| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাসুদ রানা শাহীন
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

নাক সিটকিয়ে লোকে বলে, আমি নাকি অতি আবেগী অতিরিক্ত হ্নদয়ঘেষা!
বিশ্বাস করো, এই মুহূর্তে এই হৃদয়ে শিল্প নয় প্রবল এক প্রেমিক পুরুষ বসবাস করছে
শুধু যুদ্ধ নয় শুধু নিষেধাজ্ঞা নয় তোমার নি: শব্দ চাহনিও আমাকে অপেক্ষায় রেখেছে!
এই বর্ষায় এই বুকে তোমার জন্য জমা করেছি ভালোবাসার অথই সমুদ্র
তবে তুমি আসছো তো?
ইগোভর্তি ঘিলু নিয়ে মানুষ মানুষকে মানুষ মনে করে না!
বিশ্বাস করো, ধ্বংসে কোন গৌরব নেই
গৌরব আছে সৃষ্টিতে
ঈর্ষায় নয় আড়ম্বরে নয়
গৌরব আছে কীর্তিতে
আমি তো কবিতার জগতে সেই চাষা যে জমিনে হালের বদলে বুক পেতে দিয়েছে
আমি তো ভালোবাসার জগতে সেই প্রেমিক যেখানে তুমি পাবে মহাকালের সবচেয়ে গোপন আশ্রয়!
এই শীতে এই ঠান্ডা করোটিতে তোমার জন্য জমা করেছি হ্নদয় অগ্নির তীব্র তাপ
তবে তুমি আসছো তো?
ডিজিটাল পেমেন্টে এখন কতকিছু কেনা-বেচা হয়!
বিশ্বাস করো,ফাইল,ফুটনোট, পরিসংখ্যানের টালি ধরে ধরে আমার এ ভালোবাসা কেনা যায় না
রাষ্ট্রনীতি, রাজনীতি,যুক্তিবিদ্যার ছক কষে কষে আমার এ ভালোবাসা ধরা যায় না
না যায় না
শুধু ভদ্রতা নয় শুধু শ্রদ্ধা নয় পুরো হ্নদয়টাই রেখেছি তোমার জন্য
এই গ্রীষ্মে এই রাতের আকাশে তোমার জন্য জমা করেছি হাজারো তারার মেলা
তবে তুমি আসছো তো?
©somewhere in net ltd.