| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিষ্টি রূপকথা
বলার মতো উল্লেখযোগ্য কিছুই নেই আমার!
ইচ্ছে করে এই বৃষ্টিস্নাত রাতে তোমার হাত ধরে বারান্দায় বসে বৃষ্টি দেখবো
বৃষ্টির ফোঁটাগুলো আমাদের ভিজিয়ে দিবে আর আমরা তা একসাথে উপভোগ করবো।
ইচ্ছে করে এমন বৃষ্টির রাতে কাঁথা মুড়ি দিয়ে তোমার বুকে শুয়ে থাকবো
টিনের চালে বৃষ্টির রিমঝিম শব্দ আর তার মাঝে চলবে আমাদের ভালবাসার খুনসুটি
মেঘের গর্জনে আমি যখন ভয়ে কাঁপবো তুমি তখন পরম ভালবাসায় আমাকে বুকে আগলে রাখবে।
ইচ্ছে করে তোমার হাতটি ধরে নদীর পাড়ে ঘুরে বেরাবো...
মৃদুমন্দ বাতাসে আমরা আমাদের প্রেমের ভেলা ভাসাবো...
.........................................................................
.........................................................................
এমনি যে কতো ইচ্ছে, কতো স্বপ্ন তোমাকে নিয়ে! জানিনা পূরন হবে কি না।
বাস্তবতা কিন্তু ভিন্ন। আজ তুমি আমার কাছ থেকে এতো দূরে যে তোমার হাতটি ধরার ক্ষমতাও নেই আমার!
তবুও স্বপ্ন দেখি, ইচ্ছে সাজাই!!
©somewhere in net ltd.