নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘরাজ (অজানা পথের মুসাফির)

নেওয়াজ রায়হান

নেওয়াজ রায়হান › বিস্তারিত পোস্টঃ

কোন একদিন রূপপুরে

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৫

সেদিন হঠাৎ করেই রূপপুরে গেলাম

ঠিকানা, গন্তব্য, উদ্দেশ্য বিহীন সে যাত্রায়;

আসেনি কোন বাঁধা, আগের মতো।

ঠিকানা, গন্তব্য, উদ্দেশ্য একসময় সবই ছিল;

তাই হয়ত বাঁধার মুখোমুখি হতে হত প্রতিনিয়ত।



ক্লান্ত হয়ে হেলান দিয়ে দিবা নিদ্রায় মগ্ন ছিলাম,

তুমি এলে, ঘুম ভাঙিয়ে চলে গেলে;

থেকে গেলো শুধু তোমার গায়ের গন্ধ;

অতৃপ্ত হৃদয় আজ নতুন করে হল তৃষ্ণার্ত।



তোমার কথা ভাবিনি কখনো, মনেও পড়েনি;

পড়লেই বা কি হত?

হৃদয় পোড়া গন্ধে গোটা পরিবেশটাই দূষিত হত।

ভাগ্যিস! সেদিন শেষ দেখা না করেই পালিয়েছিলাম;

নয়তো আজ, হয়ত দেখতে যেতাম না রূপপুর।



যেতাম ই বা কি করে!

আলো বাতাস হীন ঘরের বাসিন্দাদের তো আর অনুভূতি থাকেনা;

কিংবা বদ্ধ উন্মাদের থাকে কি?



যতদূর মনে পড়ে, ছোট এ জীবনে তিনবারই কেঁদেছিলাম।

প্রথমবার, যেদিন তোমাকে প্রথম কাঁদতে দেখেছিলাম;

দ্বিতীয়বার, যেদিন তোমাকে দ্বিতীয়বার কাঁদতে দেখেছিলাম;

১৮ বছর পর সেদিন রূপপুর থেকে ফেরার পথে কেঁদেছিলাম;

তৃতীয়বারের মত, সেই তোমারই জন্য।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৯

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার কবিতা +

মন খারাপ হয়ে গেলো।

ভালো থাকবেন ভাই।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৫

নেওয়াজ রায়হান বলেছেন: ধন্যবাদ, ভাই।
আপনিও ভালো থাকবেন

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২১

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.