নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মরে গেলে পঁচে যায় আর বেঁচে থাকলে বদলায়

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

এক পরীমণিই যথেষ্ট, সব আন্দোলন থামিয়ে দিতে..

০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০৮


দেশে শ্রমিক আন্দোলন চলছে। শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে আসবেন বলে হুংকার দিচ্ছেন। কিন্তু মানুষের আগ্রহ সব কেড়ে নিচ্ছেন পরীমনি। একজন অভিনেত্রী যে কত বড় হতে পারেন, সেটা পরীমনি দেখিয়ে দিলেন। নায়িকা পরীমনির জীবনটাই যেন লার্জার দ্যান লাইফ। তিনি যা করেন, তাই ভাইরাল হয়। অথচ পরীমনির ছবির নাম বাংলাদেশের মানুষ সঠিকভাবে বলতে পারবেন বলে মনে হয় না।

গতকাল আদালতে একটি মামলায় জামিন নিতে গিয়েছিলেন পরীমনি। আদালত থেকে ফেরার পথে এক সাংবাদিক ভাইয়ের সঙ্গে, মনে হয় সমকালের হবেন, পরীমনি প্রচণ্ড রেগে গেলেন। সেই সাংবাদিকের নামে অভিযোগ করলেন, তিনি নাকি পরীমনিকে স্পর্শ করেছেন। সাংবাদিক ভাইটি আবার শারীরিকভাবে প্রতিবন্ধী। তাঁর এক হাতের চারটি আঙুল নেই। এমন একজন মানুষকে হেনস্তা করার ঘটনায় আম-জনতা পরীমনির ওপর ক্ষেপে গিয়েছে।

আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত নির্বিশেষে সবাই পরীমনির ওপর শব্দবোমা মারছেন। সেফুদা ওরফে সেফাতুল্লাহ, যিনি বিশেষভাবে গালিবাজ হিসেবে পরিচিত, তিনিও আজ শেষমেশ যোগ দিলেন। ফটোকার্ডটি তাঁর সামাজিক মাধ্যম থেকে নেওয়া। পরীমনি সাংবাদিককে যেসব কথা বলেছেন, সেগুলো নিয়েই এখন যত আলোচনা। বস্তি এলাকার মানুষ যে ধরণের গালাগালি করেন, এমন শব্দও ব্যবহার করেছেন পরীমনি।

সাংবাদিক সমাজ পুরো বাকরুদ্ধ হয়ে পড়েছে। এভাবে একজন শিল্পীকে প্রকাশ্য প্ল্যাটফর্মে এত কুৎসিত ভাষায় গালি দিতে মানুষ আগে কখনো দেখেছে কি না, সন্দেহ আছে। একদিকে অবশ্য ঠিকই হয়েছে। পরীমনির চোখ থেকে পা পর্যন্ত সবকিছুর খবর সাংবাদিকরা ভাইরাল করে মানুষকে বিরক্ত করেন। পত্রিকা খুললেই দেখা যায় পরীমনি...।

সাংবাদিকরা হুমকি দিয়েছেন, পরীমনি যদি ক্ষমা না চান, তাহলে কোথায় কোথায় তিনি বিয়ে করেছেন, তাঁর লাইফ পার্টনার কয়জন, সব একে একে প্রকাশ করে দেবেন। সাংবাদিকদের এমন কাজও সমর্থনযোগ্য নয়। পরে খবর পাবেন কোথায়, পরীমনি যদি মিডিয়া ছেড়ে দেন ? সাংবাদিকদের খবর লাগবে, আর বাংলাদেশের পরীমনির চেয়ে ভালো খবর আর কী হতে পারে!

এদিকে বিশিষ্ট নারী লেখিকা তসলিমা নাসরিন বলেছেন, গালি দেওয়ার অধিকার কি শুধু পুরুষদের হাতে আছে? মেয়েরা কি গালি দিতে পারে না? এখানেও নাকি নারী হিসেবে পরীমনির বেশি ভুল ধরা হচ্ছে। যাই হোক, এসব নিয়ে ব্লগে লেখার মতো পারফেক্ট একজন মানুষ ছিলেন মশিউর ভাই। তাঁকে আজ খুব মিস করছি।


ফটোকার্ড ক্রেডিট : সেফুদা

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.