নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নে বিভোর একটি মেয়ে

অতি সাধারণ একটি মেয়ে যার স্বপ্ন জীবনে অসাধারণ কিছু করে দেখানো

মিষ্টি রূপকথা

বলার মতো উল্লেখযোগ্য কিছুই নেই আমার!

মিষ্টি রূপকথা › বিস্তারিত পোস্টঃ

আমার স্মৃতিতে হুমায়ুন আহমেদ

১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৫

'হিমুর হাটের কয়েকটি নীলপদ্ম'- এই বইটি দিয়েই প্রথম হুমায়ন স্যারের লেখার সাথে পরিচয়। তারপর হাতে গোনা কয়েকটি বাদে একে একে সব বই শেষ করেছি।



হিমু যখন পড়তাম ইচ্ছে করতো হিমুর রূপা হতে কিংবা হিমুর মতো বাউন্ডুলে জীবন কাটাতে।

মিসির আলির রহস্য পড়তে পড়তে মনে হতো- 'ইস! যদি তাঁর মতো বুদ্ধিমান হতে পারতাম!'

শুভ্রর হাতটি ধরে দারুচিনি দ্বীপে হাঁটার ইচ্ছেও কম হয় নি। :)



গত বছর রাত সোয়া এগারটাও যখন শুনলাম স্যার চলে গেছেন, বাকরুদ্ধ হয়ে গিয়েছিলা। বিশ্বাস হচ্ছিলো না। অনেক বেশি পছন্দ করতাম তাঁর লিখা। মাঝে মাঝে কষ্ট লাগে যে হিমু, মিসির আলির নতুন কোন বই বের হবে না।



কিছু কিছু বই মনে এতোটাই দাগ কেটেছে যে ঐ বইগুলো বারবার পড়ার পরও পিপাসা মিটে না। স্যারের ব্যাক্তিগত জীবন নিয়ে কোন কথা না বলাই শ্রেয়। আমি স্যারকে ভালোবাসি, শ্রদ্ধা করি তার লেখনীর জন্য, তাঁর সৃষ্ট চরিত্রগুলির জন্য।



স্যার, আপনার চলে যাওয়ার একটি বছর হয়ে গেলো। কিন্তু আপনি আজীবন হৃদয়ের গভীরে থাকবেন। অন্য কোন লেখককে মানুষ যতই বলুক- 'ইনি নতুন হুমায়ুন', কিন্তু তারা কেউ আপনার সমকক্ষ হতে পারবে না। অন্তত আমার কাছে না। আপনার তুলনা আপনি নিজেই।



আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুন এই দোয়াই করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.