নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনে সফল হতে চান নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে যান

আমাদের দেশে কোন কাজে কাউকে উৎসাহিত করার মানুষ পাওয়া যায় না কিন্তু সমালোচনা করার লোকের অভাব হয় না

মামুন সবুজ

আমি এক নবীন পথিক , নতুন নতুন পথ আবিষ্কারই যার নেশা

মামুন সবুজ › বিস্তারিত পোস্টঃ

যিনি আলোচিত তিনিই সমালোচিত

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২২

আমাদের দেশে কোন কাজে কাউকে উৎসাহিত করার লোক খোঁজে না পাওয়া গেলেও সমালোচনা করার লোকের অভাব হয় না । আপনি যত ভাল কিছুই করতে যান না কেন কিছু কিছু লোক আপনাকে নিয়ে সমালোচনা করবেই ।একটা গল্প আছে এরকম - একদা এক গাঁদার পিঠে চড়ে পিতা পুত্র সফরে যাচ্ছিলেন । পথিমধ্যে কিছু পশুপ্রেমিক লোক গাঁদার পিঠে পিতা পুত্রকে দেখে বলে উঠল "কি রকম নির্দয় মানুষরে বাবা , বাপ ছেলে দুজনই একটা বাচ্চা গাঁদার উপর চড়ে বসেছে , বাপাটা তো অন্তত হেঁটে যেতে পারতো ।" একথা শুনে পিতা গাঁদার পিঠ থেকে নেমে গাঁদার রশি ধরে হেঁটে যেতে লাগল । কিছুদুর যাওয়ার পর আবার কিছু লোক বলে উঠল "কি দুনিয়া যে আসলো , যুবক ছেলে হয়ে গাঁদার পিঠে বসে আরাম করে আর বুড়ো বাপকে দিয়ে গাঁদা টেনে নেয় ।" একথা শুনে ছেলে গাঁদার পিঠ থেকে নেমে আসল আর বাপকে বলল গাঁদার পিঠে বসতে । ছেলে গাঁদার রশি ধরে হেঁটে যেতে লাগল ।কিছুদুর যাওয়ার পর কিছু লোক আবার বলে উঠল "কি পাষাণ পিতারে বাবা, বাচ্চা ছেলেকে দিয়ে গাঁদার রশি টানায় আর নিজে বাপ হয়ে আরাম করে গাঁদার পিঠে বসে থাকে ।" একথা শুনে বাপ ছেলে আর কোন উপায় না দেখে গাঁদার রশি ধরে দুজনই হেঁটে যেতে লাগল । আবার কিছুদূর যাওয়ার পর কিছুলোক বলে উঠল "কি রকম গাঁদা মানুষরে বাবা, একটা গাঁদা থাকতে ২ জন লোক হেঁটে যায় ।"এ গল্প থেকে আমরা এটাই বুঝতে পারি আপনি যদি মানুষের সমালোচনাকে ভয় পান তবে আপনি কখনোই আপনার সফলতা পাবেন না ।আর তাই সফলতা পেতে হলে সমালোচনাকে সবসময় অগ্রাহ্য করতে হবে ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৩৮

ফাহাদ আবদুল্লাহ বলেছেন: ওয়েল রিটেন

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৯

মামুন সবুজ বলেছেন: থ্যাংকস । ভবিষ্যতে আরও ভাল লেখার উদ্দীপনা পেলাম ।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২১

জাফরুল মবীন বলেছেন: ব্লগে স্বাগতম।শুভ হোক ব্লগিং..

শিক্ষণীয় একটি পোস্ট দিয়ে ব্লগিং শুরু করায় অভিনন্দন রইলো !:#P

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪১

মামুন সবুজ বলেছেন: থ্যাংকস ব্রাদার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.