নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটা নদী ছিল জানলো না তো কেউ

চাঁন ভাই

চাঁন ভাই › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়া আরও ৬০ হাজার কর্মী নেবে

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

মালয়েশিয়ার সারওয়াক সাবাহ এলাকার পাম বাগানে কাজের জন্য প্লান্টেশন ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে আরও ৬০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন গতকাল এ তথ্য জানান। গতকাল রাজধানীর দারুস সালামে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরকারিভাবে মালয়েশিয়া গমনেচ্ছু নিবন্ধিত কর্মীদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিএমইটি’র মহাপরিচালক বেগম শামসুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জের মালয়েশিয়া প্ল্যান্টেশন সেক্টরে গমনের জন্য লটারির মাধ্যমে নির্বাচিত ৪০০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, কম্পিউটারাইজড পদ্ধতিতে লটারির মাধ্যমে বিদেশ গমনেচ্ছু কর্মীদের নিবন্ধন ও বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এ পদ্ধতিতে জনসংখ্যার ভিত্তিতে স্বল্প অভিবাসন ব্যয়ে সব এলাকার লোকের বিদেশ যাওয়ার সমান সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া বাংলাদেশ ডিজিটালাইজড হয়েছে এ নিবন্ধন পদ্ধতিই এর যথার্থ উদাহরণ। তিনি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, ইতোমধ্যে মালয়েশিয়ার চাহিদাপত্র অনুযায়ী ৩৪ হাজার ৫০০ শ্রমিক মালয়েশিয়া যাওয়ার জন্য বাছাই হয়ে আছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.