নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাপ্তিহীন অন্তর্‍্যাত্রা...

আহ্নিক অনমিত্র

নাইবা বলা হোক নিজেকে নিয়ে কিছু

আহ্নিক অনমিত্র › বিস্তারিত পোস্টঃ

১০২৭...

১০ ই মে, ২০১৩ সকাল ১০:৪৪

মৃতের সংখ্যা এখন ১০২৭। ঘটনা প্রবাহে সাভার এর স্থান এখন অনেক পড়ে। গুরুত্ব নেই খুব একটা।

সংখ্যা হয়ে গিয়েছে এখন মানুষ গুলো, কেউ ভাবছেনা তাদের পরিবার গুলোর কথা, কেউ ভাবছেনা সে একটা মানুষ ছিল, বেচে থাকতে তার স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল, হাসি কান্না ছিল।

আমাদের চোখে, গার্মেন্টস শ্রমিক মারা গিয়েছে, বাইরে দেশের ইমেজ নষ্ট হবে। একটু ব্যাবসা মন্দ যেতে পারে। এতোটুকুই। মন্ত্রীদের চোখে এসব কিছুই না, প্রধানমন্ত্রীর কাছে শুধু ভুল পরিসংখ্যান, বিরোধী দলের কাছে শুধু আগামীতে ভোটে জেতার মোক্ষম অস্ত্র।



আর আমরা, আমাদের কাছে কিছুই না। সব চলছে ঠিক মত। মেনে নেয়ার ক্ষমতা মেরুদণ্ডহীন এই জাতির মারাত্মক ভাবে বেশি। হাড় চামড়া, আর শুধু মাংসের শরীর আমরা...



মৃত দের আত্মার মাগফেরাত কামনা করে প্রার্থনা রইল। সবাই নিজেদের মসজিদ, মন্দির, গির্জায় প্রার্থনার জন্যে বলবেন। আমরা তো কিছু করতে পারিনাই তাদের জন্যে, পরম করুণাময়ই এখন যা করার করতে পারেন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৩ দুপুর ২:২৯

রাজ হাসান বলেছেন: একটা মানুষ যে শুধুমাত্র একটা মানুষ তা কিন্তু নয়,
একটা মানুষ একটা পরিবারের কর্তা কিংবা কর্তী।
সেই পরিবারে রয়েছে আরও কয়েকজন মানুষ যারা সেই একটা মানুষ এর উপর নির্ভরশীল।
১০২৭,১০২৮,১০২৯,১০৩০....এর সাথে আরও অনেক সংখ্যা আছে লুকিয়ে।

আমাদের মন্ত্রী,এমপি,গার্মেন্ট মালিকদেরও নিশ্চয় গার্মেন্টস শ্রমিকদের মত পরিবার আছে???

তবে কেন জানি এখন সাভার নিয়ে মানুষের কোনো হৈচৈ নেই।নিহত ১০০০ পেরিয়ে গেছে কিন্তু এখনও আমরা কুম্ভকর্ণের মত ঘুমিয়ে আছি,জানি না কবে এই ঘুম ভাংগবে???


তবে আমার সম্পূর্ন আস্থা ও বিশ্বাস রয়েছে মহান

"আল্লাহ রাব্বুল আলআমিন"এর প্রতি,

নিশ্চয় তিনি প্রত্যেক কৃতকর্ম এর উত্তম ফলাফল দান করবেন।

২| ৩০ শে মে, ২০১৪ রাত ১:১৬

পংবাড়ী বলেছেন: পরম করুণাময় "খারাপ বিল্ডিং ভাংতে পারেন"; এতটুকু করুণাময়ের কাজ

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

খেলাঘর বলেছেন:


মানুষ মরে গেলে দোয়ায় কিছু হয় না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.