নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

আত্মদহন

১৭ ই মার্চ, ২০২৬ রাত ৮:৫৫


প্রেমের দরজায় যখন রাজনীতি প্রবেশ করলো তখনই যা বোঝার বুঝে গেছি
বুঝেছি এ বসন্তের আয়ু সীমিত
পৃথিবীর সবচেয়ে সুন্দর অবহেলা হজম করা আমার পক্ষ আর সম্ভব হলো না
শেষ পর্যন্ত যত্নে লালিত ওই হাতটা ছেড়েই দিতে হলো
আমার এই ব্যথাটা শুধু আমারই।

সম্পর্কের ভাংগা জানালা দিয়ে যখন অবিশ্বাসের বাতাস বইতে লাগলো
তখনই যা বোঝার বুঝে গেছি
বুঝেছি আত্মার কুসুমের নরম পাপড়িগুলো একবার ঝরে পড়তে থাকলে এটাকে আর বেড়ে ওঠা বলে না
শীতের জামার মতো ভাঁজ করে সম্পর্কগুলোকে একবার আলমারিতে তুলে রাখলে এটাকে আর বেঁচে থাকা বলে না
আমার এই দহনটা শুধু আমারই।

অন্যের জীবন যখন শুরু হয় সুযোগ দিয়ে
আমারটা শুরু হয় সংগ্রাম দিয়ে
তখনই যা বোঝার বুঝে গেছি
বুঝেছি জীবনের মূল কাহিনীতে আমার কখনো প্রবেশাধিকার থাকবে না
খুব বেশি হলে পার্শ্বটিকা হিসেবে থাকবে
চায়ের কাপে জমে থাকা আক্ষেপগুলো শুধু ঘন হতেই থাকবে
আমার এই বিষাদটা শুধু আমারই।

সময়ের ব্যবধানে যখন বাস্তবের মাটিটা পায়ের নিচ থেকে সরে গেছে
তখনই যা বোঝার বুঝে গেছি
বুঝেছি কোলাহল ফেলে একদিন নিজের কাছেই ফিরতে হয়
বুঝেছি একা থাকা মানেই একাকিত্ব নয়
বুঝেছি নীরবতা থেকেও ভয়ানক গর্জন হয়
আমার এই লড়াইটা শুধু আমারই…

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.