নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরহুম চিন্তিত মিতুল

টুকটাক লেখালেখি করি। তবে সমস্যা হচ্ছে, নিজের লেখা পড়ে নিজেই মুগ্ধ হই.. মুগ্ধ হওয়ার ক্ষমতাটা একটু বেশিই কিনা...!!

মরহুম চিন্তিত মিতুল › বিস্তারিত পোস্টঃ

জনৈক টয়লেট চিন্তাবিদের চিন্তা - ০১

০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১২

পৃথিবীটা হচ্ছে একটা নাট্যশালা। এখানে সবাই অভিনেতা, সবারই নিজস্ব একটা গল্প আছে.. কেউ কেউ সেই গল্পের নায়ক হওয়ার চেষ্টায়, কেউ বা গল্পের নায়িকা খোঁজায় ব্যস্ত, কেউ আবার অলরেডি নিজের গল্পের পরিচালক হয়ে তা নিয়ে সুপারহিট নাটকও তৈরি করে ফেলেছে..

তবে আজব ব্যাপার হচ্ছে, প্রায় অধিকাংশ মানুষই নিজের গল্পের চাইতে অন্যের গল্পের প্রতি বেশি আকৃষ্ট থাকে.. নিজের গল্পটা যেন শুধুই কষ্টপূর্ণ, একটু বেশিই ট্রাজেডিক মনে হয় নিজের কাছে....

তবে এই নাট্যশালাতে কিছু কিংবদন্তি নাট্যকারও জন্মে থাকেন.. যাঁদের নাটকের গল্প গুলো, বিশ্বাস করুন, আমাদের গল্প গুলোর চাইতেও বেশি বিয়োগান্তক.. তাঁদের গল্পেও থাকে হতাশা, অপ্রাপ্তি, অপূর্ণতা.. কিন্তু তবুও, তাঁরা কোটি কোটি অভিনেতার মধ্যে বিশেষ কেউ হয়ে উঠেন.. আর আমরা তাঁদের নাটক দেখে ভাবি, আমাদের গল্পটা এত সুন্দর হলো না কেন!

ওঁদের এই বিশেষ কেউ হয়ে ওঠার কারণটা অবশ্য মজাদার। আগেই বলেছি, আমরা সবাই যার যার গল্পে অভিনেতা। কিন্তু আমাদের আর তাঁদের মধ্যে পার্থক্য এই যে, আমরা আমাদের গল্পের কাহীনি বিচার না করেই নায়ক কিংবা পরিচালক হওয়ার জন্য উঠে পড়ে লাগি। আর যখন ব্যর্থ হই, তখন সব দোষ গল্পের, গল্পকারের..!! অথচ আমরা জানিও না যে, নিজের গল্পে নিজে কেবল একটা চরিত্র.. নায়ক হওয়াই সব না....

বিশেষ কেউরা এটা বুঝতে পারেন। তাই তাঁরা নায়কের মত সব অর্জনের ইচ্ছা বাদ দিয়ে নিজের জন্য বরাদ্দ মামুলি চরিত্রেই নিজেকে খাপ খাইয়ে নেন। তাঁরা নায়ক না হয়ে হয়ে উঠেন সামান্য কোনও জোকার, ক্লাউন.. সবকিছু নিয়ে মজা করতে করতে একসময় নিজেদের গল্পের কষ্ট গুলোকে নিয়েও ঠাট্টাতামাসা করতে শিখে যান.. দিনশেষে তাঁরাই হন হাস্যমুখী, আর আমরা হই ঈর্ষান্বিত। এত সুখ পায় কোত্থেকে!!

আর হ্যাঁ, কিংবদন্তী কিংবা বিশেষ কেউ বলতে যারা সফল ব্যক্তিদের কথা ভাবছেন, আমি স্যরি, আসলে বুঝাতে পারিনি... বিশেষ অভিনেতা তাঁরাই, যাঁরা নিজেদের নাটকের গল্পে সন্তুষ্ট থাকুন বা না থাকুন, তবে নিজের ক্যারেকটারকে উপভোগ করতে পারেন.. নিজের গল্পের ট্রাজেডিক অধ্যায় গুলো যাঁরা হাসিমুখে পড়তে পারেন.. মানুষকে ধোঁকা দিয়ে মনে করাতে পারেন, "আই অ্যাম লাভ ইন ইট!!"

ধোঁকা দেওয়া জাত অভিনেতাদের একটা বিশেষ গুণই বটে....!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.