নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখক। \"শিহাবের নিউজলেটার\"-এ আমার লেখা পাবেন — বই রিভিউ, ব্যক্তিগত উন্নয়ন, চিন্তাশীল প্রবন্ধ ও বিভিন্ন চলতি আলাপ নিয়ে। লিংক: https://mhshihab.substack.com/

মাহদী হাসান শিহাব

কৌতুহলী পাঠক ও লেখক

মাহদী হাসান শিহাব › বিস্তারিত পোস্টঃ

সফলতার পথ

০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



সফলতা কখনোই সরলরেখায় আসে না।

আমরা শুধু মানুষের অর্জন দেখি। কিন্তু সেই অর্জনের পেছনে লুকিয়ে থাকা ব্যর্থতা, প্রত্যাখ্যান, ভুল সিদ্ধান্ত, অনিশ্চয়তা আর অসংখ্য নির্ঘুম রাতগুলো দেখি না।

জীবনের পথটা আসলে ছবিটার মতোই।

শুরুতে থাকে Failure, Setback, হতাশা। এরপর সবকিছু এলোমেলো হয়ে যায়। মনে হয়, কোনো কিছুই পরিকল্পনা অনুযায়ী হচ্ছে না।

কিন্তু ঠিক এই বিশৃঙ্খলার মধ্যেই তৈরি হয়— Experience, Lessons Learned, Resilience, এবং ধীরে ধীরে Growth।

সফল মানুষ আর ব্যর্থ মানুষের সবচেয়ে বড় পার্থক্য প্রতিভায় নয়; পার্থক্য হলো, একজন মাঝপথে থেমে যায়, আর অন্যজন শেখে, মানিয়ে নেয় এবং এগিয়ে যায়।

আমাদের সমস্যা হলো, আমরা গন্তব্যকে ভালোবাসি; কিন্তু যাত্রাটাকে ভালোবাসতে শিখিনি।

মনে রাখা দরকার— প্রতিটি ব্যর্থতা যদি একটি শিক্ষা দেয়, তাহলে সেটি ক্ষতি নয়; সেটি ভবিষ্যতের সাফল্যের বিনিয়োগ।

তাই শুধু ফলাফল নয়, কাজের প্রক্রিয়াটাকে ভালোবাসতে হবে। কারণ শেষ পর্যন্ত সাফল্য কোনো একদিনের ঘটনা নয়; এটি প্রতিদিনের ছোট ছোট শিক্ষা, ধৈর্য এবং ধারাবাহিকতার সমষ্টি।

Journey-টাকে ভালবাসতে হবে। Success তো বাইপ্রোডাক্ট।



নিউজলেটারের নোট থেকে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জীবনের পথটা আসলে ছবিটার মতোই।
.....................................................................
সবার জীবনটা এমনতর জটিলায় কাটেনা ।
আমাদের প্রেক্ষাপট ও পরিবেশের জন্য আমরা দায়ী
আমরা জীবনকে জটিল করে তুলেছি ।
কিন্ত ইউরোপে এমনটি ঘটেনা ।

২| ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৪

রাজীব নুর বলেছেন: ওকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.