নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

একলব্য একাকী

২৪ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯


সব গোছানো হলো শুধু নিজেকেই গোছানো হলো না
নিজেকে গোছানোর সময় কই
শেষ পর্যন্ত আমি তো মানুষের মন‌ গোছাতেই ব্যস্ত থেকেছি।

সব দেখা হলো শুধু নিজেরটাই দেখা হলো না
নিজেরটা দেখার সময় কই
শেষ পর্যন্ত আমি তো মানুষের নীরব ট্র্যাজেডিগুলো দেখতে দেখতেই সময় পার করেছি।

সব বলা হলো শুধু নিজেরটাই বলা হলো না
নিজেরটা বলার সময় কই
শেষ পর্যন্ত আমি তো মানুষের মনের কথা বলতেই চেয়েছি।

সব বোঝা হলো শুধু নিজেরটাই বোঝা হলো না
নিজেরটা বোঝার সময় কই
শেষ পর্যন্ত আমি তো “সবার উপর মানুষ সত্য” এর চেয়ে বেশি বুঝতে চাই নি..

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২৬ রাত ৮:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধর্মের দেয়াল, জাতের বড়াই,
মিছে এই অহংকার,মানুষের চেয়ে বড় কিছু নেই,
এই তো সৃষ্টিসার।
রক্তের রঙ সবারই লাল,
একই তো সবার প্রাণ,তবে কেন এই ভেদাভেদ নিয়ে
এত শত ব্যবধান?
মন্দিরে পূজা, মসজিদে মোনাজাত, গির্জায় প্রার্থনা—
মানুষকে যদি ভালো না বাসো,
সবই তো ছলনা।ক্ষুধার্তের মুখে অন্ন দেওয়া,
আর্তের পাশে দাঁড়ানো,
এর চেয়ে বড় ধর্ম কি আছে?
হাত বাড়িয়ে দাও না ও!(দৃপ্ত ও আশাবাদী কণ্ঠে শেষ করতে হবে)
ভেঙে দাও যত কৃত্রিম প্রাচীর,
মেলো ভালোবাসার হাত,মানুষ সত্য,
মানুষই শ্রেষ্ঠ—কাটুক আঁধার রাত।

১৩ ই জুন, ২০২৬ রাত ১০:৫৬

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ এমন কাব্যময় মন্তব্যের জন্য।

২| ২৪ শে মে, ২০২৬ রাত ৯:৩৯

সাইফুলসাইফসাই বলেছেন: বাহ্ বেশ, চমৎকার লাগলো কবিতাখানি

১৩ ই জুন, ২০২৬ রাত ১০:৫৬

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৩ ই জুন, ২০২৬ রাত ১০:৫৬

মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.