| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগের আন্দোলনে রহস্যের গন্ধ খুঁজছে কেউ কেউ। কেউ বলছেন টাকা পয়সা দিয়ে, খাবার দিয়ে এ আন্দোলন চাঙ্গা করে রেখেছে সরকার। আবার কেউ বলছেন এ আন্দোলন শুধু বামদের আন্দোলন। তারা নিজেদের রাজনৈতিক ফয়দা তুলে নিচ্ছে এর মাধ্যমে। কেউ বলছেন একদল অসুস্থ তরুন-তরুনির উৎসবে পরিনত হয়েছে শাহবাগ।
আমি তাদের বলছি, আপনারা হয়তো ঠিক-- আবারো বলছি আপনারা হয়তো --হয়তো ঠিক। তবু একবার শাহবাগে আসুন। তরুনদের এই গনজোয়ারের সমালোচনা করার আগে একবার এসে দেখুন এই জোয়ার, এই আন্দোলন, এই শ্লোগান এই তারুন্যদ্বীপ্ত বজ্রকন্ঠের মাঝে কোন ভন্ডামি আছে কি না?
আমি ব্যাক্তিগতভাবে কখনও কোন আন্দোলনে স্বক্রিয় অংশগ্রহন করিনি।দেশের অসুস্থ রাজনিতি আমার মতো লক্ষ কেটি তরুনের পছন্দ নয়। তবে আমি শাহবাগে এসেছি। বলা যায় শাহবাগ আমাকে টেনে এনেছে। মনে হয়েছে স্বাধিনতার ৪২ বছর পর আমরা সত্যিকারের স্বাধিনতা অর্জন করতে যাচ্ছি।
মনে হয়েছে এখনই সময় জেগে ওঠার। আপনার আমার মতো তরুনদের এই আন্দোলনে যদি আমরাই যোগ না দেই তাহলে এদেশে কোনদিনও কোন পরিবর্তন আসবে না।
এই আন্দোলনে কোন ভন্ডামি কিংবা অভিনয় কিংবা স্বার্থসিদ্ধির কোনকিছু আমি দেখিনি। মন থেকে না আসলে এই ধরনের আন্দোলন সম্ভব নয়। সমস্ত বাংলাদেশ আজ এক সুতায় গাথা। তরুনেরা জেগে উঠেছে, একটা বিপ্লব অবস্যম্ভাবী। ইতিহাসের স্বাক্ষি হতে দেরি না করে আপনিও আসুন শাহবাগের প্রজন্ম চত্ত্বরে।
২|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
যুগান্তকারী পদক্ষেপ বলেছেন: গো-আজম তো তাদের হাতের কাছে আছে , ওরে কেন পুড়িয়ে মারে না? না কি সেই মুরোদ নেই ?
৩|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০২
এম আই রাজু বলেছেন: বাংলাদেশের মিডিয়াকে এতোটা বোকা ভাববেন না............ এতোদিন দেখেছি মিডিয়ার মধ্যে ও নানা বিভেদ কিন্তু এখানে সেই বিভেদটুকু ও নেই। সবাই সমান ভাবে আন্দোলনের রুপরেখা উপস্থাপন করছে..... সবকিছুর একটি আইনি প্রক্রিয়া রয়েছে। ইচ্ছে করলেই তো কাউকে মেরে ফেলা যায় না...
৪|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯
যুগান্তকারী পদক্ষেপ বলেছেন: বাংলাদেশের মিডিয়া আপনি আমাকে চিনাবেন না। জুন, ২০১০ থেকে
বাংলাদেশের মিডিয়া সম্পর্কে ভাল ধারণা রাখি। তাই বললাম । আর আমি তাদেরই একজন। চোরে চোরে মাসতুতো ভাই
৫|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৪
এম আই রাজু বলেছেন: তাই না!!! ভাইরে আমাদের সমস্যা কি জানেন আমরা সবাই সবাইকে অনেক বড় ভাবি। আমি ও একজন মিডিয়াকর্মী।
৬|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৬
ৎঁৎঁৎঁ বলেছেন:
মনে হয়েছে এখনই সময় জেগে ওঠার। আপনার আমার মতো তরুনদের এই আন্দোলনে যদি আমরাই যোগ না দেই তাহলে এদেশে কোনদিনও কোন পরিবর্তন আসবে না।
এই আন্দোলনে কোন ভন্ডামি কিংবা অভিনয় কিংবা স্বার্থসিদ্ধির কোনকিছু আমি দেখিনি। মন থেকে না আসলে এই ধরনের আন্দোলন সম্ভব নয়। সমস্ত বাংলাদেশ আজ এক সুতায় গাথা। তরুনেরা জেগে উঠেছে, একটা বিপ্লব অবস্যম্ভাবী। ইতিহাসের স্বাক্ষি হতে দেরি না করে আপনিও আসুন শাহবাগের প্রজন্ম চত্ত্বরে।
দারুন বলেছেন, সহমত। আজ আমরা প্রথম বারের মত এক হয়ে স্লোগান দিতে শিখেছি, পথে নেমে দাবী আদায়ের জন্য এক যোগে মিছিল করতে শিখেছি! এর মধ্যে কোন ভন্ডামী নাই, দেশ কে ভালবেসেই এগিয়ে আসা।
আশেপাশে বহুত রাজাকারের বাচ্চা ঘুরে বেরাচ্ছে, রাস্তায় নামার জায়গা নাই, ব্লগে লেদাইতেসে, শাহবাগ আন্দোলন নিয়ে এইগুলার আহাউহু দেখলেই পরিস্কার বুঝা যায়।
পোস্টে ++++++++++++++++্
৭|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০
বিশ্বাস০০৭ বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
যুগান্তকারী পদক্ষেপ বলেছেন: এই আন্দোলনে কোন ভন্ডামি কিংবা অভিনয় কিংবা স্বার্থসিদ্ধির কোনকিছু আমি দেখিনি
আমি দেখি সস্তা ন্যাকামো।
আমি দেখি মিডিয়ার অতি উৎসাহী ন্যাকামো।