নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

প্রত্যয়

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮


নিজের ভেতরে ঢোকার দরজাটা সবার জন্য খোলা রাখা উচিত না
নিজের গোপনীয়তার অন্ধকার সিন্দুকটা সিলগালা থাকাই ভালো
বাসনার ব্যাকুল টলোমলো ধারা কাউকেই বুঝতে দিবো না
কাউকে দরকার নেই
আমার গানের এই নির্জন বাশরীটা আমি নিজেই বাজিয়ে যাবো।

এই নগরীতে জীবন আর মৃত্যু পাশাপাশি শুয়ে আছে
অনেক আবর্জনা অনেক ভন্ডামির দাগ লেগে আছে এই কংক্রিটের ফাঁপা সভ্যতায়
অবিশ্বাসগুলো ক্রমই ঘন হয়ে আসছে
দেহ-মনে অবিরাম ভাংগন চলতেই থাকুক না
হ্নদয়ে অবিরাম রক্তপাত চলতেই থাকুক না
কাউকে দরকার নেই
আমার কাঁধে হাত রাখার জন্য আমার নিজের হাতটাই যথেষ্ট…

অবজ্ঞার ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, আসুক
যাবতীয় চোখ রাংগানী ঘিরে ধরেছে ,ধরুক
মিথ্যা আর চালাকির অদ্ভূত মিশ্রণ বাড়ছে, বাড়ুক
চিৎকার করে সত্য প্রকাশ করার দরকার নেই
এত বেশি চিন্তা করতে নেই
কাউকে দরকার নেই
রাতের নিস্তব্ধতার মধ্য দিয়ে নদীর স্রোত যেমন নিজের পথটা খুঁজে নেয় তেমনি সামনের আর কিছুটা পথ নিজেই চিনে নিবো

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মিথ্যা আর চালাকির অদ্ভূত মিশ্রণ বাড়ছে, বাড়ুক
.........................................................................
মিথ্যাচার একটি শক্তিশালী অস্ত্র
এবং একটি পরিবেশন কার্য্যে
নিপুন কৌশল, যা মানুষকে
বোকা বানায়ে নিজ কার্য হাসিল করে ।
.........................................................................
মানে বে-ঈমানের দেশে বেচেঁ আছি আমরা !

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



খুব সুন্দর ভাবে কংক্রিটের অসভ্যতাকে ফুটিয়ে তুলেছেন।
আমার বন্ধু পল এই রকম সভ্যতা থেকে উঠে আসা শহরগুলোকে 'সিলিকন সিটি' বলে উপহাস করতো।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০২

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.