নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

আজই এই মুহূর্তেই

১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২১


ভাই-বেরাদার সুধীজন
আসেন ঘন হয়ে দাঁড়াই
আসেন সবাই হাতে হাত মুষ্টি করে দাঁড়াই
এতো দিন যে কথাগুলো ফিসফিস করে বলে গেছি
আসেন আজ তা চিৎকার করে বলি
সময়ের সমুচিত যে জবাব টা এখনো দেয়া হয় নি
আসেন আজ তা হাতে হাতে দিয়ে দেই।

বাপজান আমার আরো যত মুরুব্বিসব
আসেন কাঁধে কাঁধ রেখে দাড়াই
মা আমার বোন আমার
আসেন সবাই গোল হয়ে দাঁড়াই
আসেন নীরবতার পর্দা ভাংগি
আসেন নিয়মের মধ্যে থেকেই অনিয়ম ভাংগি
অপমান অপবাদ অপরাধের হিসেব না নিলে চলবে?
সুখ সমৃদ্ধি প্রাচুর্যের হিস্যা না চাইলে চলবে?
আসেন ক্ষমতার ভাষা ভেংগে দেই
আসেন সুন্দরের পক্ষে রায় দেই।

কিশোর যুবা বন্ধুগণ
আসেন মাথা ঠান্ডা রেখে রক্ত গরম করে দাঁড়াই
আসেন সবাই সটান হয়ে দাঁড়াই
আসেন একে একে অনেকজন‌ হয়ে উঠি
পৃথিবীতে শুধু অর্থ আর অস্ত্ররাই কথা বলবে সব সময় ?
পৃথিবীতে শুধু রাজারাই কথা বলবে সব সময়?
এই মাটি এই জলা নয়তো শুধু অভিজাতদের একচেটিয়া সম্পত্তি
পৃথিবীটা নয়তো কারো বাপের তালুক
এসব থেকে যদি মুক্তি পেতেই হয় তবে আর দেরি কেনো?
হোক না তা আজই এই মুহূর্তেই
সত্য যদি ফোটাতেই হয় তবে আর দেরি কেনো?
ফুটুক না তা আজই এই মুহূর্তেই
মনের মধ্যে যদি কোন ক্ষোভ থেকেই থাকে তবে আর দেরি কেনো
উঠুক না ফুঁসে তা আজই এই মুহূর্তেই…

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.