নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতে চাও বড় যদি, মনের রাজ্যে অভয়চিত্তে ছোট হও তবে আজই

বললে মনটা হালকা হয়না, কিংবা গুছিয়ে বলতে পারিনা ...তাই লিখি

আলোড়ন

মন বলে লিখি .......

আলোড়ন › বিস্তারিত পোস্টঃ

শেওলা মার্কা নেতা

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৯



“শেওলা শিকড় ”



শেওলা শিকড় খুঁজতে যেওনা ,শিকড় পাবেনা খুঁজে;

যখন যেখানে পানি পায় তা, অমনি সেদিকে ঝুঁকে ।

কোকিলের ডাক কত সুমধুর ,বসন্তে কেন এলে ?

অভাবে,আঁধারে হাহাকার যবে;শুনিনি সে ডাক কখনও ভুলে ।

আজ বারি ভেসে নেয়,মোর বাড়িখানি ;কোথা নাই মোর ঠাই ।

পিপাসাতে মোর ছাতি ফাটে হায়,সেদিন কোথায় ছিলিরে ভাই ?!

যেদিন অভুক্ত থেকে মোর ছোটমনি,চলে গেল শুধু রেখে দেহখানি।

সেদিন কোথায় ছিলেন শেওলা মার্কা নেতা ;

আজ ভোটের আগে নিয়ে এসেছেন, বস্তাভর্তি আটা ।

শীতে থরথর, হয়ে জড়সড়; কাটানুযে বহুকাল ।

আজি কম্বল দিলে ব্যামো হতে পারে ;

এরচেয়ে ভাল আপনার ঘরে ,আলমারি ভরা ঠাসানো টাল ।

পার্কের পাশে ,দেবদারু নীচে, মোর দোস্ত সহ থাকি ।

মধ্যরাতে ঘেউ ঘেউ করে দোস্ত উঠেছে ডাকি ।

কেন ডাক আজ চার দেওয়ালেতে ,নরম তক্তপশে ?

হেনকালে যাহা স্বপ্নে দেখিনি,আজ হঠাৎ মধ্যরাতে !!

বা-পায়ের ফোড়া ,ডান হাতে চেড়া ; চোখ হলুদাভ মোর।

মাছি যে আমার বড়ই ভক্ত,ঘিরিয়া করিছে শোড় ।

আহা-আহা লাগবেনাতো ,বেশ ভাল আছি।

ঔষধ কিসের জন্য??

মোরমত সুখী কজনইবা আছে, যাদের দুনিয়া করেছে ধন্য ।

ঐ বহুতলে,ঐ শানবাঁধা ঘরে ,ঐ দেখ দেখ উহাদের তরে;

যাও নিয়ে যাও ,দেরি হয়ে যায়;

উহাদের ঘর আরও খালি তায়।

পূর্ণ হইলে পাশের ঘরটি রাখিওনা কভু ফাঁকা ,

তাও ভরে গেলে,আরও বাঁধো ঘর;

ফ্লাট ভরা চাই টাকা ।





মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

প্রামানিক বলেছেন: ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.