| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুবের আকাশ জুড়ে ঘন কালো মেঘ;
জোছনা স্নাত গভীর এ রাতে;
চাইছে এ মন তোমার বদন ছুঁয়ে থাকতে।
সেদিন ছিল তোমার চোখ ভর্তি আবেগ;
ঠোঁটে এক চিলতে হাসি;
গগন ফাটিয়ে বলতে গিয়েও বলিনি তোমায় ভালোবাসি।
সেদিনের ব্যার্থতা আজ ঠোকরে রক্তাক্ত করছে এ পাঁজর;
সবই ছিল নখদর্পণে, ভুল সিদ্ধান্তটি ও;
শুধু তুমি নও, তারই ফল আজ করছি ভোগ আমিও।
আজ শেষ প্রহরে এসেও আমার কাটছে নিঃস্ব এ প্রহর;
তুমিও কি কর, একাকী জোছনাস্নান?
ভুলতে আমায়, এখনো কি কর চেষ্টা, আপ্রাণ।
হঠাৎ চেপে ধরা বুকের ব্যাথা নিয়ে কাটিয়েছি প্রতিটি নির্ঘুম রাত;
সেই যে পিছন ফিরে তাকাইনি, সেটাই কাল হয়ে দাঁড়ালো সামনে আজ;
বুক চিনচিন করে, যখন চোখ বুজলেই দেখি তোমার লাল বেনারসি সাঁজ।
আজ কেন জানি খুব ঘুম পাচ্ছে আমার, ঘুমুতে ধরে তোমার হাত;
জোছনার রূপালী আলোয়, বেল্কনিতে মৃত্যুশয্যায় শুয়ে;
চাইছে এ মন আজ মরতে তোমার বদন ছুঁয়ে।
চোখ বন্ধ করতেই তুমি হয়েছ হাজির;
কাকচক্ষু জল নিয়ে, অনুমতি ছাড়াই বসেছ মাথার পাশে;
তুমি তো এমন ছিলেনা, আমি চাই সেই তোমাকে, যে সারাক্ষণই হাসে।
ব্যাথা সেরে গিয়ে কাঁপছে বুক, করছে শিরশির;
ঘন হচ্ছে নিঃশ্বাস, ঘাম দিয়ে করছি শেষ গোসল;
অন্ধকার হয়ে যাচ্ছে সব, চোখের কোণে জমেছে বিন্দু জল।
২৪-১০-২০১৪
২|
০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৮
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালো লেগেছে তবে বোল্ড করাটা কবিতায় মানায় না । তবে ইটালিক ভালই মানায় ।
০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১২
নেওয়াজ রায়হান বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি এডিট করে ঠিক করে নিচ্ছি এখনই।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৯
এহসান সাবির বলেছেন: অন্ধকার হয়ে যাচ্ছে সব, চোখের কোণে জমেছে বিন্দু জল।