নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(রুদ্র মোস্তফা)

(রুদ্র মোস্তফা) › বিস্তারিত পোস্টঃ

ইথিকা

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:০৬



রুদ্র মোস্তফা

ইথিকা, জনতার মাঝে থেকেও তুমি একা ।

স্বাধীনতার সাথে তুমি কেন করলে আপস?

জাতীয় পতাকাকে কেন করলে পাপোষ?

এখনো তুমি দাবি করো আপসহীন প্রেমিকা?

বলো আর কতো রক্তে ঘুচবে তোমার মনের মরিচিকা ?

তুমি গোলাপকে করলে কলঙ্ক, চাঁদে পাঠালে পালঙ্ক :

তুমি কুরবাণীর নামে শুরু করলে বলীপ্রথা,

মুণ্ডহীন দেহে তুমি লিখে দিলে শয়তানের শোকগাঁথা।

তুমি কি জান না হৃদয়ের চৌচালা ঘরে

তোমার স্বপ্নেরা এখনো জোছনা হয়ে ঝরে!

কত রাত জানালা খুলে পুরণো জোছনায় দৃষ্টি মেলে

তাকিয়ে থাকি তুমি আসবে বলে ।

কতরাত ভাবি তোমার হাত ধরে গণতন্ত্রের নিশী-ভোরে

সাজাবো সমাজ রোদ-জোছনার ছায়ানীড়ে :

তবু তুমি স্বাধীনতার সাথে প্রেমের সাথে কেন করো আপস ?

জাতীয় পতাকাকে কেন করো পাপোস ?

ইথিকা, তাকিয়ে দেখো হৃদয়ের রাজপথ আজ বিদ্রোহী প্রেমিকের দখলে

সূর্যে সূর্যে জ্বলছে প্রেমিকের চোখ

জ্রলন্ত চোখে আজ প্রেমিকেরা হার্মাসিস

কালের ক্লিওপেট্রাকে আজ ওরা পরাজিত করবে

তবু কি তুমি শুধরে নিবে না নিজেকে ?

ভুল দরজায় ভুল মানুষের মোহে তবু কী তোমার গোলাপের কুঁড়ি ফুটবে ?

ফিরে এসো ইথিকা, স্বপ্ন-প্রেম-সম্ভাবনার দেশে ।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.