নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচিন পাখি

সূক্ষ্ম জ্ঞান যার ঐক্য মুখ্য

লালন ফকির

মানুষ, জাতিভেদের ঊর্ধ্বে

লালন ফকির › বিস্তারিত পোস্টঃ

অমৃত মেঘের বারি

২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:১৯

অমৃত মেঘের বারি

মুখের কথায় কি মেলে

চাতক স্বভাব না হলে।।



চাতক জাতির এমনি ধারা

তৃষ্ণায় জীবন যায় গো মারা

অন্য বারি খায় না তারা

শুধু মেঘের জল নইলে।।



মেঘে কত দেয় গো ফাঁকি

তবু চাতক মেঘের ভুখী

তেমনি নিরিখ রাখলে আঁখি

তারে সাধক সাধক বলে।।



মন হয়েছে পবন গতি

উড়ে বেড়ায় দিবারাতি

লালন বলে গুরুর প্রতি

মন রয় না সুহালে।।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩১

মুজিব মেহদী বলেছেন: এটি আমার খুব প্রিয় লালনগীতির একটি। এই গানটি আমি গাইবার চেষ্টাও করেছি অনেকবার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.