নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরহুম চিন্তিত মিতুল

টুকটাক লেখালেখি করি। তবে সমস্যা হচ্ছে, নিজের লেখা পড়ে নিজেই মুগ্ধ হই.. মুগ্ধ হওয়ার ক্ষমতাটা একটু বেশিই কিনা...!!

মরহুম চিন্তিত মিতুল › বিস্তারিত পোস্টঃ

ভুল..

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২০

সকালের সোনারোদ চোখে পড়লে
চোখদুটো কেমন করে কোঁচকাও-
তা কখনো দেখিনি..
এটা বলাতে তুমি বলেছিলে, আজ দেখাবে..
তুমি বলেছিলে, তুমি আসবে..
কিন্তু.. আসো নি..!!

সূর্য তখন মধ্য আকাশে..
চারপাশ কেমন যেন রুক্ষ..
গায়ের চাদর তখন হাতে..
এই বুঝি কোনও এক রিকশা থামলো-
নীল রঙা শাড়ির ভেতর থেকে নূপুর পড়া ফর্সা দু'টো পা..!!
তুমি নামলে.. চারদিকে ব্যাকুল হয়ে কি যেন খুঁজলে..
বিষণ্ণ হচ্ছে তোমার মুখ.. আর তখনই
আমায় দেখে পাল্টে গেল সব-
জিভ কামড়ে চিরচেনা সেই হাসি..!!
আমি তখন দেখেও না দেখার ভানে মগ্ন..
পাশে এসে বসবে, জানি।
পাশাপাশি বসে, অথচ কত অজস্র সময় নিশ্চুপ..!!
তারপর অন্যদিকে তাকিয়ে চোখদুটো আড়াল করে
আমার হাত ধরলে কিনা-
তা আর জানা হয়নি..
কারণ, তুমি আসো নি..!!

পড়ন্ত বিকেলে সূর্যের হলদে আলো-
গায়ের গেরুয়া চাদরে পড়ে
কি যেন এক অদ্ভুত রঙ তৈরি করছিলো..
তা খেয়াল করিনি.. ভাবছিলাম,
দূর থেকে আমায় দেখলে হয়তো তুমি চমকে উঠতে!
সূর্য অস্ত যাওয়ার সাথে পাল্লা দিয়ে
কুয়াশা তখন বাড়ছে..
অমনোযোগী আমি, মাঝেমাঝেই কেঁপে উঠছি!
বারবার যেন মনে হচ্ছিল-
সন্ধ্যার ঐ পড়ন্ত বেলায়,
পেছন থেকে তুমি পা টিপে টিপে আসছো..
চমকে দিলে!!!
বললে, সকালবেলার চাইতে এই সন্ধ্যাবেলায়ই নাকি
তোমাকে কেমন 'দেবী-দেবী' লাগে!
আচ্ছা, বলো তো.. এতো সুন্দর সূর্যাস্ত কখনো দেখেছ..??

হঠাৎ ইলেক্ট্রিসিটি চলে গেল..
সোডিয়াম ল্যাম্পের নিচে বসে অতক্ষণ বুঝতেই পারিনি-
কুয়াশাভরা মলিন রাতে ফকফকা এক চাঁদ!
এমন রাতেও কি চুপ করে বসা যায়?
আমি হিমু নই, তবু তোমাকে রূপা ভাবতে বেশ ভাল লাগে..!!
যে হঠাৎ হঠাৎ দীর্ঘক্ষণের নিরবতা ভেঙে বলবে,
"আচ্ছা, এমন কেন তুমি?"
কিন্তু আমাদের গল্পে তুমি রূপা নও..
আমি হিমু নই..
আর সেজন্যই বোধহয় এমন জোছনার ডাকে
সাড়া না দিয়ে চুপচাপ বসে রইলাম-
যেন এই উথালপাতাল জোছনার সাথে আমার কোনও পরিচয়ই নেই..!!
জোছনা দেখছিলাম, নাকি তুমি আসবে-
এই অসম্ভব কল্পনা করছিলাম, জানি না..
কিন্তু কখন যে এই বটতলাতেই ঘুমিয়ে পড়েছিলাম, কে জানে!

তুমি এলে মধ্যরাতের পরে-
চাঁদটা ডোবার পর!
ঘুম ভাঙ্গলেও তন্দ্রা তখনো ছোটেনি..
চারদিকে তখন অন্ধকার, হালকা পারফিউমের গন্ধে ভরা..
চোখদুটো আবছা মেলে দেখলাম-
কতো কাছাকাছি, তবুও তোমায়
ঠিক করে দেখতে পারছি না!
আলতোভাবে রুক্ষ চুলে হাত বুলিয়ে দিচ্ছ তুমি..
এতো নিষ্ঠুর কেন তুমি? ঘুম পাড়াতে চাচ্ছ?
না, প্রশ্ন গুলো আর করতে পারলাম না..
তুমি আসলেই নিষ্ঠুর..!!
আচ্ছা, ঘুমিয়ে যাওয়ার ঠিক আগমুহুর্তে
তোমার অন্ধকার মুখের দিকে চেয়ে-
ওটা কি এক চিলতে হাসি দেখতে পেলাম..???

যখন ঘুম ভাঙ্গলো, মাত্র আলো ফুটছে..
ধরফর করে উঠে দেখি, কোথাও তুমি নেই!
কুয়াশায় ঘেরা বটতলায় বসে একমনে ভাবছি-
একটু পরেই আবার সেই সোনারোদ পড়বে..
চোখদুটো কেমন করে কোঁচকাতে তুমি??

আচ্ছা, ভয়ংকর সুন্দর দৃশ্য কখনো
কাছ থেকে দেখতে নেই, তাইনা?
আমি তো তোমাকে একটু
কাছ থেকেই দেখতে চেয়েছিলাম..
তবে.. এটাই কি আমার ভুল..??

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৪

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ।


শুভেচ্ছা :)

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৩

মরহুম চিন্তিত মিতুল বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.