| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনমজুরের 'গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম' শিরোনামের অত্যন্ত প্রয়োজনীয় পোস্টটি আমাদের ব্লগে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং প্রচুর রেসপন্স আমরা পড়ছি। এই রেসপন্সুগুলো পড়ে আমার মনে হয়েছে বাংলাদেশে তেল/গ্যাস অনুসন্দ্ধানের ও উৎপাদন ব্যাবস্থাপনার একটি সংক্ষিপ্ত ইতিহাস সবাইকে জানানো দরকার। এ ইতিহাস আমাদের বর্তমান গ্যাস সংকট এবং ঐ সংকট পুজি করে বিদেশী স্বার্থের কাছে নতজানু নীতির একটি চিত্র আমাদের সামনে উন্মোচিত করবে এবং এবং আমাদের অপসন্সগুলো পরিস্কার হবে। আমি প্রায় পনরো বৎসর দেশের বাইরে, তাই মূলত স্মৃতির উপর নির্ভর করতে হবে, তবে তথ্যের ব্যাপারে যতটা সম্ভব যত্ন নিতে চেস্টা কোরবো।
বাংলাদেশ ভুখন্ডে তেল/গ্যাস অনুসন্দ্ধানের ইতিহাসকে মোটামুটি তিনটি সময়কালে ভাগ করা যায়, (১) ১৯০৮-১৯৩০ সাল (২) পাকিস্থান আমল এবং (৩)বাংলাদেশ আমল।
(১) ১৯০৮-১৯৩০ সাল
প্রাপ্ত তথ্য থেকে জানা যায় ১৯০৮-১৯১৪,এ সময়কালে 'Indian Petroleum Prospecting Company(IPPC)' সীতাকুন্ডে কয়েকটি অগভীর কুপ খনন করেছিল (কোন সাফল্যের কথা জানা যায় না)। 1920 এর দশকের শেষ ভাগে 'Burma Oil Company'(BOC) সিলেটের পাথারিয়ায় তিনটি কুপ খনন করে এবং একটিতে তেলের সন্দ্ধান পায়। কারিগরী কারনে কুপটি পরিত্যক্ত হয়, এখনও বিওসি টিলা নামক স্থানে ঐ কুপ থেকে তেল চুইয়ে পরছে(মাধবকুন্ড একই পাহাড় শ্রেণীতে অবস্থিত)। এ কুপে বানিজ্যিক সম্ভাব্যতা যাচাই সম্ভব হয়নি।
২) পাকিস্থান আমল
১৯৫০-৬০ এই দু দশকে বাংলাদেশ ভুখন্ডে ব্যাপক অনুসন্দ্ধান কর্যক্রম পরিচালিত হয় এবং উল্লেখযোগ্য সাফল্য আসে। এ সময়ে Pakistan Petroleum Limited(PPL) বৃহত্তর সিলেট এলাকায় হরিপুর, কৈলাশটিলা, রশীদপুরের মত গ্যাসক্ষেত্রগুলি আবিস্কার করে। অন্যদিকে Pakistan Shell Oil Company(PSOC) তিতাস ও হবিগন্ঞ্জ গ্যাস ক্ষেত্র আবিস্কার করে। PSOC কক্সবাজারের সমুদ্র এলাকায় একটি কুপ খনন করা কালিন সময়ে মুক্তিযু্দ্ধ শুরু হলে খনন অসমাপ্ত রেখে চলে যায়। ষাটের দশকে 'Standard Vacuum Company(Stanvac)' উত্তরবংন্গে অনেকগুলো কুপ খনন করে, তেল/গ্যাসের অনুসন্দ্ধান না পাওয়া গেলেও মুল্যবান কয়লা এবং চুনাপাথরের সন্দ্ধান লাভ করে। জামালগন্ঞ্জ কয়লা ক্ষেত্র এ সময় আবিস্কৃত হয়েছিল।
আমার দৃষ্টিতে পাকিস্থান আমলে জাতীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ন একটি প্রতিষ্ঠান জন্ম লাভ করে, ষাটের দশকের শুরুতে সোভিয়েত সহায়তায় OGDC (Oil and Gas Development Corporation) সৃষ্টির মধ্য দিয়ে। OGDC কে একটি স্বয়ংসম্পুর্ন প্রতিষ্ঠান হিসেবে দাড় করানোর জন্য প্রয়োজনীয় এহেন কোনো দিক নেই যা সোভিয়েত সহযোগিতা পায়নি। ষাটের দশকেই ভুতাত্বিক/ভুপদার্থিক সার্ভে এবং উপাত্ত বিশ্লেষন এবং খনন কাজে পারদর্শি একটি উল্লখযোগ্য দেশীয় জনবল সৃস্টি হয়ে যায়। উল্লেখ্য, প্রায় একই সময়ে ভারতে সোভিয়েত সহায়তায় Oil and Natural Gas commission (ONGC) কার্যক্রম শুরু করে,যা পশ্চিমা তেল কোম্পানীগুলোকে বিশ্ব বাজারে টেক্কা দিয়ে চলেছে।
(৩)বাংলাদেশ আমল
দেশ স্বাধীন হওয়ার পর সাবেক OGDC এর জনবল, রিগ ও অন্যান্য যন্ত্রপাতি নিয়ে দেশে 'তৈল সন্দ্ধানী' নামে অনুসন্দ্ধাণ কোম্পানী সৃষ্টি করা হয় ।OGDC ও 'তৈল সন্দ্ধানী' সেমুতাং এবং বেগমগন্ঞ্জ আবিস্কারের কৃতিত্বের দাবী রাখে। সত্তর দশকের শুরুতেই তৎকালিন সরকার সাগরে গ্যাস অনূসন্দ্ধানের উদ্যোগ গ্রহণ করে এবং মূলত এ কার্যক্রমকে oversee করার জন্য Petrobangla সৃস্টি করা হয়। পশ্চিমা বহুজাতিক কয়েকটি কোম্পানী ছাড়াও একটি জপানি ও একটি যুগোস্লাভ কোম্পানী সিসমিক সার্ভে এবং কুপ খনন করে। তবে কেবল কুতুবদিয়া গ্যাসক্ষেত্র আবিস্কারের মধ্যেই এ প্রচেষ্টার সাফল্য সীমিত থাকে।
সত্তর দশকের মাঝামাঝি সময়ে 'তৈল সন্দ্ধানী'কে petrobangla এর সাথে একিভূত করা হয়।এ সময় জার্মান সহায়তায় ব্যাপক আকারে সিসমিক সার্ভে করা হয় এবং সিলেটের আটগ্রামে একটি অনুসন্দ্ধান কুপ খনন করা হয়। আশির দশকের শুরুতে উল্লেখযোগ্য সংখ্যক তরুন কর্মকর্তাদের নিয়োগ এবং প্রশিক্ষণ এর সাথে সাথে অনুসন্দ্ধান কার্যক্রম জোরদার করা হয়।কামতা এবং ফেণী গ্যাসক্ষেত্র এ সময় আবিস্কৃত হয়।Petrobangla এর technical capability একটি সম্ভাবনাময় স্তরে উন্নিত হয়।
এরশাদের আমলে অনুসন্দ্ধান কার্যক্রমে ভাটা পড়ে, এরপরও হরিপুরে তেল আবিস্কার এবং ফেন্চুগন্জে গ্যাস আবিস্কারে Petrobangla সাফল্য দেখায়। আশির দশকের শুরুতে পেট্রোবাংলার যে technical capability ছিল তা পশ্চিমা স্বার্থকে ভাবিত করে তোলে এবং নানা ষড়যন্ত্রের টার্গেট হয়ে দাড়ায়।পশ্চিমা স্বার্থের শিখন্ডি এরশাদ একদিকে বাংলদেশের সবচাইতে সম্ভাবনাময় সুরমা বেসিনের 13 এবং 14 নং ব্লক (একমাত্র তেলক্ষেত্রসহ) Scimitar এর কাছে সোপর্দ করে, আর অন্যদিকে Petrobangla এর Exploration Directorate কে অবলুপ্ত করে Bapex সৃস্টি করে। আপাত দৃষ্টিতে এ ব্যাবস্থা অনুসন্দ্ধান কার্যক্রমকে জোরদার করার উদ্যোগ মনে হলেও মূল উদ্দেশ্য ছিল ঠিক উল্টো। কোন আয়ের উৎস বিহীন Bapex দ্রুত একটি উদ্যমহীন হতাশাগ্রস্থ Organisation এ পরিনত হয়। শুরু হয় ভূ-বিজ্ঞানী আর পেট্রোলিয়াম/খনন প্রকৌশলীদের Exodus।এ মুহুর্তে কেবল Canada এর Calgary তে কর্মরত বাপেক্সের প্রাক্তন ভূ-বিজ্ঞানী আর পেট্রোলিয়াম/খনন প্রকৌশলীদের দিয়ে একটি Oil Company চালান সম্ভব।
এরশাদের বিদায়ের পর খালেদা বা হাসিনা সরকার বাপেক্স এর উন্নয়নের প্রতি সমান অবজ্ঞা প্রদর্শন করেছে।বাপেক্স এর কার্যক্রমে স্থবিরতা এবং বিজ্ঞানী/প্রকৌশলীদের দেশত্যাগ খোদ পেট্রোবাংলাকে মেধাশুন্য করেছে এবং এটিকে একটি Glorified Clerk দের organisation এ পরিনত করেছে।
আজ যে বিবিয়ানা, জালালাবাদ বা মৌলভীবাজার গ্যাসফিল্ডের গ্যাস পেট্রোবাংলা ক্রয় করছে সেই গ্যাসফিল্ডগুলোর অব্স্থান এবং সম্ভাবনা এ দেশের ভূতাত্ত্বিকদের কাছে অজানা ছিল না, শুধু জাতীয় ও আন্তর্জাতিক লুটেরাদের প্রতিহত করা যায়নি, এটাই দূঃখ।
আরেকটি পর্বে করণীয় নিয়ে লেখার ইচ্ছা রইলো। পনর বছরের চর্চার অভাবে ভাষাগত দূর্বলতার জন্য সবার কাছে ক্ষমা চাইছি।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩৭
মনোয়ার আহমদ বলেছেন: ধন্যবাদ
২|
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩০
মেঘনাদ বলেছেন: এই সময়ের জন্য খুব দরকারি পোস্ট। অনেক তথ্যই আমি আগে জানতাম না। লেখককে ধন্যবাদ।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৪০
মনোয়ার আহমদ বলেছেন: ধন্যবাদ।
৩|
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৫৬
শিট সুজি বলেছেন: ধন্যবাদ
চমৎকার পোস্ট।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৬
মনোয়ার আহমদ বলেছেন: ধন্যবাদ।
৪|
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৩৯
স্বপ্ন ব্যাকরণ বলেছেন:
অনেক তথ্য জানতে পারলাম।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয়তে...
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৭
মনোয়ার আহমদ বলেছেন: ধন্যবাদ।
৫|
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫০
রাজর্ষী বলেছেন: ধন্যবাদ, আমাদের ধারনা ছিলো, এসবই শুধু লুটের ইতিহাস।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫২
মনোয়ার আহমদ বলেছেন:
এটি লুটের ইতিহাস বুঝতে সাহায্য করবে। লুটের বিষয়টি আগামীতে জানাবো।
৬|
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১০
ওরাকল বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৫
মনোয়ার আহমদ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।
৭|
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৯
জ্বিনের বাদশা বলেছেন: পরের পর্বের অপেক্ষায়
"এ মুহুর্তে কেবল Canada এর Calgary তে কর্মরত বাপেক্সের প্রাক্তন ভূ-বিজ্ঞানী আর পেট্রোলিয়াম/খনন প্রকৌশলীদের দিয়ে একটি Oil Company চালান সম্ভব।"
এ নিয়ে আরেকটু বিশদভাবে লিখতে পারেন
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৪
মনোয়ার আহমদ বলেছেন: এই মুহুর্তে বাপেক্সে বা পেট্রোবাংলায় অভিজ্ঞ খনন প্রকৌশলী (Drilling Engineer) অথবা পেট্রোলিয়াম প্রকৌশলী(Petroleum Engineer) নেই বললেই চলে। প্রশ্ন উঠতে পারে ওনারা গেলেন কোথায়?
এবার একটি তথ্য দিচ্ছি। আমি যেখানে কাজ করি (Kuwait Oil Company), সেখানে আমরা তিন জন মাত্র বাংলাদেশী Professional।একজন সারা বিশ্বের পেট্রোলিয়াম প্রকৌশলীদের সমিতি Society of Petroleum Engineers এর distinguished Lecturer হিসাবে গত বছরসারা দুনিয়া ঘুরে lecture দিয়েছেন।বাকি দুজনের একজন Specialist Petroleum Engineer এবং একজন Specialist Geologist (আমি)। Immigration নিয়ে Canada প্রবাসি আমার Senior,সম সাময়িক বা Junior ভূতাত্ত্বিকই আছেন জনা পচিশেক।এভাবে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছেন অনেক অভিজ্ঞ Professional।
৮|
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০০
নাজনীন১ বলেছেন: আপনাদের কাছ থেকে অনেক নতুন তথ্য জানা যাচ্ছে, এটা ভালই হলো। আপনারা যারা এই লাইনে আছেন, তাদের কাছ থেকে আরো বেশী জানতে চাই। ধন্যবাদ আপনাকে।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৬
মনোয়ার আহমদ বলেছেন: অবশ্যই জানাবো।
৯|
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০৩
দিনমজুর বলেছেন: @মনোয়ার আহমেদ,
প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, "পনর বছরের চর্চার অভাবের" জড়তা কে অতিক্রম করার জন্য যদিও লেখা থেকে আমাদের মনে হয়নি চর্চার অভাব আছে এরকম কারো লেখা পড়ছি।
আপনার লেখা থেকে খুব গুরুত্বপূর্ণ কতগুলো তথ্য পেলাম। ৮০ এর দশকে আমাদের যে সক্ষমতা ছিল, প্রতিবছর জ্বালানীর চাহিদা ও উত্তোলন বাড়ানোর প্রয়োজনীয়তা মাথায় রেখে আমরা যদি ১০% হারেও আমাদের টেকনিক্যাল এক্সপারটাইস, যন্ত্রপাতি ইত্যাদি বাড়ানো ও আধুনিকায়নের কাজটি চালু রাখতাম তাহলে আজকে কেউ বলতেও পারতো না যে আমাদের এক্সপারটাইস নেই, আমরা পারিনা, পারবো না ইত্যাদি এবং বহুজাতিকদের দিয়ে গ্যাস তোলার কোন চেষ্টাই কেউ করতে পারতো না।
তবে কখনই খুব বেশী দেরী হয়ে যায়না।
চাইলে এখন আমাদের যে এক্সপারটাইস আছে সেটাকে ব্যাবহার করে এবং সেটাকে আপগ্রেড করে দুই/চার-পাচ বছরের মাথায় আমরা নিজেরাই সে কাজটুকু শুরু করতে পারি।
আপনার পরবর্তী লেখায় সে বিষয়ে বলবেন নিশ্চয়ই। অপেক্ষায় রইলাম।
ও হ্যা প্রিয়তে নিলাম।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৫
মনোয়ার আহমদ বলেছেন: আপনার সাথে সম্পূর্ণ একমত। 'আমাদের এক্সপারটাইস নেই, আমরা পারিনা, পারবো না' এ কথাটিও অত্যন্ত চাতুর্যের সাথে এবং কনসোরটেড ভাবে প্রচার চালানো হচ্ছে।
১০|
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯
প্রশ্নোত্তর বলেছেন: ফেভারিটে নিলাম।
১১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১৩
শয়তান বলেছেন: পরের পর্বের অপেক্ষায়
১২|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২২
মুসতাইন জহির বলেছেন: অপেক্ষায় আছি দ্বিতীয় পর্বের জন্য।
১৩|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১২
রাসেল ( ........) বলেছেন: চমৎকার লাগলো।
এইসব উদ্যোগের সাথে সরকারে সমন্বয় করাবে কারা?
আমরাই করতে পারি সম্মিলিত ভাবে। ধন্যবাদ, পরের লেখার অপেক্ষায় থাকলাম।
১৪|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫০
রাসেল ( ........) বলেছেন: আপনার কাছে একটা প্রশ্ন ছিলো, যদি আলাদা করে লিখে জানান তাহলে আরও ভালো হয়-
বাপেক্স এখন ন্যুজ্ব একটি প্রতিষ্ঠান, সেটার বিষয়ে আপনার আক্ষেপ বুঝা গেলো লেখায়, কিন্তু তাকে ঢেলা সাজাতে এবং যুগোপযোগী করে অন্তত অনুসন্ধানের যোগ্য করে তুলতে কত খরচ লাগতে পারে।
টেকনিক্যাল হ্যান্ডস এবং অন্যান্য ভাতা মিলিয়ে?
যদি এমন কোনো সুযোগ থাকে , যারা বাইরে বিভিন্ন তেল কোম্পানীতে বিশেষজ্ঞ হিসেবে কিংবা পরামর্শক হিসেবে কর্মরত, তাদের ভেতরে যারা বাঙ্গালী তারা দেশে ফিরে চুক্তিভিত্তিক নিয়োগে কত পারিশ্রমিক নিবে, এমন একটা ডিটেইলড প্লানিংয়ে কত অর্থ খরচ হতে পারে, বাজেট কি জানানো যাবে?
১৫|
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫১
দিনমজুর বলেছেন:
@রাসেল ( ........) ,
"বাপেক্স এখন ন্যুজ্ব একটি প্রতিষ্ঠান"- এমনটি আমরা মনে করি না, হয়তো মনোয়ার আহমেদও আমাদের সাথে একমত হবেন। বাপেক্স/পেট্রোবাংলা আজ আরো কোন অবস্থানে থাকতে পারতো- কতদূর যেতে পারতো- সেটা বুঝানোর জন্যই এই ইতিহাস কথন। কিন্তু সাথে এটাও মনে রাখা দরকার- এখনও বাপেক্স অনশোর এক্সপ্লোরেশন ও প্রোডাকশনের জন্য সম্পূর্ণ ক্যাপাবল। এবং খুব ভালোভাবেই ক্যাপাবল।
মনে রাখবেন- ২০০২ সালেও আমাদের লোকাল গ্যাস প্রোডাকশন টোটাল প্রোডাকশনের ৯০-৯৫% ছিল, ২০০৭ সালেও বিবিয়ানা প্রোডাকশনের আগ পর্যন্ত লোকাল প্রোডাকশন ৬০% এর বেশি ছিল। বাপেক্স এর কুপ খননে সাকসেস রেট যেকোন বাংলাদেশে ফরেন কোম্পানির চেয়ে খুব ভালো ২:১। কোন দুর্ঘটনার কোন উদাহরণ নেই।
আধুনিক করার জন্য কত খরচ হবে? খুব বেশী না বা আহামরি এমন কিছু না- শুধু দরকার, এটাকে ভালো ভাবে চলাবার দৃষ্টিভঙ্গি বা ইচ্ছা। সর্বপ্রথম দরকার- সম্পূর্ণ ক্যাপাবল হওয়ার পরেও গ্যাসব্লকগুলো বিদেশীদের হাতে তুলে দেওয়া বন্ধ করা এবং বাপেক্সকে পুনরায় আরো বেশি কাজে লাগানো। সময়মত পুরাতন যন্ত্রপাতি মেরামত করা এবং নতুন যন্ত্রপাতির ব্যবস্থা করা। বাপেক্স এর এ মুহুর্তে রিগ মেশিন আছে ৩টা। ৩টাই অনেক পুরাতন- জীর্ণ। ইতিমধ্যেই চীন থেকে একটা রিগ মেশিন কেনার ব্যাপারে অর্ডার গিয়েছে- আসবে ২০১১ সাল নাগাদ, প্রায় ২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এর বাইরে ল্যাব ফ্যাসিলিটিজ বাড়ানো থেকে আরো বিভিন্ন টুলস... এসবের খরচ বেশি হওয়ার কথা নয়। লোকবল বাড়াতে হবে: সার্ভে করার মত শুধু দুটো পার্টি (টিম) নামাতে সক্ষম বাপেক্স- এই পার্টি/টিম বাড়ানোটা খুব দরকার।
..........
১৬|
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৯
দিনমজুর বলেছেন:
আরো মজার ব্যাপার হলো- যে ইনক্যাপাবিলিটির ধোয়া তুলে গ্যাস ব্লকগুলো একের পরে বিদেশীদের হাতে তুলে দেয়া হলো- সেই বাপেক্সই আবার বিভিন্ন সময়ে সস্তায় এই সব বিদেশী কোম্পানির সাবকন্ট্রাকটর হিসাবে কাজ করে দিয়েছে!!!! ২-ডি/ সিসমিক সার্ভে থেকে শুরু করে এমনকি কুপ খনন পর্যন্তও বাপেক্স সস্তায় করে দিয়েছে (আর কি বাকি থাকে??- শুধু উত্তোলনটা, সেটা কি বাপেক্স বা পেট্রোবাংলা পারতো না??)। এখানে শেভরন-টাল্লো-কেয়ার্ন থেকে শুরু প্রতিটি কোম্পানিই বিভিন্ন টেস্টিং এর জন্য বাপেক্স এর ল্যাবের উপর নির্ভরশীল (এবং এটা নাকি বাপেক্স এর ভালো একটা ইনকাম সোর্স!!!!)। এই ল্যাবে আমাদের লোকাল এক্সপার্টরাই যাবতীয় টেস্টিং এর কাজগুলো করে দেয় (তারপরেও শুনবো- আমাদের এক্সপার্টিজ নাই!!!)
।
১৭|
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৭
দিনমজুর বলেছেন:
বাপেক্স যে সাবকন্ট্রাক্টর হিসাবে বিদেশী কোম্পানির কামলা খাটে সেটা বাপেক্সের ওয়েবসাইটেই পাওয়া যাবে। http://www.bapex.com.bd/geophysicaldivn.html এই লিংকে দেখুন। টাল্লোর কি কি কাজ করে দিয়েছে সেটার তালিকাটা কপি করছি:
Contractual Jobs
#Well cellar survey on Lalmai structure for Tullow Bangladesh Ltd., 2004
#Well cellar survey on Bangora structure for Tullow Bangladesh Ltd., 2003
#Control Point Establishment on Chandpur prospect for Tullow Bangladesh Ltd., 2003
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫১
মনোয়ার আহমদ বলেছেন: যখনই দেশে যাই প্রাণের টানে বাপেক্স কার্যালয়ে যেয়ে হাজির হই।এবার গিয়েছিলাম জুলাইয়ের শেষে।একটা পুরোদিন কেটেছে তরুন ভূতাত্ত্বিক আর ভূপদার্থবিদদের সাথে। এদের সবাইকেই যথেষ্ঠ প্রতিভাবান মনে হয়েছে,আর অভিজ্ঞতা আসবে কাজের মধ্য দিয়ে।খনন ও পেট্রোলিয়াম প্রকৌশলীর অভাব থাকলেও অভিজ্ঞ খননবিদের অভাব নেই।ভাল বেতন কাঠামো আর কাজের সুযোগ পেলে অনেক প্রবাসী খনন ও পেট্রোলিয়াম প্রকৌশলী আগ্রহী হবেন দেশে ফিরতে।
১৮|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৮
দিনমজুর বলেছেন:
আমাদের এক বন্ধু-বড় ভাই প্রকৌশলী বাপেক্সে কর্মরত। তার সাথে বাপেক্সকে নিয়ে কথা হচ্ছিল। মজার মজার কিছু কাহিনী শুনছিলাম।
#বাপেক্সের জীর্ণ-শীর্ণ রিগ দিয়েই তারা কি পরিমাণ দক্ষতার সাথে খনন কাজ করেন- সেটার কথা গল্প করছিলেন। কিছুদিন আগে একজন বিদেশী এক্সপার্টকে এনেছিল। তো যখন ড্রিলিং মেশিন ড্রিলিং আরম্ভ করে তখন ভয়ে সেটার উপর থেকে সেই এক্সপার্ট নেমে আসে। কারণ ঐ রিগিং মেশিন দিয়ে লেভেল ডিটেক্ট করা যায় না- কতমিটার গভীর খনন করা হচ্ছে- বা হবে এসব বুঝা যায় না। বাপেক্সের প্রকৌশলীরা দীর্ঘদিন এ যন্ত্র অপারেট করতে করতে শুধু আন্দাজের উপরেই নাকি নিখুত ভাবে কাজটি করতে পারে।
# বিদেশী কোম্পানীর কস্ট রিকভারি নিয়ে একটা মজার গল্প করছিলেন। কেয়ার্ন দেশে দুটো জাহাজ নিয়ে এসেছিল। জাহাজ দুটো ভাঙ্গা-জীর্ণ-শীর্ণ। যাওয়ার সময়ে তা প্রায় নতুন করে নিয়ে যায়। যথারীতি মেরামত মানে রিপেয়ারের খরচটাও প্রজেক্ট কস্টের মধ্যে ঢুকে যায়।
# বাপেক্স তার ভাঙ্গা রিগ দিয়েই সস্তায় বিদেশী কোম্পানির কুপ খনন করে দিয়েছে (সাবকন্ট্রাক্টর হিসাবে)। এটা অবশ্য মন্দের ভালো। কারণ ঐ কোম্পানী অন্তত এই কুপ খননের কস্ট বাড়িয়ে দেখাতে পারছে না- বাপেক্সকে যে টাকা দিয়েছে সেটাই দেখাতে হবে।
# কেয়ার্ন যেমন তার ভাঙ্গা জাহাজ মেরামত করিয়েছিল- একই কাজ বাপেক্সও করেছে। ভাড়ায় কুপ খনন করতে গিয়ে ওদের টাকায় রিগ মেশিনের যতখানি মেরামত করা যায় সেটা করিয়ে নিয়েছিল ওদের টাকায় (আসলে আমাদের টাকাই- কেননা পুরাটাই কস্ট রিকভারির অংশ)। ওনার বক্তব্য কি আর করা- আমাদের যন্ত্র রিপেয়ার করার সিদ্ধান্তও আমরা নিতে পারি না যে- আমরা রিপেয়ার করতে চাইলে তার জন্য যে পরিমাণ খরচ লাগতো সেটার জন্য বরাদ্দ আনতে সরকার-বাজেট-একনেক- এসব নানা প্রক্রিয়া শেষে বরাদ্দ টুকু আসতে আসতে ঐটার অবস্থা আরো অনেক খারাপ হয়ে পড়তো (তখন যে ইনিশিয়াল কস্টিং দেখিয়ে বরাদ্দ চাওয়া হয়েছিল- সেটাতে কিছু হতো না!!)।
১৯|
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৩
রাসেল ( ........) বলেছেন: ৪) বাপেক্স সহ সকল দেশীয় প্রতিষ্ঠানকে আরও দক্ষ ও শক্তিশালী করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে যেন স্থল ভাগের মতো গভীর সমুদ্রেও দেশীয় কোম্পানীগুলো নিজেরাই তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্য চালাতে পারে। মধ্যবর্তী সময়টুকুতে একটি বা দুটি ব্লক থেকে কাজ চালানোর মতো গ্যাস উত্তোলনের জন্য বাপেক্সের কর্তৃত্ত্বাধীনে দেশী-বিদেশী কন্ট্রাক্টর ও যন্ত্রপাতি ভাড়া করা যেতে পারে
দিনমজুর , যদি বাপেক্স এই মুহুর্তেই স্থলভাগে তেল গ্যাস অনুসন্ধানের মতো যথেষ্ট শক্তিশালী প্রতিষ্ঠান হয়ে থাকে তবে মধ্যবর্তী সময়ে কাজ চালানোর মতো গ্যাস উত্তোলনের জন্য দেশি বিদেশী কর্ট্রাক্টর এবং যন্ত্রপাতি ভাড়া করবার প্রয়োজনীয়তা কি? তেলা মাথায় তেল দেওয়া?
মনোয়ার আহমেদ, যদি বাপেক্সে যথেষ্ট প্রতিভাবান মানুষেরাই থাকে, তবে সে প্রতিভা আরও বিকশিত করবার উপায় কি? বিদেশে ট্রেনিং এ পাঠানো?
"বাপেক্স এর কার্যক্রমে স্থবিরতা এবং বিজ্ঞানী/প্রকৌশলীদের দেশত্যাগ খোদ পেট্রোবাংলাকে মেধাশুন্য করেছে এবং এটিকে একটি Glorified Clerk দের organisation এ পরিনত করেছে। "
এই বক্তব্য কি অর্গানাইজেশনের কতৃপক্ষ এবং কর্মচারীদের ভেতরে সমন্বয় এবং সম্মানহীনতাকেই প্রকাশ করে না। এখানে একদল কর্মকর্তা লেভেলের মানুষ আছেন যারা তাদের অধিনস্ত বিশেষজ্ঞদের যথেষ্ট কদর করেন না।
বাংলাদেশের প্রচলিত বেতন কাঠামোতে সর্বোচ্চ বেতন এবং অন্যান্য সুবিধা বিচার করলে সেটা যথেষ্ট বিবেচিত হওয়ার কোনো কারণ নেই, দেশপ্রেম এবং অর্থপ্রেম দুটো ভিন্ন ধারণা। যদি বাপেক্স এবং পেট্রোবাংলা সরকারী প্রতিষ্ঠান হিসেবে টিকে থাকে তবে বেতন কাঠামোতে পরিবর্তন আসবার সম্ভবনা কম- সে ক্ষেত্রে বিকল্প উপায় কি? বিদেশী বিশেষজ্ঞদের বদলে একই বেতন কাঠামোতে দেশপ্রেমিক বিশেষজ্ঞদের নিয়োগদান?
কিংবা বাপেক্স এবং পেট্রোবাংলাকে সরকারী আমলাতান্ত্রিক খবরদারিত্বমুক্ত একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, যারা নিজেদের বেতন কাঠামো ঠিক করতে পারবেন অভিজ্ঞ খনন ও পেট্রোলিয়াম ইঞ্জিনিয়াদের নিয়োগ দিয়ে বাপেক্সকে যুগোপযোগী করে তুলতে পারবে?
অবশ্য এখনও নিশ্চিত হওয়া গেলো না, ভালো বেতন সম্পর্কিত টাকার অংকটা কত? এবং ঠিক কি কি পেলে " ভাল বেতন কাঠামো আর কাজের সুযোগ পেলে অনেক প্রবাসী খনন ও পেট্রোলিয়াম প্রকৌশলী আগ্রহী হবেন দেশে ফিরতে।" এই আগ্রহটা জাগ্রত হবে?
২০|
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৫
দিনমজুর বলেছেন: রাসেল: যদি বাপেক্স এই মুহুর্তেই স্থলভাগে তেল গ্যাস অনুসন্ধানের মতো যথেষ্ট শক্তিশালী প্রতিষ্ঠান হয়ে থাকে তবে মধ্যবর্তী সময়ে কাজ চালানোর মতো গ্যাস উত্তোলনের জন্য দেশি বিদেশী কর্ট্রাক্টর এবং যন্ত্রপাতি ভাড়া করবার প্রয়োজনীয়তা কি? তেলা মাথায় তেল দেওয়া?
=================
==>>> তেলা মাথা কোথায় পেলেন? অনশোরে আমরা ক্যাপাবল এটা দাবি করলেও- অফশোরেও আমরা ক্যাপাবল এটা তো দাবি করিনি? সেজন্যই দাবি করছি: দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে অনশোরের মত অফশোরেও আমাদের বাপেক্সকে দক্ষ করা হোক। যেহেতু এটা দীর্ঘমেয়াদী, সেহেতু কেউ যদি বলেন- আমাদের অত অপেক্ষা করার সময় নেই- সেই জায়গা থেকে আমরা বলছি- ঠিক আছে এই মুহুর্তে যদি অফশোর থেকে গ্যাস উত্তোলনটা আবশ্যিকই হয়, তবে অন্তর্বতী সময়ে এক দুটা ব্লকে কাজ শুরু করা যায়- কিন্তু এটা বাপেক্সের তত্তাবধানে- বিভিন্ন কোম্পানিকে সাবকন্ট্রাক্ট দিয়ে, এক্সপার্ট ভাড়া করে- যন্ত্রপাতি ভাড়া করে করতে হবে।
আমাদের দাবিটা যেটা আপনি কপি করেছেন- সেটা আরেকবার পড়ুন।
ধন্যবাদ।
২১|
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫২
বাঙ্গাল বলেছেন: অ ভাই...আপ্নে এত চিপ্পা চিপ্পা লেখেন ক্যান। বেশি বেশি লেখবেন। পরের কিস্তি কই?
২২|
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৮
লংকার রাজা বলেছেন: +
২৩|
০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৮
বাঙ্গাল বলেছেন: কিছু লেখার চেষ্টা করছিলাম...পড়লে খুশি হই
তেল-গ্যাস বুঝো না, স্বাধীনতা বুঝো?
২৪|
২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৭
রাখালছেলে বলেছেন: আপনাদের মত লোক আছে বলেই আমরা মানে আমজনতারা ভাল খারাপ যাই হোক না কেন জানতে পারি নইলে জনগনকে জানানোর মত এত সময় বা ইচ্ছা সরকারের কোন কালেই ছিল না । বাপক্সে এর মত এত বিশাল সম্ভাবনাময় একটা প্রতিষ্ঠানকে কেন কাজে লাগানো হয় না তা আমাদের মত আমজনতাদের না জানারই কথা । মন্ত্রীদের দামী গাড়ি আর বাড়ি কে কিনে দিবে ??? কমপক্ষে বাপেক্স তো এইসব সেবা করতে পারবে না ।
আরও তথ্য পাওয়ার আশায় অপেক্ষায় থাকলাম
২৫|
২৭ শে মে, ২০১০ দুপুর ১:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর লেখার জন্য অনেক ধন্যবাদ।
২৬|
১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:১৫
র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস++++++
Bangladesh travel information
২৭|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৯
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সোজা প্রিয়তে...
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:২৮
মনজুরুল হক বলেছেন: প্রিয়তে।