি এনসিপির দুই একটা টাউট-টোকাই কে চাপে রাখতে চাইছে। এদের দুর্নীতি ও ইন্টেরিম কোন কাজকে প্রশ্ন না করার সমঝোতা বিনিময়ে বিএনপি আজকে ক্ষমতায়....
৭|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
উক্ত টোকাই ১১ হাজার কোটি টাকা কোথায় সরিয়েছে, তার সকল ব্যাংক হিসাব জব্দ করা হোউক। সাথে সাথে তার পরিবারের ও তার শশুর বাড়ির সকলের ব্যাংক হিসাব জব্দ করা হোউক। দেশে যে কোনো লোক সরকারে প্রশাসনে চুরি চামারি করে টাকা আত্মসাৎ করবে এবং বারংবার একই ঘটনা ঘটতে থাকবে এটি গুরুতর পাপ। - দেশের পাপ মোচন হওয়া উচিত।
একটি তথ্য দিচ্ছি। যে কোনো অর্থ আত্মসাৎকারী চোর ধরতে হলে তার পরিবার, তার বোনের, তার বোনের ছেলে মেয়ে ও তার শশুরবাড়ির ব্যাংক হিসাব ট্র্যাক করতে হয়।
এই চোরের কেনো বিচার হবে না?
এই চোরের জন্য কেনো আইন নেই, আদালত নেই?
এই চোরের জন্য কেনো মব হবে না?
এই চোরকে কেনো রাজু’তে মব করে পিটিয়ে পুলিশে কাছে সোপর্দ করা হবে না?
শ্রাবণধারা সাহেব আপনার প্রতি অনুরোধ, সম্ভব হলে এই বিষয়ে লিখুন। আমি আপনার পোস্টে বিস্তারিত লিখবো।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৮
কলিমুদ্দি দফাদার বলেছেন: বিরোধীদলের উপর অভিযোগ দায়ের করা সংস্কৃতির বেশিরভাগ রাজনৈতিক এবং চাপে রাখার। এটা শেখ হাসিনার বিরুদ্ধে মিগ ২৯ মামলা হোক কিংবা খালেদা জিয়ার বিরুদ্ধে এমিতের টাকা আত্মসাত বা সূদি মহাজনের কর মওকুফ। ক্ষমতাসীনরা চেয়ারে থাকা অবস্থায় প্রশাসন কে ব্যবহার করে দৃশ্যামান দূর্নীতির আলামতের সব ফাইল তথ্য- প্রমাণ আগেই গায়েব করে দেয়। ইউনূস সময়কার কোন কার্যক্রম প্রশ্নবিদ্ধ করা হবে না এমন সমঝোতার বিনিময়ে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন দিয়ে জিতিয়ে আনা হয়েছে।
এই টোকাইয়ের দূর্নীতি অনেক অভিযোগ ইন্টেরিম সময় থেকে আলোচনা আসলে ও তখন কোন ব্যবস্থা নেওয়া হয়নি পাশপাশি ইন্টেরিম কি আদতে এর কোন তথ্য প্রমাণ রেখেছে? আবার ইউনূসের কর দেওয়া বিষয়ক আদালতের রায় আড়াল করতে এর দুর্নীতি ফাঁস করে আলোচনায় নিয়ে আসা বা এরে বিসর্জন দেওয়া ও অস্বাভাবিক কিছু নয়! রাজনীতিতে নাকি শেষ কথা বলে কিছু নাই.......
৮|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
সৈয়দ কুতুব সাহেব, শেখ হাসিনা যদি বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করতে পারে, তাহলে ১১ হাজার কোটি টাকা পাচারকারীর কাছে খুবই সামান্য অংক।
৯|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৩২
অধীতি বলেছেন: টোকাই হলো বড়লোকের কুকর্মের নিষ্পেষণ থেকে উঠে আসা প্রতিবাদী। বড়লোক এবং শিক্ষিতরা মিলে যে রাস্তা তৈরি করে ভেগে গেছে সে পথে দু’চারটা টোকাইয়ের যাওয়া অসম্ভব না। তবে বড়লোকরা আর ফিরবে না।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০০
কলিমুদ্দি দফাদার বলেছেন:
আপনার মন্তব্যটা আংশিক সহমত কিন্তু কিছুটা কারেকশন প্রয়োজন। টোকাই হলো বড়লোকের নিষ্পেষন থেকে উঠে আসা ডিপ স্টেটের সম্মুখ সারির ভাড়াটে সৈনিক। বড়লোক ও শিক্ষিতদের দেখানো পথে গুটি কয়েক টোকাই নহে টোকিইদের পুরো একটি দল গিয়েছে। বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো- "এক টাকার ফকির কে কখনো দুই টাকা দিতে নেই"
আর পরিশেষে কিন্তু আরেক বড়লোক কিন্তু এখন বহাল তবিয়তে ক্ষমতায় আছে।
১০|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৯
নিমো বলেছেন: @অধীতি, কৌতুকটা ভালো হয়েছে
১১|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ যেহেতু উঠেছে তাই দুদককে এটা প্রমান করে তাকে আইনেই আওতায় অবশ্যই আনতে হবে।
তবে একটা বিষয় লক্ষনীয় এখানে যারা হৈহৈ রৈ রৈ করে গলা ফাটাচ্ছে এরা কিন্তু আম্লিগের বিলিয়ন বিলিয়ন টাকা পাচারের কথা শুনতেই নারাজ।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:২৬
কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনাকে ধন্যবাদ মশিউর ভাই। আশাকরি আওয়ামীলীগ সংশ্লিষ্ট ব্লগারগন হৈ হৈ বাদ দিয়ে আওয়ামীলীগ করা অপকর্মের বিষয়ে যথাযথ ব্যাখা প্রদান করবে।
আর আপনার নিকট অনুরোধ থাকবে নিয়ম করে মাসে ৩০ দিন আওয়ামীলীগের সমালোচনা ও বিএনপির ঋন খেলাপীর তালিকা প্রকাশের বাইরে ও -নির্বাচনের পুর্বে ইসলামী ব্যাংক থেকে ৫০০ কোটি টাকা জামাতের ফান্ডে ট্রান্সফার, জামাতের নেতৃবৃন্দ ইলেকশন আগের রাতে কালো টাকা বিতরন, সাতক্ষীরার লম্পট জামাতি এমপির ধর্ষণের বিষয়গুলো আপনার রাডারে ধরা পড়বে ও আপনি হৈ হৈ করে ব্লগে এই বিষয়গুলো ব্যাখা বা নিন্দা জানাবেন.....
যাইহোক দেরিতে হলেও আপনাকে মোহম্মদ আলী জিন্নাহের জন্মদিনের জিন্নাহ জিন্নাহ ভালোবাসা। জয় বাংলা জয় পাকিস্তান, পাকিস্তান দীর্ঘজীবী হোক।
শুভেচ্ছান্তে
কলিমুদ্দি দফাদার
শহীদ ওসমান হাদী মঞ্চ....
১২|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪
নিমো বলেছেন: কলিমুদ্দি দফাদার বলেছেন:
গত কয়েকবছর ছোট পরিসরে হলেও এবার বড় করে পালন করা হয়েছে মোহাম্মদ আলী জিন্নাহের জন্মদিন।। নতুন দিনের নতুন বন্দোবস্তে আপনাকে জিন্নাহর জন্মদিনের শুভেচ্ছা ও নিশান-ই-হায়দার ভালোবাসা।
জয় বাংলা, জয় পাকিস্তান।
ব্লগেরও উচিত ছিল পালন করা, এতে করে ব্লগের জিন্নাহর রূহানী সন্তানরা খুশি হতো। নূতন দিনের নূতন ভন্ডবস্তে স্বাগতম!
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৮
কলিমুদ্দি দফাদার বলেছেন:
কোন কারনে যদি শেখ হাসিনার সময় যদি মহাত্ম গান্ধীর জন্মদিন পালন করা হতো বাংলাদেশ কেবল তখন ই ভারতীয় করদ রাষ্ট্রে পরিণত হতো। জিন্নাহটা পালন করা ঠিক আছে; এতে দুই মুসলিম দেশের ভ্রাতৃত্ব বহিঃপ্রকাশ পেয়েছে।
১৩|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৯
মেঠোপথ২৩ বলেছেন: অভিযোগ যেহেতু দায়ের হয়েছে , তাহলে সমস্ত প্রমান সাবুদ জনগনের সামনে হাজির করা হউক। ফেসবুকেতো দেখলাম খোদ আসিফ মহমুদও দুদকের প্রতি এই আহবান করেছে।।নাকি উদ্দেশ্য শুধু শুধু মামলার ভয় দেখাইয়া রাজনৈতিক ময়দান থেকে বিতাড়নের প্রচেষ্টা?? লীগ আমলের এই কালচার বর্তমানে আর থৈ পাবে না। কারন বিদেশে পাচার করা টাকায় রাজকীয় জীবন যাপনকারীদের এই ভয় দেখিয়ে দমানো সহজ হলেও জনগনের নেতাদের এই উপায়ে দমানো সম্ভব নয়।
গালি গালাজ, ভয় ভীতি প্রদর্শন এবং মিথ্যাচারের রাজনীতির দিন আর নাই।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৬
কলিমুদ্দি দফাদার বলেছেন:
এদেশে সকল রাজনৈতিক অপকর্ম গুম-খুন হত্যা অর্থপাচারের দায় শুধু দুইটি রাজনৈতিক দলের। জামাত-এনসিপির বিরুদ্ধে উঠা সকল অভিযোগ মিডিয়া সৃষ্ট, ভয়ের রাজনীতি কায়েম, বিরোধীমত দমনের চেষ্টা, নতুন দিনের নতুন বন্দোবস্তে পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ! জুলাই না আসলেই বুঝতাম ই দেশে যে এনসিপি জামাত সমর্থক আছে? জারা,তাসনুভা উমামা, মাহফুজ, আব্দুল কাদের এরা সবাই লোভে পড়ে এনসিপি ছেড়েছে!
জনগনের নেতাদের এই উপায়ে দমানো সম্ভব নয়।
এই স্টেটমেন্টের ভিক্তি কি? ইহাকে আমি রাজনৈতিক স্ট্যান্ডবাজি বা রেটোরিক হিসেবে নিলাম। ৩০০ আসনে রাঘ-ঢাক বাজিয়ে জামাতের সাথে জোট করে ৬ টি আসন জয় একটি আবার অটোপাশ!!!!! জুলাই পরবর্তী বিশ্ববিদ্যালয় গুলোতে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে না পারা
উনারা বিশাল মাপের জনগনের নেতা! কেমনে পারেন ভাই মেঠোপথ?????? এসিতে বসে আওয়ামীলীগ নেতাদের গাড়ীতে করে লং মার্চে যাওয়ার তামাশার কথা আর নাই বললাম। নতুন দিনের নতুন বন্দোবস্তে বলে কথা......
গালি গালাজ, ভয় ভীতি প্রদর্শন এবং মিথ্যাচারের রাজনীতির দিন আর নাই।শুধু নারীদের কে উদ্দেশ্য করে হাসনাতের ইন্টেলেকচুয়াল ** বলাটাই জায়েজ হবে আর নির্বাচন কে কেন্দ্র করে ছাগল চোর নাসিরের বেফাঁস কথাবার্তা।
পরিশেষে,আপনাকে ধন্যবাদ। তিক্ততা ভুলে আমার এখানে মন্তব্য করার জন্যে। আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে কিন্তু একজন সহব্লগার ও মানুষ হিসেবে যে ভ্রাতৃত্ব, কর্তব্য ও শিষ্টাচার যেটা যেন গালিগালাজ বা অবান্তর শব্দ প্রয়োগ করে নষ্ট না করার জন্যে.....
১৪|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৪০
সৈয়দ কুতুব বলেছেন: ঠাকুর মাহমুদ সাহেব@আসিফ মাহমুদ যদি আঠারো মাসে এক বিলিয়ন ডলারের কাছাকাছি পাচার করেছে এটা যদি বিশ্বাস করি তাহলে শেখ হাসিনার আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে গত ১৬/১৭ বছরে এটাও বিশ্বাস করতে হবে । এত ঝামেলায় যেতে আগ্রহী নই । আসিফ মাহমুদ কে চ্যানেল হিসাবে ব্যবহার করা হতে পারে । সেক্ষেত্রে ইন্টেরিম সরকারের প্রধান থেকে সবার দুর্নীতির তদন্ত দুদকের করা উচিত । আসিফ মাহমুদ একক ভাবে এত টাকা পাচারের মতো সক্ষমতা দুই বছরে তৈরি হয়েছে বলে মনে হয় না । ![]()
১৫|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৪১
অধীতি বলেছেন: @নিমো আরো জোক্স পড়তে পারবেন ভবিষ্যতে। এখন আর জোক্স বললে গুম হওয়া লাগবে না।
১৬|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:২৭
নিমো বলেছেন: অধীতি বলেছেন: @নিমো আরো জোক্স পড়তে পারবেন ভবিষ্যতে। এখন আর জোক্স বললে গুম হওয়া লাগবে না।
তা ভাই মিরাজ শেখ মহাজাশযানে করে মহাকাশ ভ্রমনে গেচে বোধহয়। একটু ইলান মাস্ককে জিজ্ঞেস করে জানায়েনতো।
১৭|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?
১৮|
১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬
রাজীব নুর বলেছেন: অনেক গুলো টোকাইয়ের কপাল খুলে গেছে।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩০
নিমো বলেছেন: উক্ত পরিচালককে অস্কার দেয়ার জোর দাবি জানাচ্ছি। অবস্থাদৃষ্টে দেশ এখন অশ্লীল যুগে প্রবেশ করেছে তাই ভাউয়ারাই এখন মেয়র থুক্কু হিরো।