| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মায়াস্পর্শ
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
ছবি: ইন্টারনেট
পাপরি,
তুমি দূরেই থাকো, হাতের মুঠোয় পেতে চাই না,
বুকের কাছাকাছি থাকো, তেমন না হোক কখনো।
জমে থাকা কিংকর্তব্যবিমূঢ় আবেগের ঢেউগুলো
ভারী নিঃশ্বাস হয়ে না পড়ুক তোমার অস্তিত্বের ওপর।
কখনো কাছে এসো না,
তোমার চোখের মায়া আর আমার বুকের ঘূর্ণিঝড়ের তাণ্ডব
এই অলীক সময়ের সহ্য করার ক্ষমতা নেই।
তুমি আমার এপিটাফ, আমার এপাশ-ওপাশ জুড়ে তুমি,
দূর থেকে সুন্দর থেকো সারাজীবন।
পাপরি,
নিজ হাতে নিজের ভালোবাসাকে কেউ মেরে ফেলে না, যত্ন করে,
কিছু আদর পরম আনন্দে ভুলিয়ে দেয় ক্ষত, বেদনা।
তুমি দূরেই থাকো, আমরা ভালো থাকব,
দূরত্বের করুণায় আমাদের ভালোবাসা বেঁচে থাকবে,
ভালো থেকো,পাপরি,
আমার সাদা পাপরি।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হৃদয় জুড়ে পাপরির গল্প
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
তোমার চোখের কাজল মায়ায়, মিষ্টি হাসির রোদ্দুরে
হারিয়ে যাবে মন আমার, অচিন কোনো বহুদূরে!
বুকের ভেতর ভালোবাসার মিষ্টি ঘূর্ণি চলে,
তোমার ছোঁয়ায় সব অভিমান, মোমের মতো গলে।
তুমি আমার আকাশ জুড়ে, একলা রাতের চাঁদের কণা,
তুমি আমার মনে, একেঁছো কত রঙের আলপনা।
এপাশ-ওপাশ জুড়ে শুধু তোমার মুখের হাসির রেখা,
আমার হৃদয়-পুরীতে আজ, রূপকথার এক গল্প লেখা।
তুমি আমার মন-পবনের নাও, আলতো গালের এক ফালি রোদ,
তোমার প্রেমে হারিয়ে গিয়ে, আমি হারিয়েছি বোধ।
কাছে কিংবা দূর থেকে, হাসবে গাইবে সারাজীবন,
তোমার সেই হাসিতেই, ধন্য হবে আমার ভুবন!